২০১৪ সালের এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান ১ম পত্রের অধ্যায়-২ থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।প্রশ্ন: ক. FAD-এর পূর্ণরূপ লেখো। খ. গবাদিপশু সেলুলোজ হজম করতে পারলেও মানুষ হজম করতে পারে না কেন?গ. Q সুগারযুক্ত দুটি বিপরীতমুখী পলিনিউক্লিওটাইডের রাসায়নিক গঠন বর্ণনা করো।ঘ. P ও Q সুগারমুক্ত নিউক্লিক অ্যাসিডের মধ্যে তুলনামূলক আলোচনা করো। উত্তর: ক. FAD-এর পূর্ণরূপ হলো Flavin Adenine Dinucleotide।উত্তর: খ. অধিকাংশ প্রাণী বা মানুষ সেলুলোজ হজম করতে পারে না। কারণ পাকস্থলী বা অন্ত্রে সেলুলোজ এনজাইম না থাকায় সেলুলোজ পদার্থ হজম হয় না। আবার গরু, ছাগল প্রভৃতি গবাদিপশুর অন্ত্রে এক প্রকার ব্যাকটোরিয়া সেলুলোজ হজম করার এনজাইম উৎপন্ন করে। এর ফলে সেলুলোজ শৃঙ্খল ভেঙে গ্লুকোজ অণুতে রূপান্তিত হয়। ফলে গবাদি পশু সেলুলোজ হজম করতে পারলেও মানুষ তা পারে না।উত্তর: গ. Q সুগারটি হলো ডিঅক্সিরাইবোজ সুগার। দুটি ডিঅক্সি পলিনিউক্লিওটাইডের সূত্র বিপরীতমুখীভাবে পরস্পর সংযুক্ত হয়ে একটি দ্বিসূত্রক DNA অণু গঠন করে। যেসব রাসায়নিক পদার্থ নিয়ে DNA গঠিত সেসব রাসায়নিক পদার্থ DNA-এর রাসায়নিক গঠন উপাদান। একখণ্ড DNA-কে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় কতগুলো নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে পাওয়া যায় নাইট্রোজেনঘটিত ক্ষারক এবং ডিঅক্সিরাইবোজ সুগার। নাইট্রোজেনঘটিত ক্ষারকসমূহকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অ্যাডিনিন, গুয়ানিন, থাইসিন ও সাইটোসিন নামক ক্ষারক। কাজেই DNA-এর রাসায়নিক গঠন উপাদান হলো পাঁচ কার্বনবিশিষ্ট ডিঅক্সিরাইবোজ সুগার, ফসফোরিক অ্যাসিড এবং নাইট্রোজেনঘটিত ক্ষারক। ক্ষারকগুলো অ্যাডোনিন ও গুয়ানিন নামক পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামক পাইরিমিডিন। উত্তর: ঘ. P সুগারযুক্ত নিউক্লিক অ্যাসিড RNA এবং Q সুগারযুক্ত নিউক্লিক অ্যাসিড হলো DNA। নিচে RNA ও DNA-এর মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো: ১. RNA একসূত্রক, শিকলের ন্যায়। কিন্তু DNA দ্বিসূত্রক, ঘোরানো সিঁড়ির মতো। ২. RNA-তে রাইবোজ সুগার এবং পাইরিমিডিনে ইউরাসিল ও সাইটোসিন বেস থাকে। আর DNA-তে ডিঅক্সিরাইবোজ সুগার এবং পাইরিমিডিনে থাইসিন ও সাইটোসিন বেস থাকে। ৩. কার্যগত দিক দিয়ে RNA চার প্রকার। যথা: r-RNA, m-RNA, t-RNA, g-RNA। কিন্তু DNA অণুর কোনো প্রকারভেদ নেই। কার্যগত দিক দিয়ে DNA একই রকম হয়। ৪. নতুনভাবে RNA সৃষ্টি হয়। কোনো অনুলিপন হয় না। কিন্তু DNA অনুলিপনের মাধ্যমে সৃষ্টি হয়। ৫. RNA ক্রোমোসোম, সাইটোপ্লাজম, রাইবোসোম ও নিউক্লিওলাসে অবস্থান করে। আর DNA প্রধানত ক্রোমোসোমে থাকে। তবে কখনো মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টে অবস্থান করে। ৬. RNA কাজ প্রোটিন সংশ্লেষণ করা। আর DNA বংশগতির ধারক, বাহক ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে থাকে। ৭. RNA সাধারণত বংশগত চরিত্র বহন করে না। পক্ষান্তরে DNA বংশগত চরিত্র বহন করে। ৮. RNA-তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক কম। আর DNA-তে নিউক্লিওটাইডের সংখ্যা অনেক বেশি। ৯. RNA-এর আণবিক ওজন কয়েক লাখের বেশি হয় না। কিন্তু DNA-এর আণবিক ওজন দশ লাখ থেকে বহু কোটি ডাল্টন পর্যন্ত হয়।