২০১৪ সালের এসএসসি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। তারপর উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে।১। ‘ভায়ের মায়ের এমন স্নেহ, কোথায় গেলে পাবে কেহ?’—চরণটিতে কবি ডি এল রায়ের কোন অনুভূতির প্রকাশ ঘটেছে?ক) প্রকৃতিপ্রীতি খ) মর্ত্যপ্রীতি গ) স্বাজাত্যপ্রীতি ঘ) মানবপ্রীতি২। ‘সাঁজেলিসী’ কী?ক) রাস্তা খ) জাদুঘর গ) চিত্রকম ঘ) ভাস্কর্য৩। নিচের যে চরণ/ চরণগুলোয় নবজাগরণের ভাব প্রকাশ পেয়েছে, তা হলো—i দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এসেছে ফেনাii. হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার ধানiii. হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসেনিচের কোনটি সঠিক? (ক) iii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii৪। ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধে ‘নিচ থেকে ঠেলা’ বলতে কী বোঝায়?ক) লোভের ফাঁদে পা না দেওয়া খ) সুশিক্ষার ব্যবস্থা করাগ) সুশৃঙ্খল সমাজব্যবস্থ নিশ্চিত করা ঘ) মনুষ্যত্ব অর্জনের পথ প্রশস্ত করা৫। ‘তুমি ফিরে এসেছ তোমার লাল, সূর্য আঁকা পতাকার ভেতরে যার আলোয় এখন রঞ্জিত হয়ে উঠেছে সাহসী ব-দ্বীপ’—‘শহীদ স্মরণে’ কবিতার কোন দিকটি উদ্দীপকে ফুটে উঠেছে?ক) মুক্তিযোদ্ধাদের অবদান খ) আত্মদানের চেতনাগ) রক্তস্নাত স্বাধীন দেশ ঘ) নতুন প্রজন্মের জাগরণ৬। ‘কপোতাক্ষ নদ’ কবিতায় ‘স্নেহের তৃষ্ণা’ কথাটিতে প্রকাশ পেয়েছে কবির—i. স্মৃতিকাতরতা ii স্বাজাত্যবোধ iii. স্বদেশপ্রেমনিচের কোনটি সঠিক? (ক) iii (খ) ii ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii৭। ‘মাগো ওরা বলে’ কবিতার ‘মা’ কোন ধরনের খই ভাজে?ক) বিন্নি খ) আউশ গ) আমন ঘ) উড়কি৮। ‘স্বাধীনতা তুমি’ কবিতায় ‘যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা’ কথাটিতে কবি কী বোঝাতে চেয়েছেন?ক) ব্যক্তিস্বাধীনতা খ) লেখার স্বাধীনতা গ) স্বাধীনতার সৌন্দর্য ঘ) স্বাধীনতার বন্দনা৯। কবি মোহাম্মদ মনিরুজ্জামান কাকে ‘কবিতার ইন্দ্রজাল স্রষ্টা’ বলেছেন? ক) মতিউরকে খ) আসাদকে গ) বাবুলকে ঘ) বরকতকে১০। তায়েফ সৌদি আরবের কোন অঞ্চলের একটি উর্বর প্রদেশ?ক) পূর্ব খ) পশ্চিম গ) উত্তর ঘ) দক্ষিণ১১। রেসকোর্স ময়দানে আগত মানুষের সংগ্রামী চেতনার পরিচয় মেলে নিচের কোন পঙিক্ততে?ক) মার্চের বিরুদ্ধে মার্চ খ) শত বছরের শত সংগ্রাম শেষেগ) এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামঘ) কপালে কবজিতে লালসালু বেঁধে১২। ‘মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরি অপমান ....... মহাবীর খালেদেরে তুমি পাঠাইলে ফরমান।’ —উদ্দীপকে হজরত ইমাম হাসান (রা.)-এর কোন গুণটি ফুটে উঠেছে?ক) ক্ষমাশীলতা খ) ধর্মপরায়ণতা গ) মহানুভবতা ঘ) বিচক্ষণতা১৩। ‘ধনধান্য পুষ্পভরা’ কবিতায় বিধৃত হয়েছে—i স্বাজাত্যবোধ ii. মাতৃভাষাপ্রীতি iii. প্রকৃতিপ্রেমনিচের কোনটি সঠিক? (ক) iii (খ) i ও iii (গ) i ও ii (ঘ) i, ও iii১৪। কাব্যমৃতে যে আমাদের অরুচি ধরেছে সে দোষ আমাদের—ক) শিক্ষার খ) নিজেদের গ) স্কুল-কলেজের ঘ) সমাজব্যবস্থার। বাংলা ১ম পত্র সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ঘ ৭. ক ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. ঘ ১৩. খ ১৪. ক। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল