২০১৪ সালের এসএসসিপরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬. সম্বন্ধ পদের পরে যে চিহ্নটি ব্যবহার হয়, তার নাম কী?

ক. দাঁড়ি খ. কমা গ. কোলন ঘ. সেমিকোলন

২৭. যে ব্যক্তির দুই হাত সমানে চলে—তাকে কী বলে?

ক. সব্যসাচী খ. দোহাতী গ. পরভৃতিকা ঘ. দ্বিজ

২৮. বাগ্ধারা হিসেবে প্রয়োগ করা হয় না কোন শব্দটি?

ক. চোখে বালি খ. চোখের মণি গ. চোখের পর্দা ঘ. চোখের জল

২৯. ‘যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়’—এ উক্তিটি কোথায় প্রযোজ্য?

ক. আবেদন পত্রে খ. নিমন্ত্রণপত্রে

গ. চুক্তিপত্রে ঘ. বিদায় অভিনন্দন পত্রে

৩০. কোন ধরনের পত্রে আবেদন বিনীত, ভাষা মার্জিত ও বাহুল্যবর্জিত এবং অনুষ্ঠানসূচি সন্নিবেশিত থাকে?

ক. দরখাস্ত খ. নিমন্ত্রণপত্র গ. মানপত্র ঘ. স্মারকলিপি

৩১. বৈষয়িক ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায় আইনানুসারে লিখিত পত্রকে কী বলা হয়?

ক. স্মারকপত্র খ. যোগাযোগপত্র

গ. দলিলপত্র ঘ. ব্যবসায়-সংক্রান্ত পত্র

৩২. মানপত্রে কোনটির প্রাধান্য থাকে?

ক. উদ্দিষ্ট ব্যক্তির জীবনবৃত্তান্ত

খ. উদ্দিষ্ট ব্যক্তির আকার প্রকৃতি

গ. উদ্দিষ্ট ব্যক্তির নিন্দা

ঘ. উদ্দিষ্ট ব্যক্তির গুণাবলি ও প্রশংসা

৩৩. আত্মীয় ও বন্ধুবান্ধবদের কাছে আমরা যে পত্র লিখি, তাকে কী বলে?

ক. ব্যক্তিগত পত্র খ. যোগাযোগপত্র গ. সম্মানপত্র ঘ. মানপত্র

৩৪. All that glitters is not gold-এর অনুবাদ কী হবে?

ক. সব গ্লিটার সোনা নয় খ. যা চকচক করে তা সোনা নয়

গ. চকচক করলেই সোনা হয় না ঘ. গ্লিটার সোনার বিকল্প নাম

৩৫. Proper Noun-গুলোর মধ্যে কোনটি বঙ্গানুবাদ করতে হবে

 ক. Europe খ. United States গ. Japan ঘ. Spain

৩৬. Patience is bitter, but its fruit is sweet-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?

ক. সব ভালো তার শেষ ভালো যার খ. সবুরে মেওয়া ফলে

গ. ধৈর্য ধরা কষ্টকর, কিন্তু ফল সুস্বাদু

ঘ. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন

৩৭. You shall suffer in the long run- সঠিক অনুবাদ কোনটি?

ক.  লম্বা দৌড়ে পেছনে পড়বে খ. দীর্ঘদিন তুমি ভুগবে

গ. পরিণামে তোমাকে ভুগতে হবে

ঘ. অবশেষে তুমি ভুগবে

৩৮. A cock and bull story-এই প্রবাদের সঠিক অনুবাদ কোনটি?

ক. আষাঢ়ে গল্প খ. মিথ্যা কাহিনি

গ. পশুপাখির গল্প ঘ. একটি মোরগ ও ষাঁড়ের গল্প

৩৯. ভাষা কিসের দ্বারা সৃষ্ট হয়?

ক. মনের সাহায্যে খ. অঙ্গপ্রত্যঙ্গের সাহায্যে

গ. ঠোঁটের সাহায্যে ঘ. বাগ্যন্ত্রের সাহায্যে

৪০. উপভাষার আর এক নাম কী?

ক. দেশীয় ভাষা খ. মূলভাষা গ. আঞ্চলিক ভাষা ঘ. বাংলা ভাষা

৪১. ‘আছো তুমি প্রভু জগৎ মাঝারে’—এখানে‘মাঝারে’ শব্দটি কী অর্থে ব্যবহূত হয়েছে?

ক. বাইরে খ. ব্যাপ্তি গ. সঙ্গে ঘ. মধ্যে

৪২. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ করা হয়, তা কী কী?

ক. উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক

খ. তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক

গ. উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক

ঘ. উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক

৪৩. কোনটি পারিভাষিক শব্দ?

ক.  ইনসান         খ. টোপর গ. ডাক্তারখানা ঘ. বিশ্ববিদ্যালয়

৪৪. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক. ভাষা খ. পদক্রম গ. প্রাতিপদিক ঘ. সাধিত শব্দ

৪৫. কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস মুখবিবরে কোথাও না কোথাও বাধা পায়?

ক. স্বরধ্বনি খ. ব্যঞ্জনাধ্বনি গ. ইংরেজি ধ্বনি ঘ. কণ্ঠধ্বনি

৪৬. কোন-জাতীয় শব্দের মূর্ধন্য ণ-এর ব্যবহার হয়?

ক. লোকজ শব্দে খ. দেশি শব্দে গ. বিদেশি শব্দে ঘ. তৎসম শব্দে

৪৭. কোন বর্গের বর্ণগুলো দন্ত্যমূলীয়?

ক. ট বর্গ খ. ত বর্গ গ. চ বর্গ ঘ. ক বর্গ

৪৮. বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ?

ক. ব্যঞ্জনসন্ধি খ. স্বরসন্ধি গ. বাংলা সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

৪৯. উক্তি কত প্রকার?

ক. তিন খ. চার গ. ছয় ঘ. আট

৫০. ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্রবহূত হয়, তাই শব্দটি—

ক. বিভক্তিযুক্ত শব্দ খ. যোগরূঢ় শব্দ

গ. যৌগিক শব্দ ঘ. বিদেশি শব্দ।

# উত্তর ছাপা হলো নিচেরকলামে