২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৪প্রিয় ৫ম শ্রেণীর শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পড়াশোনায়। তোমাদের জন্য আজ রয়েছে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের বাংলাদেশের অর্থনীতি: কৃষি ও শিল্প।  অল্প কথায় উত্তর দাও।প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজাত দ্রব্যের নাম লেখো।উত্তর: বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের জনসংখ্যার শতকরা প্রায় ৮০ ভাগ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষি খাত জনবহুল বাংলাদেশের খাদ্য সরবরাহের প্রধান উৎস হিসেবে কাজ করে। তার ওপর এ দেশের রপ্তানি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ আসে কৃষিপণ্য থেকে। বর্তমানে বাংলাদেশের মোট জাতীয় আয়ে কৃষির অবদান প্রায় ২০ শতাংশ (২০১১-১২ অর্থবছরে)।বাংলাদেশে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্য উৎপন্ন হয়। এগুলোর মধ্যে কিছু হলো খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য আর কিছু অর্থকরী কৃষিদ্রব্য।খাদ্য-জাতীয় কৃষিদ্রব্য: ধান, গম, ভুট্টা, আলু, তৈলবীজ, মসলা বাংলাদেশের প্রধান প্রধান খাদ্য-জাতীয় ফসল বা কৃষিদ্রব্য।অর্থকরী কৃষিদ্রব্য: পাট, চা ও তামাক হচ্ছে বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্য। এ ছাড়া তুলা, সুপারি, রেশম, রাবার ইত্যাদি অর্থকরী কৃষিদ্রব্য উৎপন্ন হয়।প্রশ্ন: বাংলাদেশের প্রধান দুটি অর্থকরী কৃষিদ্রব্যের বর্ণনা দাও।উত্তর: বাংলাদেশের প্রধান অর্থকরী কৃষিদ্রব্যগুলো হচ্ছে পাট, চা ও তামাক। এ দেশের কৃষিপণ্য রপ্তানি আয়ের সিংহভাগ আসে এ তিনটি দ্রব্য থেকে।পাট: পাট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল। পৃথিবীতে বাংলাদেশেই সবচেয়ে বেশি পরিমাণ পাট উৎপন্ন হয়। পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এ জন্য বাংলাদেশে পাটকে ‘সোনালি আঁশ’ বলা হয়। বাংলাদেশের মাটি ও জলবায়ু পাট চাষের জন্য বিশেষ উপযোগী। এ দেশের সব এলাকায় পাটের চাষ হয়। বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, পাবনা, কুষ্টিয়া, যশোর ও খুলনা জেলায় বেশি পাট উৎপন্ন হয়।বাংলাদেশে প্রতিবছর প্রায় ৪৫ লাখ মেট্রিক টন পাট উৎপন্ন হয়। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনের বড় অংশ পাটের ওপর নির্ভরশীল।চা: বাংলাদেশের জলবায়ু চা চাষের জন্য উপযোগী। বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ অঞ্চলের জেলাগুলো যেমন সিলেট, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বেশি চা উৎপন্ন হয়। দিনাজপুর ও পঞ্চগড় জেলায়ও চা চাষ হচ্ছে। প্রতিবছর বাংলাদেশের বিপুল পরিমাণ চা উৎপন্ন হয়। এ দেশের চাহিদা পূরণ করে উল্লেখযোগ্য পরিমাণ চা বিদেশে রপ্তানি করা হয়। চা রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।প্রশ্ন: বাংলাদেশের অর্থনীতিতে শিল্পের অবদান উল্লেখ করো।উত্তর: প্রতিটি দেশের অর্থনীতিতে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে (২০১১-১২ অর্থবছরে) বাংলাদেশের অর্থনীতিতে মোট জাতীয় আয়ে শিল্পের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশের প্রধান শিল্পগুলো হচ্ছে পাটশিল্প, বস্ত্রশিল্প, চিনিশিল্প, ওষুধশিল্প, সারশিল্প, কাগজশিল্প ও চামড়াশিল্প।পাটের তৈরি নানা রকম পণ্য যেমন চট, চটের বস্তা, ব্যাগ, কার্পেট ও পাটের সুতা দিয়ে তৈরি বস্ত্র দেশের চাহিদা মিটিয়েও অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।বাংলাদেশের পোশাকশিল্পে কয়েক লাখ নারী-পুরুষ কাজ করেন। বাংলাদেশ পোশাক রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে।এ দেশে উন্নত মানের ওষুধ তৈরি হচ্ছে। এসব ওষুধ বিদেশেও রপ্তানি হয়। বাংলাদেশের ১৫টি সরকারি ও দু-একটি বেসরকারি চিনিকল রয়েছে। প্রতিবছর প্রায় দুই লাখ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল