২০১৪ সালের এইচএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ৫ নম্বর অধ্যায় থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।প্রশ্ন:ক. যোজক কলা কাকে বলে?খ. অস্থি বলতে কী বোঝায়?গ. Q এর গঠন বর্ণনা করো।ঘ. প্রাণিদেহের বৃদ্ধির সঙ্গে Q-এর আকারের কোনো পরিবর্তন হয় কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর: ক. মেসোডার্ম নামক ভ্রূণস্তর থেকে উৎপন্ন হয়ে যে কলা দেহের গাঠনিক, যান্ত্রিক ও প্রতিরক্ষামূলক ভূমিকা পালনের পাশাপাশি অন্যান্য কলার সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে পুষ্টি জোগানো, বৃদ্ধি ও বিভেদীকরণে সহায়তা করে, তাকে যোজক কলা বলে। উত্তর: খ. অস্থি হচ্ছে দেহের সবচেয়ে সুদৃঢ় কলা। এর ম্যাট্রিক্স বিভিন্ন জৈব (৪০%) ও অজৈব (৬০%) পদার্থে গঠিত হওয়ায় সম্পূর্ণ কলাটি কঠিন আকার ধারণ করে। জৈব অংশটি কোলাজেন ও অসিমিউকয়েডে গঠিত। অজৈব অংশটিকে প্রধানত ক্যালসিয়াম ফসফেট ও ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। এ কলা মেরুদণ্ডী প্রাণীর দৈহিক কাঠামো নির্মাণ করে। উত্তর: গ. Q একটি নিউরণ। প্রতিটি নিউরণ দুটি প্রধান অংশ নিয়ে গঠিত— ১. কোষদেহ বা সোমা এবং ২. প্রলম্বিত অংশ বা নিউরাইট।১. কোষদেহ: এটি নিউরণের মুখ্য অংশ এবং গোল, ডিম্বাকার, নক্ষত্রাকার, মোচাকার, সুচালো প্রভৃতি আকারের হতে পারে। কোষদেহের ব্যাস ৫ থেকে ১২০ মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে। কোষদেহ প্লাজমা মেমরেন, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস—এ তিনটি অংশ নিয়ে গঠিত। সাইটোপ্লাজমে প্রচুর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মুক্ত পলিরাইবোসোম মিলে নিসল দানা গঠন করে। এ ছাড়া এতে বহুসংখ্যক মাইটোকন্ড্রিয়া, গলগি বডি গুচ্ছবদ্ধ নিউরোফিলামেন্টসহ অন্যান্য দ্রব্য থাকে।২. প্রলম্বিত অংশ বা নিউরাইট: কোষদেহ থেকে বহির্গত শাখা-প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। এটি দু ধরনের— i. ডেনড্রাইট এবং ii. অ্যাক্সনi. ডেনড্রাইট: কোষদেহের চারদিক থেকে সৃষ্ট শাখান্বিত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ড্রেনড্রাইট বলে। এগুলো উদ্দীপনা গ্রহণ করে কোষদেহে পৌঁছে দেয়। ডেনড্রাইটের মধ্যে রাইবোসোম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউরোফিলামেন্ট ইত্যাদি বিস্মৃত থাকে।ii. অ্যাক্সন: কোষদেহের নিসল দানাযুক্ত এলাকা থেকে যে দীর্ঘকার নিউরাইট উৎপন্ন হয়, তাকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের মধ্যে সাইক্রোটিউবিউল, নিউরোফিলামেন্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম ইত্যাদি অঙ্গানু থাকে। অ্যাক্সন একটি বা দুটি আবরণ দিয়ে আবৃত থাকে এবং তখন এর নাম হয় স্নায়ুতন্ত্র। চাপা সোয়ান কোষ নির্মিত নিউরিলেমা নামক আরবণীতে অ্যাক্সন আবৃত থাকে। অ্যাক্সন ও নিউরিলেমার মধ্যবর্তী স্থানে অবস্থিত প্রোটিন ও ফ্যাট নির্মিত দ্বিতীয় আবরণীর নাম মায়োলিন সিথ। বিভিন্ন স্থানে নিউরিলেমা অ্যাক্সনের প্রত্যক্ষ সংস্পর্শে চলে আসে। এখানে মায়োলিন সিথ থাকে না। একে র‌্যানভিয়ার এর পর্ব বলে। অ্যাক্সনের শেষপ্রান্ত বিভক্ত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র শাখা সৃষ্টি করে সেগুলোকে টেলোডেনড্রিয়া বলে। টেলোডেনড্রিয়ার শেষ প্রান্তের স্ফীত অংশের নাম সিনাপাটিক নব।উত্তর: ঘ. উদ্দীপকে Q হলো স্নায়ুকোষ বা নিউরণ। প্রাণীদেহের বৃদ্ধি ঘটে কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষ সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট প্রাণীর দৈহিক বৃদ্ধি ঘটে। প্রাণিকোষের এই বিভাজনে সেন্ট্রিওল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেন্ট্রিওলবিহীন প্রাণীকোষ বিভাজন ক্ষমতাহীন। স্নায়ুকোষে কোনো সেন্ট্রিওল নেই। এ কারণে স্নায়ুকোষের বিভাজন হয় না। প্রাণীর দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্নায়ুকোষসমূহের নিজস্ব কাজ সম্পাদনের জন্য কিছু পরিবর্তনের প্রয়োজন হয় যাতে উদ্দীপনা গ্রহণ ও সাড়া প্রদানে কোনো বিঘ্ন সৃষ্টি না হয়। স্নায়ু কোষগুলো প্রাণীর দৈহিক বৃদ্ধির সময় এগুলো সংখ্যায় বৃদ্ধি না পেয়ে আকারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। স্নায়যুকোষের অ্যাক্সন ক্রমান্বয়ে লম্বা হয়ে স্নায়ুকোষসমূহের মধ্যে যোগাযোগ রক্ষা করে। অ্যাক্সন লম্বায় ১ মিটারের বেশি হতে পারে। ফলে স্নায়ুকোষ তার প্রাথমিক অবস্থা থেকে ভিন্নতর অবস্থায় উপনীত হয়। সুতরাং উপরিউক্ত আলোচনা হতে প্রতীয়মান হয় যে প্রাণীদেহের বৃদ্ধির সঙ্গে সঙ্গে Q- এর (স্নায়ুকোষ বা নিউরণ) আকারের পরিবর্তন হয়।