২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবধর্ম প্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। আজ বাংলা ১ম পত্রের ‘মানবধর্ম’ কবিতা নিয়ে আলোচনা করবো।# কবিতাটি পড়ে যা শিখব:১. ‘মানবধর্ম’ কবিতায় মানবধর্মের প্রকৃতি প্রকাশ পেয়েছে।২. জাতিভেদ প্রসঙ্গে লালনের দৃষ্টিভঙ্গি উন্মোচিত হয়েছে।৩. মালা, তসবি ইত্যাদি জাত-চিহ্নের নিরর্থকতা নির্ণয়।মূল কথা:‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’ গানটি ‘মানবধর্ম’ কবিতা হিসেবে পাঠ্যবইয়ে সংকলিত হয়েছে। এ কবিতায় ফকির লালন শাহ্ মানুষের জাত-পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। নিজে কোন ধর্মের বা জাতের, এমন প্রশ্ন লালন সম্পর্কে আগেও ছিল, এখনো আছে। লালন বলেছেন, জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না। মনুষ্যধর্মই মূলকথা। জন্ম-মৃত্যুকালে কি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? সে সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করেন না।প্রশ্ন: তসবি, মালা এগুলোকে লালন শাহ্ কী বলেছেন?উত্তর: জাতের চিহ্ন।প্রশ্ন: লোকে কী নিয়ে গৌরব করে?উত্তর: জাত নিয়ে।প্রশ্ন: ‘কয়’ শব্দটির অর্থ কী?উত্তর: বলে।প্রশ্ন: ‘যাওয়া কিংবা আসার বেলায়’ বলতে কী বোঝায়?উত্তর: জন্ম বা মৃত্যুর সময়।প্রশ্ন: ‘গঙ্গাজল’ শব্দটির অর্থ কী?উত্তর: গঙ্গা নদীর পানি।প্রশ্ন: ‘গঙ্গাজল’ শব্দটি ‘মানবধর্ম’ কবিতায় কী অর্থে ব্যবহূত হয়েছে?উত্তর: পবিত্র অর্থে।প্রশ্ন: হিন্দুদের কাছে পবিত্রতার প্রতীক কী?উত্তর: গঙ্গার জল।প্রশ্ন: ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ্ কী সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছেন?উত্তর: জাত-পরিচয় সম্পর্কে।প্রশ্ন: লালন শাহ্র গুরু কে ছিলেন?উত্তর: সিরাজ সাঁই।প্রশ্ন: লালন শাহ্ গানের মধ্যে নিজেকে কী নামে উল্লেখ করেন?উত্তর: ফকির লালন।প্রশ্ন: অধ্যাত্ম ভাব ও মরমি রসব্যঞ্জনা কার গানের বিশেষ বৈশিষ্ট্য?উত্তর: লালন শাহ্র।প্রশ্ন: জাত-পরিচয় নিয়ে লোকের জিজ্ঞাসার উত্তরে লালন কী বলেন?উত্তর: জাত-পরিচয় নিয়ে লোকের জিজ্ঞাসার উত্তরে লালন বলেন, জাতের কী রূপ, তিনি জানেন না।লালন মানুষের জাত-পরিচয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করেন না। কোনো মানুষকে তিনি জাত দেখে বিচার করেন না। তাই তাঁর জাত-পরিচয় নিয়ে লোকের জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, জাতের কোনো রূপ আছে কি না, তা তিনি চোখে দেখেননি।প্রশ্ন: ‘যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে’—কথাটি বুঝিয়ে লেখো।উত্তর: উপরের উক্তিটি দ্বারা বোঝানো হয়েছে, মানুষের জন্ম বা মৃত্যুর সময় জাতের কোনো চিহ্ন থাকে না।জন্ম থেকেই কোনো মানুষ জাত বয়ে আনে না। আবার মৃত্যুর সময়ও তার কোনো বিশেষ জাত থাকে না। মানুষের জীবনে জন্ম ও মৃত্যুর চেহারা এক রূপ। বিশেষ কোনো জাতভুক্ত মানুষের জন্ম-মৃত্যু আলাদা বা বিশেষ হয় না। তাই মানুষের জীবনে জাতের কোনো অস্তিত্ব নেই।প্রশ্ন: ‘মানবধর্ম’ কবিতায় লালন জলকে কীভাবে চিত্রিত করেছেন? উত্তর: স্থানভেদে জলের ভিন্নতা থাকলেও জলের উৎস এক ও অভিন্ন।জল গর্তে থাকলে সেটি কুয়ার পানি হয় এবং গঙ্গা নদীতে পড়লে তা হয়ে যায় গঙ্গার পবিত্র জল। গঙ্গার জল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য পবিত্র। কিন্তু প্রাপ্তিস্থান ভিন্ন হলেও সব জলের উৎস একই। একইভাবে মানুষেরও একটাই পরিচয়, তারা মানবজাতি।