প্রভাষক, ফেনী গার্লস ক্যাডেট কলেজবহুনির্বাচনী প্রশ্ন প্রিয় শিক্ষার্থী, তোমাদের অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নের ওপর আলোচনা করা হচ্ছে।প্রশ্ন: প্রবাসীদের উপার্জিত অর্থ কী ধরনের সম্পদ?ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত গ. জাতীয় ঘ. আন্তর্জাতিকসঠিক উত্তর: গ।প্রশ্ন: আরতি প্রথম আম খেয়ে ৮ টাকার উপযোগ লাভ করল। দ্বিতীয় আম খাওয়ার পর সে মোট ১৪ টাকার উপযোগ লাভ করল। দ্বিতীয় আম থেকে সে কত টাকার প্রান্তিক উপযোগ লাভ করল?ক. ১২ টাকার খ. ১০ টাকার গ. ৮ টাকার ঘ. ৬ টাকারসঠিক উত্তর: ঘ।# অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্ন দুটির উত্তর দাও।রাহেলার একটি সেলাই মেশিন আছে। এর থেকে তাঁর মাসিক আয় ১০ হাজার টাকা। তিনি পারিবারিক ভরণপোষণ, সন্তানের শিক্ষা ব্যয় বাদে বাকি টাকা সঞ্চয়পত্রে জমা করেন। সঞ্চয়ের অর্থ থেকে এ বছর তিনি আরেকটি সেলাই মেশিন কিনেছেন।প্রশ্ন: রাহেলার নতুন সেলাই মেশিন কেনাকে অর্থনীতিতে কী বলে?ক. সঞ্চয় খ. মূলধন গ. বিনিয়োগ ঘ. সুযোগ ব্যয়সঠিক উত্তর: গপ্রশ্ন: রাহেলার শেষোক্ত কাজের মাধ্যমে—i. পারিবারিক নিরাপত্তা বাড়বে ii. সন্তানের প্রতি দায়িত্ব বাড়বে iii. কর্মসংস্থান বাড়বেকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iiiসঠিক উত্তর: ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল