জাতীয়প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক নতুন কাঠামো অনুযায়ী নমুনা প্রশ্নপত্র-৫
২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য
প্রাথমিক বিজ্ঞান (অংশ-২)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]# গতকালের পর বাকি অংশ সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৪০ = ৪০৩১. আদমশুমারি কত বছর অন্তর হয়?ক. পাঁচ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর৩২. নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ?ক. সূর্য খ. চাঁদ গ. মঙ্গল ঘ. শুক্র৩৩. শরীরের ভেতরে ভাঙা হাড়কে শনাক্ত করতে কোনটি ব্যবহার করা হয়? ক. এক্স-রে খ. লেজার গ. ইসিজি মেশিন ঘ. স্টেথোস্কোপ৩৪. রেডিও-টেলিভিশনে কীভাবে তথ্যপ্রবাহ হয়?ক. একমুখী খ. উভয়মুখী গ. বহুমুখী ঘ. একমুখী ও দ্বিমুখী৩৫. মাটি দূষণের জন্য দায়ী—ক. প্লাস্টিক খ. কাগজ গ. কাপড় ঘ. চামড়া৩৬. কোনটি স্বচ্ছ পদার্থ? ক. অপরিষ্কার পানি খ. কাঠ গ. বায়ু ঘ. তেলে ভেজা কাগজ৩৭. পরিবেশ দূষণের প্রাকৃতিক কারণ কোনটি?ক. গাছ কাটা খ. বর্জ্য পোড়ানো গ. নদীতে বর্জ্য ফেলা ঘ. বন্যা৩৮. কম্পিউটারের যে অংশ তথ্য প্রক্রিয়া করে, তাকে কী বলে? ক. কী বোর্ড খ. মেমোরি গ. মাইক্রোপ্রসেসর ঘ. মনিটর৩৯. পরীক্ষা-নিরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞানকে কী বলা হয়? ক. প্রযুক্তি খ. বিদ্যা গ. বিজ্ঞান ঘ. দক্ষতা৪০. সৌরজগতের কোনটির নিজের আলো আছে?ক. পৃথিবী খ. চাঁদ গ. সূর্য ঘ. শুকতারা।২. শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দগুলো উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০ক. প্রাণী নিজের — নিজে তৈরি করতে পারে না।খ. সূর্যের তাপে পানি — পরিণত হয়।গ. আমাদের ঘিরে আছে —।ঘ. পদার্থ — দিয়ে গঠিত।ঙ. — ফুডে খাদ্য আঁশ নেই।চ. সব উৎসের পানি — নয়।ছ. চাঁদের নিজস্ব — নেই।জ. প্রযুক্তির লক্ষ্য — নিয়ন্ত্রণ করা।ঝ. তথ্যপ্রযুক্তিতে তথ্য হলো —।ঞ. বায়ুতে — বেশি থাকলে আমাদের ঘাম হয়।৩. নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখো: ১×১০ = ১০ক. একটি সংক্রামক রোগের নাম লেখো।খ. সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী?গ. নক্ষত্র কাকে বলে?ঘ. অ্যাসিড বৃষ্টি কী?ঙ. উইন্ডমিল কী?চ. একটি কৃষি প্রযুক্তির নাম লেখো।ছ. সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস গ্রহণ করে?জ. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?ঝ. উদ্ভিদ মাটি থেকে কিসের সাহায্যে পুষ্টি উপাদান শোষণ করে?ঞ. হাম ও বসন্ত রোগজীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?৪. ক ও খ নম্বর প্রশ্নসহ যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখো: ৫×৮ = ৪০ক. বায়ুদূষণের পাঁচটি কারণ উল্লেখ করো।খ. সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছোট ভাই মবিনকে কী উপদেশ দেবে, তার পাঁচটি বাক্যে লেখো।গ. চিত্রসহ পানি চক্র ব্যাখ্যা করো।ঘ. বায়ুপ্রবাহ কী? বায়ুপ্রবাহের তিনটি ব্যবহার লেখো।ঙ. শক্তির অপচয় ঘটে, এমন ঘটনার পাঁচটি উদাহরণ লেখো।চ. সৌরজগতের একটি চিত্র অঙ্কন করো।ছ. বিজ্ঞানের অপব্যবহারের পাঁচটি উদাহরণ লেখো।জ. তথ্য সংরক্ষণের পাঁচটি উপায় লেখো।ঝ. কালবৈশাখী ঝড় কেন হয়, তা ব্যাখ্যা করো।ঞ. প্রাকৃতিক পরিবেশের ওপর অধিক জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখো।আগামীকাল ছাপা হবে: ইসলাম ও নৈতিকশিক্ষা