২০১৩ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিথির স্মৃতিপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। আজ বাংলা ১ম পত্রের ‘অতিথির স্মৃতি’ গল্প নিয়ে আলোচনা করবো।# অনুশীলনীর সৃজনশীল প্রশ্নের উত্তরশেরপুরের নাইমুদ্দিন প্রায় ১০ বছর ধরে তার পোষা হাতি কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা, চাষ করা, সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল। কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল। ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর পায়ে বাধা রশি ধরে টানাটানি করে একচুলও নাড়াতে পারল না। কালাপাহাড়ের দুচোখ বেয়ে শুধু টপটপ করে জল গড়িয়ে পড়ছে। পরের দিন খদ্দের আরও বেশি লোকজন সঙ্গে করে এসে কালাপাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায়। কিন্তু ভোরবেলা নাইমুদ্দিন দেখে—কালাপাহাড় মরে পড়ে আছে। হাউমাউ করে সে চিৎকার করে আর বলে—‘ওরে আমার কালাপাহাড়, অভিমান করে তুই চলে গেলি।’প্রশ্ন: ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন?প্রশ্ন: খ. লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করল কেন?প্রশ্ন: গ. কালাপাহাড়ের আচরণে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তার বর্ণনা দাও।প্রশ্ন: ঘ. উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে তুমি মনে কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।উত্তর : ক. শরৎচন্দ্র চট্টপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী পদক’ লাভ করেন।উত্তর : খ. লেখক অতিথির সঙ্গে অর্থাৎ কুকুরটির প্রতি ভালোবাসাস্বরূপ তার সময় কাটানোর জন্য নানা অজুহাতে দিন দুই দেরি করল।সুস্থ হওয়ার জন্যই লেখক দেওঘরে গিয়েছিলেন। নানা পরিবেশের ফাঁকে লেখকের সঙ্গে একটি কুকরের সখ্য গড়ে ওঠে; কুকুরটিও বন্ধুসুলভ হয়ে ওঠে লেখকের কাছে। এই মমত্ববোধ ছেড়ে একদিন লেখককে বিদায় নিতে হচ্ছিল। কিন্তু রোগের দোহাই দিয়ে লেখক কুকুরটির প্রতি গভীর অনুরাগ প্রকাশ করে। যার ফলে তিনি আরও দিন দুই সেখানে দেরি করলেন। উত্তর: গ. কালাপাহাড়ের আচরণের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের মানুষের প্রতি পশুর ভালোবাসার স্বরূপ প্রকাশ পেয়েছে।উদ্দীপকের কালাপাহাড় একটি পশু যার আচরণ তার মালিকের সঙ্গে সুগভীর সম্পর্ককে নির্দেশ করে। মালিকের প্রতি ভালোবাসাস্বরূপ এই পশুটি জীবনের শেষ সময় পর্যন্ত লড়াই করে গেছে তার মনিবের কাছে থাকার জন্য। দারিদ্র্যর শিকার মালিক নাইমুদ্দিন চাইলেও তাকে বিক্রি হাত থেকে বাঁচাতে পারেনি কিন্তু কালাপাহাড় তা না মেনে অন্যের হাতে যাওয়ার আগেই মারা গেছে। এই আচরণ ‘অতিথির স্মৃতি’ গল্পের কুকুরের সঙ্গে সম্পর্কিত।‘অতিথির স্মৃতি’ গল্পে দেখা যায়, লেখক দেওঘরে গিয়ে কুকুরের সঙ্গে যে সম্পর্কে জড়িয়ে পড়ে তাতে উভয়ের মধ্যে তৈরি হয় এক গভীর ভাবের সম্মিলন। কুকুরটি লেখকের কাছাকাছি থাকতে ভালোবাসে কিন্তু অপর কাউকে দেখলে সে ভয় পেয়ে পালিয়ে যায়। দেওঘরে লেখকের সঙ্গে আত্মিকভাব গড়ে ওঠে কুকুরটির কিন্তু একদিন লেখকের চলে যাওয়ার ডাক আসে। তাই সব ফেলে লেখক গাড়িতে উঠলে কুকুরটি করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তাঁর দিকে। উদ্দীপকের কালাপাহাড়ও কুকুরটির মতো অসহায় ভালোবাসার নমুনা প্রকাশ করে। উভয় প্রাণীর মধ্যেই মানুষের প্রতি ভালোবাসার বিনম্র মমত্ববোধ প্রকাশ পেয়েছে। উত্তর: ঘ. উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বলে আমি মনে করি। উদ্দীপকে নাইমুদ্দিনের মধ্যে আমরা পশুপ্রেম নিবিড়ভাবে লক্ষ করি। অতি দারিদ্র্যতার জন্য সে তার পোষা কালাপাহাড় নামক হাতিকে বিক্রি করে দিলেও পোষা হাতি তার কাছ থেকে দূরে যায়নি। বরং শেষ পর্যন্ত হাতিটি মনিবের প্রতি ভালোবাসাময় অভিমান করে মৃত্যুকে অনায়সেই গ্রহণ করেছে। হাতির মৃত্যুর সঙ্গে সঙ্গে নাইমুদ্দিনের যে আত্মবিলাপ তা যেন অতিথির স্মৃতি গল্পে লেখকের অতিথির হারানোর বেদনার প্রতিরূপ।‘অতিথির স্মৃতি’ গল্পের পটেও আমরা উদ্দীপকের নাইমুদ্দিনের মতো একপ্রকার গভীর বেদনাবোধ লক্ষ করি। কেননা লেখক যখন দেউঘরে বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন তখন তার সঙ্গে একটি কুকুরের সখ্য গড়ে ওঠে। কুকুরটি যেন লেখকের কাছে আত্মীয় হয়ে ওঠে; তার প্রতি লেখকের ভালোবাসা যেন তীব্র হয়ে ওঠে। কিন্তু শেষ দিকে কুকুরটিকে একা ফেলে আসাতে লেখকের মনেও উদ্দীপকের নাইমুদ্দিনের মতো বেদনাবোধ আমরা দেখতে পাই। পশুর প্রতি ভালোবাসা বা মমত্ববোধ মানুষের চিরকালীন। উদ্দীপক এবং মূল গল্পে যে বোধ আমাদের পশুর প্রতি মমত্ববোধ শেখায় তা যেন আমাদের চিরচেনা একটি দৃশ্য। উদ্দীপকের নাইমুদ্দিনের পোষা হাতি কালাপাহাড়কে হারিয়ে যে অনুশোচনা তা লেখকেরই অনুশোচনার প্রতিরূপ। কেননা নাইমুদ্দিন অভাবের তাড়নায় হাতি বিক্রি করলে শেষে সে পোষা প্রাণীর মমতা বুঝতে পেরেছে এবং সে ব্যথায় সে ব্যথিত হয়েছে। লেখকও অতিথির প্রতি যে ভালোবাসা বা মমত্ব দেখিয়েছেন কিন্তু শেষে যখন তিনি চলে আসবেন বলে মনে ভাবলেন তখনই আমরা দেখি অতিথির প্রতি তাঁর মনের মধ্যে এক অজানা মমতা। শেষে লেখকের চলে আসার মুহূর্তটি আমাদের নাইমুদ্দিনের মনের অবস্থার সঙ্গে মিলিয়ে দেয় লেখক ও সমগ্র গল্পের পরিবেশকে। তাই বলা যায়, উদ্দীপকের নাইমুদ্দিনের অনুভূতি আর ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত।