২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

n অংশ-২

২৬. নিচের কোন বাক্যের কর্তা নিরপেক্ষ?

ক. সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথচলা শুরু করল

খ. তোমরা বাড়ি এলে আমি রওনা হব

গ. মেলা দেখতে ঢাকা যাব

ঘ. তাড়াতাড়ি চলো, বৃষ্টি আসতে পারে

২৭. ‘অনুরোধ’ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?

ক. মিথ্যা কথা বলবে না       খ. একটা গান শোনাও

গ. মন দিয়ে পড়ো ঘ. অসুখ হলে ওষুধ খেয়ো

২৮. বাংলা ভাষায় ধাতুর গুণ কয়টি?

ক. ১৮টি খ. ২০টি গ. ২২টি ঘ. ২৪টি

২৯. ভাবাধিকরণে সপ্তমী বিভক্তি কোনটি?

ক. টাকায় টাকা হয়

খ. এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন

গ. কান্নায় শোক মন্দীভূত হয়

ঘ. আকাশে চাঁদ আছে

৩০. সম্বন্ধ পদে কোন বিভক্তি হয়?

ক. শূন্য খ. ষষ্ঠী গ. দ্বিতীয়া ঘ. সপ্তমী

৩১. ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে’—এখানে‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. মধ্যে খ. ব্যাপ্তি গ. সঙ্গে ঘ. ঐকদেশিক

৩২. ‘আমার হূদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো’—বাক্যটি কোন দোষে দুষ্ট?

ক. গুরুচণ্ডালী খ. বাগ্ধারার

গ. বাহুল্য ঘ. উপমার ভুল প্রয়োগ

৩৩. যে পরিশ্রম করে, সে-ই সুখ লাভ করে—বাক্যটি গঠন অনুসারে—

ক. যৌগিক বাক্য খ. সরল বাক্য

গ. জটিল বাক্য ঘ. আশ্রিত খণ্ডবাক্য

৩৪. ক্রিয়ার ভাব কত প্রকার?

ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ

৩৫. কোন বাগ্ধারাটি ভিন্নার্থক?

ক. আদায়-কাঁচকলায় খ. অহি-নকুল

গ. রুই-কাতলা ঘ. দা-কুমড়া

৩৬. ‘বাঁশি বাজে ঐ মধুর লগনে’—এটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্তৃবাচ্যের খ. ভাববাচ্যের

গ. কর্ম-কর্তৃবাচ্যের ঘ. কর্মবাচ্যের

৩৭. প্রত্যক্ষ উক্তিতে ব্যবহূত‘গতকল্য’ শব্দটি পরোক্ষ উক্তিতে কী হবে?

ক. আগের দিন খ. পূর্ব দিন

গ. ওই দিন        ঘ. সেই দিন

৩৮. কোন যতি চিহ্নটিতে থামার প্রয়োজন নেই?

ক. কোলন খ. ড্যাশ গ. হাইফেন ঘ. বিস্ময়চিহ্ন

৩৯. জিজ্ঞাসিবে জনে জনে—নিম্নলেখ শব্দটি কোন অর্থে কর্মে সপ্তমী?

ক. বীপ্সায় খ. ব্যতিহারে

গ. অনুকারে ঘ. সাধারণ অর্থে

৪০. চলিত ভাষার প্রবর্তক কে?

ক. রাজা রামমোহন রায় খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. প্রমথ চৌধুরী ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৪১. ‘Practice makes a man perfect’-এর সঠিক অনুবাদ কোনটি?

ক. অভ্যাস একজন মানুষকে পরিপূরক করে

খ. অভ্যাস মানুষের দাস

গ. গাইতে গাইতে গায়ক

ঘ. অভ্যাস একজন মনুষকে সঠিক করে

৪২. ‘He is out of luck’—সঠিক অনুবাদ কোনটি?

ক. তার পোড়া কপাল খ. সে ভাগ্যের বাইরে

গ. তার কপাল পুড়েছে ঘ. সে ভাগ্য থেকে দূরে

৪৩. কোন প্রকার অনুবাদে অনেক সময় মূলের সঙ্গে সংগতি রক্ষা হয় না?

ক. রসানুবাদ খ. আক্ষরিক অনুবাদ

গ. ভাবানুবাদ ঘ. সারানুবাদ

৪৪. অনুবাদে দক্ষতা আনতে কোনটি প্রয়োজন?

ক. মাতৃভাষায় দক্ষতা খ. অন্যান্য ভাষায় দক্ষতা

গ. ইংরেজি ভাষায় দক্ষতা ঘ. ক্রমাগত অনুশীলনী

৪৫. A to Z-এর যথার্থ অর্থ কী?

ক. ক থেকে ম পর্যন্ত খ. যথার্থভাবে

গ. অক্ষরে অক্ষরে ঘ. সম্পূর্ণভাবে

৪৬. ‘পোস্টাল কোড’ কী নির্দেশ করে?

ক. প্রাপকের এলাকা খ. প্রেরকের এলাকা

গ. ডাকঘরের নাম ঘ. মূল বিষয়বস্তু

৪৭. আধুনিক প্রযুক্তির যুগে চিঠির বিকল্প কোনটি?

ক. টেলিভিশন খ. মোবাইল ফোন

গ. ই-মেইল ঘ. টেলিগ্রাম

৪৮. পত্রের শিরোনামের প্রধান অংশ কোনটি?

ক. স্থান ও তারিখ খ. সম্বোধনসূচক শব্দ

গ. প্রেরকের ঠিকানা ঘ. প্রাপকের ঠিকানা

৪৯. কোন ধরনের পত্র প্রাপকের উপস্থিতিতে গঠিত হয়?

ক. মানপত্র খ. ব্যক্তিগতপত্র

গ. আবেদনপত্র ঘ. দাওয়াতপত্র

৫০. কোন ধরনের পত্রে অনুষ্ঠানসূচি সন্নিবেশিত হয়?

ক. মানপত্র খ. স্মারকলিপিতে

গ. নিমন্ত্রণপত্রে ঘ. আবেদনপত্রে।

বাংলা ২য়পত্রn বহুনির্বাচনী প্রশ্নোত্তর

অংশ-২: ২৬. ক ২৭. খ ২৮. খ ২৯. গ     ৩০. খ ৩১. খ ৩২. ঘ ৩৩. গ ৩৪. গ ৩৫. গ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. গ ৪১. গ ৪২. ক ৪৩. খ ৪৪. ঘ ৪৫. গ ৪৬. ক ৪৭. গ ৪৮. ঘ ৪৯. ক ৫০. গ।