প্রিয় শিক্ষার্থীরা, আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে মডেল টেষ্ট। অংশ-১১. সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী? ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. অর্ধতৎসম শব্দ ঘ. দেশি শব্দ২. পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? ক. দন্ত্য ধ্বনি খ. তালব্য ধ্বনি গ. মূর্ধন্য ধ্বনি ঘ. কণ্ঠ ধ্বনি৩. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন ধরনের পরিবর্তন?ক. ত্ + ন্ খ. ত্ + ণ গ. ত্ + ম ঘ. ত্ + ত৪. ঝম + ঝম > ঝমাঝম—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন? ক. অপিনিহিতি খ. অসমীকরণ গ. বিষমীভবন ঘ. সমীভবন৫. কোনটি স্বাভাবতই ‘ষ’-এর ব্যবহার?ক. বর্ষণ খ. প্রতিষ্ঠান গ. উৎকৃষ্ট ঘ. মানুষ৬. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?ক. মত + এক খ. মত + ঐক্য গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্য৭. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?ক. ভিখারিনী খ. কাঙালিনী গ. গোয়ালিনী ঘ. নাপিতানী৮. কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ. মন কেমন কেমন করছেগ. দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় ঘ. বার বার মেঘ ডেকে ওঠে৯. A Language never stands still— এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?ক. ভাষা নিজে কখনো সমৃদ্ধ নয় খ. ভাষা গতিশীল নয়গ. ভাষা একা এগিয়ে যেতে পারে না ঘ. ভাষা কখনো থেমে থাকে না১০. আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র তাকে কী বলে? ক. নিমন্ত্রণ পত্র খ. আমন্ত্রণ পত্র গ. অভিনন্দন পত্র ঘ. মানপত্র১১. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?ক. জনগণ খ. হস্তিদাম গ. ডাকাতবৃন্দ ঘ. কুসুমাবলি১২. ‘এক’ শব্দের সঙ্গে ‘টা’, ‘টি’ যুক্ত হলে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার কোনটি?ক. সুনির্দিষ্ট হয় খ. অনির্দিষ্ট হয় গ. নিরর্থক হয় ঘ. নির্দিষ্ট হয়১৩. কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র সংযুক্ত করা প্রয়োজন.ক. চাহিদাপত্রে খ. স্মারকলিপিতে গ. প্রশংসা পত্রে ঘ. চাকরির দরখাস্তে১৪. ‘Tit for tat’-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?ক. জোর যার মুল্লুক তার খ. ধর্মের কল বাতাসে নড়েগ. বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ঘ. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়১৫. ‘যা দীপ্তি পাচ্ছে’ এককথায় তাকে বলে—ক. দীপ্ত খ. সন্দীপন গ. দীপ্তিমান ঘ. দেদীপ্যমান১৬. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?ক. হলুদ পাখি খ. অরুণরাঙা গ. বিষাদ-সিন্ধু ঘ. মুখচন্দ্র১৭. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি ?ক. সুনীল খ. সুলভ গ. সুতীক্ষ ঘ. সুচতুর১৮. কোনটি যোগরূঢ় শব্দ?ক. মধুর খ. বাঁশি গ. পঙ্কজ ঘ. প্রবীণ১৯. ‘উপকরণ’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?ক. সেকেলে খ. টরটনে গ. ভাদুরে ঘ. পাথুরে২০. ‘দলপতি’ অর্থে বাগ্ধারা কোনটি?ক. রুই-কাতলা খ. রাঘব বোয়াল গ. ভূষণ্ডির কাক ঘ. পালের গোদা২১ কোনটি রূপবাচক বিশেষণ?ক. ঠান্ডা হাওয়া খ. সবুজ পাতা গ. মাটির থালা ঘ. ভরা নদী২২. এবং, ও, আর অব্যয়গুলোর নাম কী?ক. সমুচ্চয়ী অব্যয় খ. অনন্বয়ী অব্যয় গ. অনুকার অব্যয় ঘ. অনুসর্গ অব্যয়২৩. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে?ক. তোমার মা কেমন আছেন খ. আজ প্রচণ্ড গরম পড়েছেগ. অরণী লক্ষ্মী মেয়ে ঘ. ঠান্ডা বাতাস বইছে২৪. পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ কোনটি?ক. শীতের বাতাস বইছে খ. কৃষ্ণচূড়া ফুটলগ. আকাশে মেঘ ডেকেছিল ঘ. বৃষ্টিতে পথে কাদা হয়েছে২৫. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?ক. কালভেদে খ. পুরুষভেদে গ. বাচ্যভেদে ঘ. বচনভেদে।# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল