২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১৩৫. মূলধন গঠন-প্রক্রিয়ায় কয়টি স্তর রয়েছে?

ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি

সঠিক উত্তর: ক।

১৩৬. ছয়জন অংশীদারের সমন্বয়ে গড়ে ওঠা ব্যবসা কোন ধরনের ব্যবসা?

ক. অংশীদারি খ. যৌথ মূলধনী গ.সমবায় ঘ. এক মালিকানা

সঠিক উত্তর: ক।

১৩৭. কোনটি গাণিতিক প্রগতি?

ক. ১, ২, ৪, ৮, ১৬...   খ. ১, ২, ৩, ৪, ৫...

গ. ২, ৫, ৯, ১৫, ১৮...  ঘ. ১, ৪, ১০, ৭, ৩...

সঠিক উত্তর: খ।

১৩৮. হাসেম মিয়া একজন নিরক্ষর কৃষক। কিন্তু তিনি গ্রাম্য চিকিৎসকের পরামর্শে দুটি সন্তান নিয়েছেন। হাসেম মিয়ার এ উদ্যোগ—

i. তাঁর পরিবারকে পরিকল্পিত পরিবার হিসেবে গড়ে

ii. দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে সহায়ক

iii. কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক

নিচের কোনটি সঠিক?  

ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ. ii. ও iii.

সঠিক উত্তর: গ।

১৩৯. নিচের কোনটি মূলধনের কাজ?

ক. জীবনযাত্রার মান উন্নয়ন খ. সঞ্চয়ের ইচ্ছা সৃষ্টি

গ. শিক্ষার হার বাড়ানো ঘ. উৎপাদন ব্যয় হ্রাস

সঠিক উত্তর: ঘ।

১৪০. সাধারণত কত বছর অন্তর আদমশুমারি পরিচালনা করা হয়?

ক. ৫ বছর খ. ১০ বছর গ. ১৫ বছর ঘ. ২০ বছর

সঠিক উত্তর: খ।

১৪১. ম্যালথাস কত সালে তাঁর জনসংখ্যা তত্ত্ব প্রকাশ করেন?

ক. ১৭৯৫ সালে খ. ১৭৯৬ সালে গ. ১৭৯৭ সালে ঘ. ১৭৯৮ সালে

সঠিক উত্তর: ঘ।

১৪২.পৃথিবীর উৎপাদিত পাটের শতকরা কত ভাগ বাংলাদেশে জন্মে?

ক. ৫৫ ভাগ খ. ৬৫ ভাগ গ. ৭৫ ভাগ ঘ. ৮৫ ভাগ

সঠিক উত্তর: গ।

১৪৩. গ্লুকোজ উৎপাদনে কোন শস্য কাঁচামাল হিসেবে ব্যবহূত হয়?

ক. যব খ. গম গ. ডাল ঘ. ভুট্টা।    

সঠিক উত্তর: ঘ।

১৪৪. বাংলাদেশে শতকরা কত ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল?

ক. ৪৫ ভাগ খ. ৫৫ ভাগ গ. ৬৫ ভাগ ঘ. ৭৫ ভাগ।

সঠিক উত্তর: ঘ।

১৪৫. উৎপত্তির ভিত্তিতে সম্পদ কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর: খ।

১৪৬. সিলেটের বনভূমির আয়তন কত?

ক. ৯০৪০ বর্গ কিলোমিটার খ. ১০৪০ বর্গ কিলোমিটার

গ. ১১৪০ বর্গ কিলোমিটার ঘ. ১২৪০ বর্গ কিলোমিটার

সঠিক উত্তর: খ।

১৪৭. সামাদ মিয়া একটি নতুন ফ্রিজ কিনেছেন। তা দেখে তাঁর বন্ধু আলমও এমন একটি ফ্রিজ কিনে। এটি অভাবের কোন বৈশিষ্ট্য?

ক. অভাব অসীম খ. অভাব প্রতিযোগী

গ. অনুকরণভিত্তিক অভাব ঘ. অভাব পূরণে বিকল্প উপায়

সঠিক উত্তর: গ।

১৪৮. সম্পদের বৈশিষ্ট্য কয়টি?

ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি

সঠিক উত্তর: গ।

১৪৯. শাহজিবাজার তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. ঢাকা খ. গাজীপুর গ. সিলেট ঘ. চট্টগ্রাম

সঠিক উত্তর: গ।

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল