২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। ২০০. ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের মধ্যে ভাবগত ঐক্য কোনটি?i অর্থলিপ্সা বিবেককে ধ্বংস করে ii. সুশিক্ষা আত্মার মুক্তি দান করে iii. অন্নবস্ত্রের সমাধান নিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iiiসঠিক উত্তর: গ. i ও ii২০১। ‘পারী’ প্রবন্ধে বর্ণিত আমেরিকান-দের চোখে পারী কেমন? ক. পর্যটন নগর খ. সৌন্দর্যের দেশ গ. আমেরিকার রাজধানী ঘ. ইউরোপের রাজধানীসঠিক উত্তর: ঘ. ইউরোপের রাজধানী।২০২। ‘পারী’ প্রবন্ধে বর্ণিত গোটা ইউরোপের মধ্যে পারীতে কোন শিল্পের পরিচয় অধিক হিসেবে দেখা যায়?ক. বস্ত্রশিল্পের খ. চিত্রশিল্পের গ. রন্ধনশিল্পের ঘ. চারুশিল্পের সঠিক উত্তর: গ. রন্ধনশিল্পের।২০৩। ‘পারী’ নগর কাদের আশ্রয়দাত্রী? ক. অসহায়দের খ. ধর্মহীনদের গ. সর্বদেশের পলাতকদের ঘ. কৃষকদের সঠিক উত্তর: গ. সর্বদেশের পলাতকদের।২০৪। অন্নদাশঙ্করের মতে পারীর আসল সৌন্দর্য কোথায়? ক. কাফেগুলোতে খ. মিউজিয়ামগুলোতে গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে ঘ. প্লেগ্রাউন্ডগুলোতেসঠিক উত্তর: গ. প্রশস্ত সরল রাজপথগুলোতে।২০৫। ‘পারী’ প্রবন্ধে উল্লিখিত লন্ডনের মতো পারীতে কী বিরল? ক. কাফে খ. রাস্তা গ. মিউজিয়াম ঘ. পার্ক সঠিক উত্তর: ঘ. পার্ক।২০৬। ফ্রান্সের কাফেগুলোতে কত টাকা খরচ করে দুই ঘণ্টা এক স্থানে বসা ও প্রাণ খুলে গল্প করা যায়? ক. দু-এক আনায় খ. দু-চার আনায় গ. চার-পাঁচ আনায় ঘ. দু-তিন আনায় সঠিক উত্তর: খ. দু-চার আনায়।২০৭। অন্নদাশঙ্কর রায়ের মতে ইংল্যান্ড-ফ্রান্সে জন্ম নিলে কী সুবিধা পাওয়া যায়? ক. আর্থিক খ. দৈহিক গ. আত্মিক ঘ. দৈশিক সঠিক উত্তর: গ. আত্মিক।২০৮। ‘দিব্যজ্ঞান’ বলতে কী বোঝায়?ক. লৌকিক জ্ঞান খ. অলৌকিক জ্ঞান গ. বাস্তব জ্ঞান ঘ. অবাস্তব জ্ঞানসঠিক উত্তর: খ. অলৌকিক জ্ঞান।২০৯। ‘দুই মুসাফির’ গল্পে ‘পথিক’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?ক. শাব্দিক অর্থে খ. ফকির অর্থে গ. রূপক অর্থে ঘ. আভিধানিক অর্থেসঠিক উত্তর: গ. রূপক অর্থে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল