বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ অর্থনীতি বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।৩৭৫. ঋণ গ্রহণ ও প্রদান অর্থের কোন ধরনের কাজ?ক. বিনিময়ের মাধ্যম খ. মূল্যের পরিমাপক গ. স্থগিত লেনদেনের মান ঘ. সঞ্চয়ের বাহনসঠিক উত্তর: গ।# ‘ক’ একটি ব্যাংক। এই ব্যাংকের কাজ হলো উদ্বুদ্ধকরণের মাধ্যমে মানুষের কাছ থেকে আমানত গ্রহণ করা।৩৭৬. ‘ক’ কোন ধরনের ব্যাংক?ক. বাণিজ্যিক ব্যাংক খ. বিনিময় ব্যাংক গ. সমবায় ব্যাংক ঘ. সঞ্চয়ী ব্যাংক।সঠিক উত্তর: ঘ।৩৭৭. মানুষের সকল কর্মপ্রেরণার উৎস কোনটি?ক. চাহিদা খ. অভাব গ. উপযোগ ঘ. জোগানসঠিক উত্তর: খ।৩৭৮. ঠান্ডা শরবত দ্বারা পিপাসা মেটানো হলে তা অভাবের কোন বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ?ক. অভাব পরিপূরক খ. অভাব অসীম গ. অভাব পূরণে বিকল্প উপায় ঘ. অনুকরণভিত্তিক অভাবসঠিক উত্তর: গ।৩৭৯. কোনটির ওপর জীবনযাত্রার মান নির্ভর করে?ক. নগরায়ণ খ. শিক্ষার প্রসার গ. কৃষি উন্নয়ন ঘ. মাথাপিছু আয়সঠিক উত্তর: ঘ।# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং নিচের দুটি প্রশ্নের উত্তর দাও।মি. কবীর একজন শিল্পপতি। তাঁর প্রতিষ্ঠিত শিল্পের শেয়ার ক্রয় করার সুযোগ রয়েছে।৩৮০. মি. কবীরের প্রতিষ্ঠিত শিল্প কোন ধরনের কারবার?ক. এক মালিকানা খ. অংশীদারি গ. যৌথ মূলধনী ঘ. সমবায়সঠিক উত্তর: গ।৩৮১. মি. কবীরের প্রতিষ্ঠিত শিল্পটি— i. কর্মসংস্থান বৃদ্ধি করেii. শিক্ষা বিস্তারে সহায়কiii. অবকাঠামো উন্নয়নে সহায়ক নিচের কোনটি সঠিক?ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ. ii. ও iii. সঠিক উত্তর: ক৩৮২. অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় কোনটি?ক. অর্থনৈতিক উন্নতি সাধন খ. ব্যবসায়-বাণিজ্য করা গ. সম্পদ প্রাপ্তি ও ব্যবহার ঘ. সীমিত সম্পদ দ্বারা অসীম অভাব পূরণের চেষ্টাসঠিক উত্তর: ঘ।৩৮৩. ‘অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলি আলোচনা করে’—উক্তিটি কার?ক. আলফ্রেড মার্শাল খ. অ্যাডাম স্মিথ গ. লায়নেল রবিনস ঘ. অধ্যাপক ভাইনারসঠিক উত্তর: ক।৩৮৪. বেকারত্ব দূরীকরণে প্রয়োজন— i. ভারী শিল্প স্থাপনii. শ্রম ঘন শিল্প স্থাপনiii. শিক্ষা বিস্তারনিচের কোনটি সঠিক?ক. i.খ. ii. গ. i. ও ii. ঘ. i, ii. ও iii.সঠিক উত্তর: খ।৩৮৫. দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় কোন কারবারে?ক. এক মালিকানা কারবারে খ. অংশীদারি কারবারে গ. যৌথ মূলধনী কারবারে ঘ. রাষ্ট্রীয় কারবারেসঠিক উত্তর: ক।৩৮৫. ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন প্রগতিতে?ক. স্বাভাবিক প্রগতিতে খ. অস্বাভাবিক প্রগতিতে গ. জ্যামিতিক প্রগতিতে ঘ. গাণিতিক প্রগতিতেসঠিক উত্তর: গ।৩৮৬. ‘মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান’— উক্তিটি করেছেন কে?ক. অ্যাডাম স্মিথ খ. আরফ্রেড মার্শাল গ. লায়নেল রবিনস ঘ. বম বাওয়ার্কসঠিক উত্তর: ঘ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল