২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ও নৈতিক শিক্ষা (অংশ-২)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]# গতকালের পর বাকি অংশ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৪০ = ৪০২৬. ভালো কাজে একে অপরকে কী করবে? ক. ধমক দেবে খ. বাধা দেবেগ. সাহায্য করবে ঘ. ভালো কাজ বেশি করতে বলবে ২৭. সততা মানে কী? ক. ধৈর্যধারণ খ. সরলতা গ. সাধুতা ঘ. বিরোধিতা ২৮. হজরত বায়োজিত বোস্তামি (র.) কোথাকার অধিবাসী ছিলেন? ক. ইরান খ. ইরাক গ. মিসর ঘ. লিবিয়া ২৯. মানুষ যা চেষ্টা করে তা-ই পায়, এটি কার উক্তি?ক. মানুষের খ. ফেরেশতার গ. মহানবী (সা.)-এর ঘ. আল্লাহ তাআলার ৩০. মানুষের অধিকারকে কী বলা হয়? ক. মানবতা খ. মানবাধিকার গ. মানবধর্ম ঘ. মানবজাতি ৩১. প্রাকৃতিক পরিবেশ কোনটি? ক. জানালা খ. দালান গ. দরজা ঘ. গাছপালা ৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ নয়? ক. বন্যা খ. ভূমিকম্প গ. অগ্নিকাণ্ড ঘ. ঘূর্ণিঝড় ৩৩. মহানবী (সা.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? ক. ৫২২ খ্রিষ্টাব্দে খ. ৫৭০ খ্রিষ্টাব্দে গ. ৬১০ খ্রিষ্টাব্দে ঘ. ৬২২ খ্রিষ্টাব্দে ৩৪. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রথম দুধমাতা কে ছিলেন? ক. সোয়েবা খ. হালিমা গ. আম্বিয়া ঘ. সালেহা ৩৫. কত বছর বয়সে হজরত মুহাম্মদ (সা.)-এর দাদা মারা যান?ক. তিন বছর খ. পাঁচ বছর গ. সাত বছর ঘ. আট বছর ৩৬. নবুয়তের কত সনে মহানবী (সা.)-এর মিরাজ হয়েছিল? ক. দশম খ. একাদশ গ. দ্বাদশ ঘ. চতুর্দশ ৩৭. মহানবী (সা.) কত সালে মদিনা হিজরত করেন? ক. ৫৭০ খ্রিষ্টাব্দে খ. ৬১০ খ্রিষ্টাব্দে গ. ৬২২ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩২ খ্রিষ্টাব্দে ৩৮. হজরত আদম (আ.) কিসের তৈরি? ক. আগুন খ. পাথর গ. মাটি ঘ. পানি ৩৯. হজরত নূহ (আ.) কত বছর আল্লাহ তাআলার দীনের দাওয়াত দিয়েছিলেন? ক. সাড়ে ছয় শ বছর খ. সাড়ে নয় শ বছর গ. সাড়ে আট শ বছর ঘ. সাড়ে সাত শ বছর ৪০. হজরত সুলায়মান (আ.)-এর পিতার নাম কী?ক. হজরত ঈসা (আ.) খ. হজরত দাউদ (আ.) গ. হজরত মুসা (আ.) ঘ. হজরত ইব্রাহিম (আ.)২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০ক. আনুগত্যের জন্য — প্রয়োজন। খ. আল্লাহ তায়ালা আমাদের — গ. আমরা কথা দিয়ে কথা —।ঘ. সালাত দীন ইসলামের —। ঙ. সালাত — চাবি। চ. ঢাকা শহরকে বলা হয় — শহর। ছ. জীবনে — হজ করা ফরজ। জ. পরস্পর সাক্ষাৎ হলে বলব —। ঝ. পবিত্র কোরআন মজিদের ভাষা —। ঞ. মদিনা সনদে —টি ধারা ছিল। ৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০ক. ঈমান শব্দের অর্থ কী? খ. সারা বিশ্বের পালনকর্তা কে। গ. আখিরাত মানে কী? ঘ. আমাদের দীনের নাম কী? ঙ. মুসাফির কাকে বলে? চ. সাওম কাকে বলে? ছ. জাকাত কাকে বলে? জ. আকিকা কাকে বলে? ঝ) মাখরাজ কয়টি? ঞ) আনসার কারা? ৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো। ৫×৮ = ৪০ক. ধর্মীয় অনুশাসন পালনে নিষ্ঠা ও আন্তরিকতার পাঁচটি সুফল সম্পর্কে লেখো। খ. আমরা পিতামাতার খিদমত করব কেন? পাঁচটি বাক্যে ব্যাখ্যা করো। গ. জাকাতের মাশারিফ কয়টি ও কী কী বর্ণনা করো। ঘ. আল্লাহ তায়ালার পাঁচটি গুণের নাম বাংলা অর্থসহ লেখো। ঙ. মহানবী (সা.) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন? চ. দাঁত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাঁচটি গুরুত্ব বর্ণনা করো। ছ. আমরা কীভাবে মানুষের সেবা করব? পাঁচটি বাক্যে লেখো। জ. সূরা আল-ফিলের অর্থ লেখো। ঝ. পবিত্র কোরআন মজিদে উল্লেখিত ১০ জন নবীর নাম লেখো। ঞ. হজরত ইব্রাহিম (আ.) অগ্নিকুণ্ডে কীভাবে অক্ষত থাকেন পাঁচটি বাক্যে বর্ণনা করো।  আগামীকাল ছাপা হবে: হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা