২০১৪ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাংলা ১ম পত্র থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। আগে নিজে চেষ্টা করবে। ২১০। ‘দুই মুসাফির’ গল্পে কোন সময়ের বর্ণনা করা হয়েছে?ক. চৈত্রের খ. বৈশাখের গ. গ্রীষ্মের ঘ. বসন্তেরসঠিক উত্তর: গ. গ্রীষ্মের।২১১। পথিকের হাতে একতারা কেন?ক. সুরময় গতির জন্য খ. আনন্দে পথ চলতে গ. বাউলমন তাই ঘ. গঞ্জে যাবেন বলেসঠিক উত্তর: গ. বাউলমন তাই।২১২। গল্পে ‘মুসাফির’ শব্দটি কোন অর্থে প্রয়োগ করা হয়েছে?ক. ফকির অর্থে খ. পথিক অর্থে গ. রূপক অর্থে ঘ. সন্ন্যাসী অর্থেসঠিক উত্তর: গ. রূপক অর্থে।২১৩। ‘দুই মুসাফির’ গল্পে শেষ উক্তি কোনটি?ক. চল, বাতাসে মিলিয়ে যাই খ. সুর আর সুধার পার্থক্য কতটুকু গ. আজ আমার সব আছে অথচ তোমার কিছুই নেই ঘ. আমাকে কেউ চেনে নাসঠিক উত্তর: গ. আজ আমার সব আছে অথচ তোমার কিছুই নেই।২১৪। স্বাধীনতার ডাকে আবদুর রবের বাঙালিচেতনা কিসের মতো বিশাল হলো?ক. নদীর মতো খ. আকাশের মতো গ. সমুদ্রের মতো ঘ. মাঠের মতোসঠিক উত্তর: গ. সমুদ্রের মতো।২১৫। নিচের কোনটি জলপথ?ক. হিরণ পয়েন্ট খ. রাঢ়ীখাল গ. মহালছড়ি ঘ. হিমছড়িসঠিক উত্তর: গ. মহালছড়ি।২১৬। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?ক. ১০ নম্বর সেক্টরে খ. ২ নম্বর সেক্টরে গ. ৫ নম্বর সেক্টরে ঘ. ১ নম্বর সেক্টরেসঠিক উত্তর: খ. ২ নম্বর সেক্টরে।২১৭। ‘পাকিস্তানি শাসক এবং হানাদার বাহিনীকে বাংলা ছাড়তে হবে’ এই প্রতিজ্ঞা—ক. মুক্তিযোদ্ধাদের খ. মুন্সি আবদুর রবের গ. রুহুল আমিনের ঘ. তরুণ যোদ্ধাদেরসঠিক উত্তর: ক. মুক্তিযোদ্ধাদের।২১৮। মুক্তিযোদ্ধাদের কাছে সবচেয়ে বড় কী?ক. দেশপ্রেম খ. দেশের মানুষ গ. দেশের স্বাধীনতা ঘ. যুদ্ধসঠিক উত্তর: গ. দেশের স্বাধীনতা।২১৯। রক্তের স্রোতে কী বন্ধ হয়ে গিয়েছিল?ক. খাল খ. নদী গ. বিল ঘ. নর্দমাসঠিক উত্তর: গ. বিল।২২০। ক্যাম্প কমান্ডার লেখকের দিকে কী এগিয়ে দিলেন?ক. অস্ত্র খ. কলম গ. ডায়েরি ঘ. খাতাসঠিক উত্তর: ঘ. খাতা।২২১। কোন নদীর পাশে অসংখ্য মৃতদেহের দৃশ্য দেখা যায়?ক. বুড়িগঙ্গা খ. পদ্মা গ. তিতাস ঘ. যমুনাসঠিক উত্তর: ক. বুড়িগঙ্গা।২২২। মুক্তিযোদ্ধাদের মাঝে দুই-ই এক;—কী?ক. অস্তিত্ব ও লক্ষ্য খ. অস্ত্র ও কলম গ. স্বপ্ন ও যুদ্ধ ঘ. অস্ত্র ও স্বাধীনতাসঠিক উত্তর: ক. অস্তিত্ব ও লক্ষ্য।২২৩। পুরোনো দালান ঘরে কতজন মুক্তিযোদ্ধা ছিলেন?ক. ৩০ জন খ. ৪০ জন গ. ২০ জন ঘ. ২৭ জনসঠিক উত্তর: ঘ. ২৭ জন।২২৪। অসুস্থ মুক্তিযোদ্ধা কাকে চিঠি লিখেছিল?ক. বাবাকে খ. ভাইকে গ. মাকে ঘ. বোনকেসঠিক উত্তর: গ. মাকে।২২৫। ফাইবার অপটিকসে আলো যায়—ক. আলো হিসেবে খ. তরঙ্গ হিসেবে গ. কম্পন হিসেবে ঘ. বৈদ্যুতিক সংকেতেসঠিক উত্তর: খ. তরঙ্গ হিসেবে।