২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ও নৈতিক শিক্ষা (অংশ-১)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক] সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৪০ = ৪০১. কোনটি মানুষ তৈরি করতে পারে না? ক. পুকুর খ. উদ্যান গ. সমুদ্র ঘ. উড়োজাহাজ ২. লন্ডনের পূর্বে পবিত্র কাবা শরিফ অবস্থিত। একজন মুসলমান লন্ডন থেকে কোনমুখী হয়ে নামাজ পড়বে? ক. পশ্চিম খ. দক্ষিণ গ. উত্তর ঘ. পূর্ব ৩. একজন মুসলমান বাড়ি থেকে কত মাইল দূরে গমন করলে সে কসর নামাজ পড়বে? ক. ৪০ মাইল খ. ৪৮ মাইল গ. ৫৬ মাইল ঘ. ৭২ মাইল ৪. আল্লাহ তাআলা পথিবীতে প্রথম কতজন মানুষ প্রেরণ করেছিলেন? ক. একজন খ. দুইজন গ. তিনজন ঘ. চারজন ৫. হজরত মুহাম্মদ (সা.)-এর পিতা মারা যান তাঁর—ক. জন্মের আগে খ. জন্মের তিন মাস পর গ. জন্মের ছয় মাস পর ঘ. জন্মের নয় বছর পর ৬. কোনটি ইসলামের খুঁটি বা স্তম্ভ নয়? ক. ঈমান খ. হজ গ. কোরবানি ঘ. সালাত ৭. ওহি কার বাণী?ক. ওলি-দরবেশের খ. রাসূল (সা.)-এর গ. আল্লাহ তাআলার ঘ. নবীর ৮. নিচের কোন নবী হজরত মুহাম্মদ (সা.)-এর উন্মত হবেন? ক. হজরত ঈসা (আ.) খ. হজরত ইব্রাহিম (আ.) গ. হজরত মুসা (আ.) ঘ. হজরত ইসমাইল (আ.)৯. রোকেয়া নামাজের জন্য নিয়ত করার পর শরীরের কোথায় হাত বাঁধবে? ক. নাভির ওপর খ. নাভির নিচে গ. বুকের ওপর ঘ. বুকের নিচে১০. কার দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়? ক. পিতা-মাতার খ. দাদা-দাদির গ. ভাই-বোনের ঘ. নানা-নানির১১. আমাদের পালনকর্তা কে? ক. আব্বা-আম্মা খ. আল্লাহ তায়ালা গ. ডাক্তার ঘ. পির-মুর্শিদ ১২. খালিক শব্দের অর্থ কী? ক. পালনকর্তা খ. সৃষ্টিকর্তা গ. রিজিকদাতা ঘ. দয়ালু ১৩. সর্বশেষ নবীর নাম কী? ক. হজরত আবুবকর (রা) খ. হজরত ঈসা (আ.) গ. হজরত মুহাম্মদ (সা.) ঘ. হজরত মুসা (আ.) ১৪. আল আসমাউল হুসনা বলা হয় কাকে? ক. মানুষের গুণাবলিকে খ. ফেরেশতার গুণাবলিকে গ. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহকে ঘ. নবীগণের গুণাবলিকে ১৫. কাদিরুন শব্দের অর্থ কী? ক. সর্বশক্তিমান খ. সর্বশ্রোতা গ. সর্বদ্রষ্টা ঘ. সৃষ্টিকর্তা ১৬. ইবাদত শব্দের অর্থ কী? ক. প্রার্থনা খ. আনুগত্য গ. দান করা ঘ. সিয়াম সাধনা ১৭. সালাতের নিষিদ্ধ সময় কয়টি? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি ১৮. দীন ইসলামের সেতু কী? ক. সালাত খ. সিয়াম গ. হজ ঘ. জাকাত১৯. সালাতের আরকান কয়টি? ক. পাঁচটি খ. সাতটি গ. তেরোটি ঘ. পনেরোটি ২০. ইসলাম কয়টি রুকনের ওপর প্রতিষ্ঠিত? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. সাতটি ২১. আখলাক অর্থ কী? ক. আচরণ খ. সদাচার গ. সুন্দর ঘ. উত্তম২২. আমরা বেকার লোকদের কিসের ব্যবস্থা করে দেব? ক. কাজের খ. সেবার গ. মুক্তির ঘ. বস্ত্রের ২৩. দেশপ্রেম অর্থ কী? ক. দেশের গান করা খ. দেশে বাস করা গ. দেশকে দেখা ঘ. দেশকে ভালোবাসা ২৪. মহানবী (সা.) কোথায় হিজরত করেছিলেন? ক. কুফায় খ. তায়েফে গ. মদিনায় ঘ. মিসরে ২৫. মানুষ অন্যায় করার পর অনুতপ্ত হলে আল্লাহ তাআলা তাকে কী করেন? ক. স্মরণ করেন খ. ক্ষমা করেন গ. শাসন করেন ঘ. ত্যাগ করেন। আগামীকাল ছাপা হবে: ইসলাম ও নৈতিক শিক্ষা (অংশ-২)