অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ হিসাববিজ্ঞানের ৫ম অধ্যায়ের নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর ছাপা হলো।২৬। দেনাদার কোন শ্রেণীর হিসাব?ক. সম্পদ খ. দায় গ. মালিকানা স্বত্ব ঘ. আয়সঠিক উত্তর: ক. সম্পদ।২৭। লেনদেনের দ্বারা—i. আয় হয় ii. দায় বৃদ্ধি পায় iii. সম্পদ বৃদ্ধি পায়কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii২৮। ব্যবসায় প্রতিষ্ঠানের অন্যতম প্রধান উদ্দেশ্য—i. আর্থিক ফলাফল নির্ণয় ii. আর্থিক অবস্থা নিরূপণiii. আর্থিক সচ্ছলতা নিরূপণকোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ক. i ও ii ২৯। মালিকানা স্বত্বের উপাদানগুলো হলো—i. মালিকের মূলধন ii. কারবারের আয় ও ব্যয়iii. মালিকের উত্তোলনকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii৩০। ডেবিট ও ক্রেডিট নির্ধারণ ব্যতীত—i. হিসাব প্রস্তুত সম্ভব নয় ii. হিসাব প্রস্তুত অসম্ভবiii. দুতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: খ. i ও iii ৩১। প্রতিটি লেনদেনের দুটি বিপরীতমুখী—i. সমপরিমাণ পরিবর্তন আনয়ন করে ii. অসমপরিমাণ পরিবর্তন আনয়ন করেiii. অর্ধেক পরিমাণ পরিবর্তন আনয়ন করেকোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ক. i ৩২। হিসাব সমীকরণ দ্বারা কী ঘটে?i. দায়=সম্পত্তি+মালিকানাস্বত্ব ii. মালিকানাস্বত্ব=দায়+সম্পত্তিiii. মালিকানাস্বত্ব=দায়+মূলধন iv. সম্পত্তি=মালিকানাস্বত্ব+দায়সঠিক উত্তর: iv. সম্পত্তি=মালিকানাস্বত্ব+দায়।৩৩। মালিকানাস্বত্ব বৃদ্ধি পায়—i. অতিরিক্ত মূলধনের দ্বারা ii. আয়ের দ্বারাiii. উত্তোলনের দ্বারাকোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ক. i ও ii ৩৪। একই শ্রেণীভুক্ত হিসাব কোনটি—i. বেতন হিসাব ii. বিক্রয় হিসাবiii. বিজ্ঞাপন হিসাবকোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ. ii ও iii ৩৫। কামালের নিকট বিক্রয় ২,০০০ টাকা। এখানে কামাল কারবারের একজন—i. দেনাদার ii. পাওনাদারiii. খরিদ্দার/কাস্টমারকোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i ও iiiসঠিক উত্তর: ঘ. i ও iii৩৬। প্রাপ্ত কমিশন ৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের—i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii. সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছেiii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে।কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iiiসঠিক উত্তর: ক. i ৩৭। লেনদেন লিপিবদ্ধ প্রাপ্ত বাড়িভাড়া ১,৫০০ টাকা। এ লেনদেনটির দ্বারা কারবারের—i. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং আয় বৃদ্ধি পেয়েছে ii. সম্পত্তি হ্রাস পেয়েছে এবং আয় হ্রাস পেয়েছেiii. সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং দায় বৃদ্ধি পেয়েছে।কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. ii ও iiiসঠিক উত্তর: ক. i # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল