জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নতুন কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-৪
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য
বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অংশ-২)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]# গতকালের পর বাকি অংশ২৩. বাংলাদেশের প্রধান খাদ্য জাতীয় ফসল কোনটি?ক. ধান খ. গম গ. ভুট্টা ঘ. আলু২৪. বাংলাদেশের মোট জাতীয় আয়ে শিল্পের অবদান শতকরা কত ভাগ?ক. ২০% খ. ২৫% গ. ৩০% ঘ. ৩৫%২৫. দেশের অর্থনৈতিক উন্নয়নের উপাদান কয়টি?ক. এক খ. দুই গ. তিন ঘ. চার২৬. বাংলাদেশে প্রতিবছর কী পরিমাণ খাদ্য ঘাটতি হয়?ক. প্রায় ২৫ লাখ টন খ. প্রায় ২৪ লাখ টন গ. প্রায় ২৬ লাখ টন ঘ. প্রায় ২০ লাখ টন২৭. শুষ্কও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে কী হয়?ক. বন্যা খ. খরা গ. নদীভাঙন ঘ. ভূমিকম্প২৮. বাংলাদেশে প্রতিবছর কত হেক্টর জমি নদীভাঙনের শিকার হয়?ক. ৭০০০ খ. ৮০০০ গ. ৯০০০ ঘ. ১০০০০২৯. কিসের অভাবে খরা হয়?ক. বাতাস খ. পানি গ. গবাদিপশু ঘ. ফসল৩০. কোনটি মানবাধিকারের উদাহরণ?ক. নির্যাতন করা খ. আটক রাখা গ. শিশু পাচার ঘ. মত প্রকাশের স্বাধীনতা ৩১. কোনটি মানবাধিকারের লঙ্ঘন?ক. নিরাপত্তা প্রদান খ. ধর্মপালনের সুযোগ গ. সবার সমান অধিকার ঘ. শিক্ষার সুযোগ না দেওয়া৩২. ম্রো সমাজের মানুষ প্রধানত কোন ধর্মাবলম্বী?ক. খ্রিষ্ট খ. সনাতন গ. সংসারেক ঘ. বৌদ্ধ৩৩. দেশে সুশাসন প্রতিষ্ঠায় কী ধরনের লোককে ভোট দেওয়া উচিত?ক. সৎ ও যোগ্য ব্যক্তি খ. ধনী ও নামকরা ব্যক্তি গ. নিজ দলের লোক ঘ. প্রভাবশালী ব্যক্তি৩৪. দেশের উন্নয়নে কী ধরনের নাগরিক প্রয়োজন?ক. শিক্ষিত খ. নিরক্ষর গ. ব্যবসায়ী ঘ. রাজনৈতিক নেতা৩৫. অটিস্টিক বন্ধুরা কেমন আচরণ করে?ক. সকলের সঙ্গে খেলাধুলা করে খ. সকলের সঙ্গে বন্ধুত্ব করে গ. চুপচাপ নিজেকে নিয়ে ব্যস্ত থাকে ঘ. সকলের সঙ্গে মিলেমিশে থাকে৩৬. গণতান্ত্রিক পদ্ধতিতে কিসের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়?ক. একজনের মত খ. দলনেতার মত গ. দু-তিনজনের মত ঘ. অধিকাংশের মত৩৭. আমাদের কোথায় গণতান্ত্রিক রীতিনীতি চর্চা করা উচিত?ক. বাড়ি খ. বিদ্যালয় গ. শ্রেণীকক্ষ ঘ. সব ক্ষেত্রে ৩৮. একটি দেশের উন্নয়নের মূলে কী রয়েছে?ক. সরকার খ. পরিবেশ গ. মানুষ ঘ. ভৌগোলিক অবস্থা৩৯. কোন সাল থেকে নারী দিবস পালন শুরু হয়?ক. ১৯১০ খ. ১৯২০ গ. ১৯৩০ ঘ. ১৯৪০৪০. নিচের কোন ক্ষুদ্র জাতিসত্তা ‘আচিকমান্দি’ নামে পরিচিত?ক. ম্রো খ. গারো গ. ত্রিপুরা ঘ. ওঁরাও।২। শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন —।খ. নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ — নবাব।গ. মহাস্থানগড়ে — শিলালিপি পাওয়া গেছে।ঘ. বাংলাদেশ একটি — প্রধান দেশ।ঙ. জমির তুলনায় আমাদের জনসংখ্যা — ।চ. ভূমিকম্পের সময় পুরোপুরি — থাকতে হবে।ছ. মানুষ হিসেবে সবার — বেঁচে থাকার অধিকার আছে।জ. আমাদের — দিয়ে রাস্তা পার হওয়া উচিত।ঝ. অটিস্টিক বন্ধুরা আমাদের সঙ্গে — করতে চায় না। ঞ. বিশ্বে শান্তি রক্ষার দায়িত্ব — পরিষদের। ৩। নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১–১০ = ১০ক. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?খ. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?গ. লোকশিল্প জাদুঘর কে প্রতিষ্ঠা করেন?ঘ. বাংলাদেশে কয়টি সরকারি চিনিকল আছে?ঙ. বাংলাদেশের প্রথম ও প্রধান সমস্যা কোনটি?চ. মানবাধিকার কাকে বলে?ছ. ‘গণতন্ত্র’ কথাটির অর্থ কী?জ. কাকে নারী জাগরণের অগ্রদূত বলা হয়?ঝ. গারোদের সনাতনী ধর্মের নাম কী?ঞ. জাতিসংঘ কখন গঠিত হয়েছিল?৪। ক ও খ নং প্রশ্নসহ যেকোনো ৮টি প্রশ্নের উত্তর লেখো: ৫–৮ = ৪০ক. বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল? মুক্তিযুদ্ধের দুটি কারণ ও তিনটি ফলাফল লেখো।খ. মনে করো, তোমার পার্শ্ববর্তী গ্রামটি টর্নেডোয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায় তোমার পাঁচটি করণীয় লেখো।গ. মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় উপাধি কয়টি? উপাধিগুলো সম্পর্কে সংক্ষেপে লেখো।ঘ. পলাশীর যুদ্ধ কেন হয়েছিল? এ যুদ্ধের চারটি ফলাফল লেখো।ঙ. বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনগুলোর প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন কেন তা পাঁচটি বাক্যে লেখো।চ. বাংলাদেশে পোশাকশিল্পের পাঁচটি গুরুত্ব লেখো।ছ. জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের পাঁচটি উপায় লেখো। জ. জলবায়ু কাকে বলে? জলবায়ু পরিবর্তনের চারটি ক্ষতিকর প্রভাব লেখো।ঝ. বাড়িতে মানবাধিকার চর্চার পাঁচটি উপায় লেখো।ঞ. সমাজের প্রতি তোমার পাঁচটি দায়িত্ব লেখো। আগামীকাল ছাপা হবে: প্রাথমিক বিজ্ঞান