জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নতুন কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-১
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য
বাংলা (অংশ-১)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।] নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩, ও ৪ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও। সংগীতের দুটো ক্ষেত্র আছে—এক. কণ্ঠসংগীত দুই. যন্ত্রসংগীত। সচরাচর কণ্ঠসংগীতের পরিপূরক হিসেবে ব্যবহূত হয় যন্ত্রসংগীত। তবে শুধু কণ্ঠসংগীত যেমন সম্ভব, তেমনি শুধু যন্ত্রসংগীতও সম্ভব। বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ এ রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন, তাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীত চর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলা হয়। লোকসংগীত সাধারণ মানুষের বাক প্রতিভার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। ১. সঠিক উত্তরটি লেখো: ১৫=৫(১) ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা তা হলো—ক. ছড়া খ. নাটক গ. সংগীত ঘ. কবিতা (২) লোকসংগীতকে বলা হয়— ক. শহরের লোকদের গান খ. গ্রামবাংলার গান গ. আধুনিক গান ঘ. বিদেশি গান (৩) খঞ্জনি শব্দটির ‘ঞ্জ’ যুক্ত বর্ণটিতে আছে— ক. জ+ঞ্জ খ. ঞ+জ গ. ণ+জ ঘ. ণ+ছ(৪) গ্রামবাংলার মানুষ ‘লোকসংগীত’ পছন্দ করে, কারণ— ক. লোকসংগীত গাওয়া সহজ খ. লোকসংগীত সাধারণ মানুষ গায় গ. লোকসংগীত ছাড়া অন্য গান শুনতে পায় না ঘ. লোকসংগীত সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি (৫) গ্রাম্যমেলার অনুষ্ঠানে কী ধরনের গান উপযুক্ত? ক. রবীন্দ্রসংগীত খ. নজরুলসংগীত গ. বাউলসংগীত ঘ. ব্যান্ড সংগীত ২. নিচে কয়েকটি শব্দ এবং শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ১৫=৫ক. অভিনয়ের মাধ্যমে মনের — ঘটে। খ. এত ছোট মেয়ের — দেখে আমি মুগ্ধ। গ. রুটি ভাতের — হিসেবে খাওয়া যায়। ঘ. বৈশাখী মেলায় — এর আসর বসে।ঙ. তিন্নি — ভাবে নাচতে রাজি হয়েছে। ৩. নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ দিয়ে তৈরি তা লেখো এবং প্রদত্ত যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লেখো: ১৫=৫ক্ত. ক্ষ, শ্ল, ল্প, ম্ফ৪. (ক) লোককসংগীতকে গ্রামবাংলার ঐতিহ্য বলা হয়েছে কেন? এর ৫টি কারণ লেখো। ৫২=১০(খ) ‘ধানের দেশ, প্রাণের দেশ এই আমাদের বাংলাদেশ’—এই বাক্যটি দিয়ে কী বুঝানো হয়েছে? ৫টি বাক্যে উত্তর লেখো। নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫. ৬. ৭ ও ৮ ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত। তখন তারা এ দেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে, এ দেশের মনস্বী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল সকলকে হত্যা করলে এ দেশের যে ক্ষতি হবে তা অপূরণীয়। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, মোফাজ্জল হায়দার চৌধুরী ও আনোয়ার পাশাকে। তাঁরা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশীদুল হাসানও বাদ পড়েন না। ৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১৫=৫১. মুক্তিযুদ্ধের শেষের দিকে পরাজয় অবধারিত, এটি কারা বুঝতে পেরেছিল? ক. ভারতীয় মিত্র বাহিনী খ. পাকিস্তানি বাহিনী গ. আলবদর বাহিনী ঘ. মুক্তিযোদ্ধারা ২. আমাদের এ দেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানি বাহিনী— ক. রাজকারদের মেরেছিল খ. ভারতীয় বাহিনীকে মেরেছিল গ. এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ঘ. বুদ্ধিজীবীদের পাকিস্তানে নিয়ে গিয়েছিল ৩. কোন তারিখটিকে আমরা ‘শহীদ বুদ্ধিজীবী’ দিবস হিসেবে পালন করি? ক. ২৬ মার্চ খ. ১৫ আগস্ট গ. ১৪ ডিসেম্বর ঘ. ১৬ ডিসেম্বর ৪. অধ্যাপক মুনীর চৌধুরী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন?ক. ঢাকা খ. চট্টগ্রাম গ. রাজশাহী ঘ. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়৫. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের এককথায় কী বলে?ক. শহীদ খ. মুক্তিযোদ্ধা গ. আলশামস ঘ. বুদ্ধিজীবী। আগামীকাল ছাপা হবে: বাংলা (অংশ-২)