২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাসংকল্প  প্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলা বিষয়ের সংকল্প কবিতা।  নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:প্রশ্ন: সংকল্প কবিতায় কবি কী কী সংকল্প করেছেন, লেখো। উত্তর: ‘সংকল্প’ কবিতায় কবি যেসব সংকল্প করেছেন সেসব নিচে দেওয়া হলো:(১) জগৎটা ঘুরে দেখবেন।(২) যুগ থেকে যুগে মানুষ কীভাবে বেঁচে আসছে তা বুঝতে চেষ্টা করবেন।(৩) এক দেশ থেকে আরেক দেশে মানুষ কেন ছুটোছুটি করে বেড়াচ্ছে তা দেখবেন। (৪) অগুনতি সাহসী ব্যক্তি কিসের উন্মাদনায় বিপদ তুচ্ছ করে নানা কাজে ঝাঁপিয়ে পড়ছে, মৃত্যু পর্যন্ত বরণ করছে সেসব তিনি দেখবেন। (৫) সমুদ্রের তলদেশে গিয়ে ডুবুরি কীভাবে মুক্তা সংগ্রহ করে, কিংবা দুসাহসী বৈমানিক কীভাবে আকাশে পাড়ি জমায় তা তিনি জানবেন।(৬) হাউই বা রকেটে চড়ে কে বা কারা চাঁদের দেশে যেতে চায়, কিংবা মঙ্গলগ্রহ থেকে আমাদের পৃথিবীর বুকে কোনো সংকেত ভেসে আসছে কি না, তাও তিনি জানতে চান।(৭) মাটির নিচে পাতালে কী আছে বা মাটির ওপরে আকাশে কী আছে তা জানার জন্য তিনি পাতাল ও মহাকাশে অভিযান চালাবেন।(৮) তিনি সারা পৃথিবী জয় করবেন, নিজের হাতের মুঠোয় পুরে নিয়ে পৃথিবীকে নেড়েচেড়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। প্রশ্ন: প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ লেখো।(ক) আমি আর বদ্ধ ঘরে থাকিব না।(খ) আমি দেশ-দেশান্তরে ঘুরিব।(গ) তুমি এত ছুটোছুটি করিতেছ কেন?(ঘ) দুঃসাহসী মুক্তিযোদ্ধরা দেশ স্বাধীন করিয়াছেন।(ঙ) আমি এখন আর খেলিব না, পড়িব।(চ) করিম ছবি আঁকিবে(ছ) লাটিমটি ভনভন করে ঘুরিতেছে(জ) সাজেদ আমাদের দিকে আসিতেছে(ঝ) জগৎটাকে ঘুরিয়া ঘুরিয়া দেখিব(ঞ) রেলগাড়িটি প্রবলবেগে ছুটিতেছে(চ) আমরা মনোযোগ দিয়ে পড়িব(ছ) আমরা এক সঙ্গে খেলিবউত্তর:(ক) আমি আর বদ্ধ ঘরে থাকব না।(খ) আমি দেশ-দেশান্তরে ঘুরব।(গ) তুমি এত ছুটোছুটি করছ কেন?(ঘ) দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।(ঙ) আমি এখন আর খেলব না, পড়ব। (চ) করিম ছবি আঁকবে(ছ) লাটিমটি ভনভন করে ঘুরছে(জ) সাজেদ আমাদের দিকে আসছে(ঝ) জগৎটাকে ঘুরে ঘুরে দেখব(ঞ) রেলগাড়িটি প্রবলবেগে ছুটছে(চ) আমরা মনোযোগ দিয়ে পড়ব(ছ) আমরা এক সঙ্গে খেলব