সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুরঅধ্যায়-২ প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলাদেশও বিশ্বপরিচয় বিষয়ের ২য় অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করা হলো। ২২. মার্চ মাসের কত তারিখ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়?ক. ৬ তারিখ খ. ৩ তারিখ গ. ২ তারিখ ঘ. ১ তারিখ২৩. সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?ক. রমনা উদ্যান খ. শিশু পার্ক গ. সোহরাওয়ার্দী উদ্যান ঘ. ভাসানী উদ্যান।২৪. বাঙালি জাতিকে অদ্যম বলা হয় কেন?ক. বাঙালি জাতি সাহসী বলে খ. বাঙালি জাতি মিশ্র জাতি বলেগ. বাঙালি জাতি শক্তিশালী বলে ঘ. বাঙালি জাতিকে কেউ দমাতে পারে না বলে২৫. মুজিবনগর সরকার কবে গঠিত হয়?ক. ১৯৭১ সালের ১০ এপ্রিল খ. ১৯৭১ সালের ৭ এপ্রিল গ. ১৯৭১ সালের ১৭ এপ্রিল ঘ. ১৯৭১ সালের ৩ এপ্রিল২৬. কে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠ করান?ক. সৈয়দ নজরুল ইসলাম খ. অধ্যাপক ইউসুফ আলী গ. অধ্যাপক মনিরুজ্জামান ঘ. তাজউদ্দীন আহমদ২৭. পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধের স্থান কোনটি?ক. যশোর খ. দিনাজপুর গ. জয়দেবপুর ঘ. মুজিবনগর২৮. ঢাকার গেরিলা দল কী নামে পরিচিত ছিল?ক. ফাইটার গ্রুপ খ. মুজিব বাহিনী গ. জিয়া বাহিনী ঘ. ক্র্যাক প্লাটুন২৯. আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন—i. মুজিব ও নিয়াজি ii. ওসমানী ও নিয়াজি iii. নিয়াজি ও আরোরানিচের কোনটি সঠিক?ক. iii খ. i গ. ii ঘ. i ও ii৩০. মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর যে যে এলাকা নিয়ে গঠিত, তা হলো—i. ঢাকা ii. চট্টগ্রাম iii. পার্বত্য চট্টগ্রামনিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. ii ঘ. iii৩১. বধ্যভূমি হলো—ক. যে ভূমি বাঙালিদের দখলে থাকে খ. যে ভূমি শত্রুদের দখলে থাকেগ. যে ভূমিতে হত্যা করা হয় ঘ. যে ভূমিতে পাকবাহিনী থাকে৩২. নিচের কোনটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি সেনাদের নিয়ে গড়ে ওঠে?ক. আঞ্চলিক বাহিনী খ. অনিয়মিত বাহিনী গ. উপ-আঞ্চলিক বাহিনী ঘ. নিয়মিত বাহিনী৩৩. মার্চ মাসের কত তারিখে বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা পাঠ করেন?ক. ২৭ মার্চ খ. ২৬ মার্চ গ. ২৫ মার্চ ঘ. ২৩ মার্চ৩৪. ২৫ মার্চের আক্রমণের পর কারা পাকবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?ক. বাংলার শিক্ষকসমাজ খ. বাংলার ছাত্রসমাজ গ. বাঙালিরা ঘ. বাংলার কৃষকেরা৩৫. সাতই মার্চের জনসভায় কত লোকের সমাগম হয়?ক. ৩০ লাখ খ. ২০ লাখ গ. ১৫ লাখ ঘ. ১০ লাখ৩৬. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের প্রধান কারণ হলো—ক. শেখ মুজিবের পদত্যাগ নিশ্চিত করা খ. পুনরায় সামরিক শাসন জারি করা গ. আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরে অনীহা ঘ. ভুট্টোর পদত্যাগ নিশ্চিত করা।বাংলাদেশও বিশ্বপরিচয়: সঠিক উত্তরঅধ্যায়-২: ২২. খ ২৩. গ ২৪. ঘ ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ঘ ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ক ৩৪. গ ৩৫. ঘ ৩৬. গ।