২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, আজ ২য় অধ্যায় থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।১. কোনটি ব্যবসায় উদ্যোক্তার বৈশিষ্ট্য নয়? ক. আত্মবিশ্বাস খ. উদ্ভাবনী ক্ষমতা গ. পুঁজি সংগ্রহের দক্ষতা ঘ. ঝুঁকি এড়ানোর মানসিকতাসঠিক উত্তর: ঘ. ঝুঁকি এড়ানোর মানসিকতা।২. ব্যবসায় উদ্যোগের প্রতি যুবকদের আগ্রহ বৃদ্ধি করা যায়—i. কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে ii. গণমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে iii. এটি বাধ্যতামূলক বিষয় হিসেবে চালু করেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii৩. সকল দেশের অর্থনৈতিক উন্নয়নে নিচের কোনটির ভূমিকা রয়েছে?ক. উদ্যোগ ও উদ্যোক্তা খ. ব্যবসায় উদ্যোগ গ. অর্থ ঘ. কৃষি সঠিক উত্তর: ক. উদ্যোগ ও উদ্যোক্তা।৪. যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কী বলে? ক. উদ্যোগ খ. ব্যবসায় উদ্যোগ গ. উদ্যোক্তা ঘ. কর্মসংস্থানসঠিক উত্তর: ক. উদ্যোগ।৫. আমিনুলের কাহিনি গল্পে আমিনুলের শিক্ষাগত যোগ্যতা কতটুকু? ক. এসএসসি খ. এইচএসসি গ. ডিগ্রি ঘ. অনার্স সঠিক উত্তর: গ. ডিগ্রি।৬. যানবাহন মেরামতে দক্ষতা না থাকায় কোথা থেকে আমিনুল প্রশিক্ষণ নেন? ক. ওয়ার্কশপ খ. গ্রামীণ ব্যাংক গ. উদ্যোক্তা প্রশিক্ষণকেন্দ্র ঘ. যুব উন্নয়ন অধিদপ্তরসঠিক উত্তর: ঘ. যুব উন্নয়ন অধিদপ্তর।৭. ব্যবসায় উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী? ক. Enterpren খ. Entrepreneurship গ. Entrepreneur ঘ. Extrepreneurউত্তর: খ. Entrepreneurship৮. উদ্যোক্তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী? ক. Entreprene খ. Entrepreneur গ. Ertrepreneurohip ঘ. Business Entrepreneurসঠিক উত্তর: খ. Entrepreneur৯. সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মালিককে কী বলা হয়? ক. উদ্যোক্তা খ. পরিচালক গ. নিবন্ধক ঘ. তত্ত্বাবধায়ক সঠিক উত্তর: ক. উদ্যোক্তা।১০. উদ্যোগ ও উদ্যোক্তা একে অপরের সঙ্গে—ক. পরোক্ষভাবে জড়িত খ. বিপরীত গ. প্রত্যক্ষভাবে জড়িত ঘ. জড়িত নয়সঠিক উত্তর: গ. প্রত্যক্ষভাবে জড়িত।১১. ব্যবসায় উদ্যোগের মাধ্যমে একজন উদ্যোক্তা কী উন্নয়ন করতে পারে? ক. মানবসম্পদ খ. শ্রমিক গ. দক্ষতা ঘ. প্রতিষ্ঠানসঠিক উত্তর: ক. মানবসম্পদ।১২. বর্তমানে উদ্যোক্তা হতে হলে নিচের কোনটি না থাকলেও চলে? ক. শিক্ষা খ. প্রশিক্ষণ গ. সুযোগ-সুবিধা ঘ. জন্মসূত্রসঠিক উত্তর: ঘ. জন্মসূত্র।১৩. কোন শক্তির বলে উদ্যোক্তা উৎপাদন-প্রক্রিয়ার নতুন উন্নয়ন-কৌশল গ্রহণ করেন?ক. সৃজনশীলতা খ. উদ্ভাবনী শক্তি গ. ঝুঁকিগ্রহণ ঘ. সংবেদনশীলতা সঠিক উত্তর: খ. উদ্ভাবনী শক্তি।১৪. উদ্যোক্তা কোন ধরনের কাজ করতে বেশি আনন্দ পান? ক. পিছিয়ে পড়া খ. পুরোনো গ. চ্যালেঞ্জমূলক ঘ. নতুন সঠিক উত্তর: গ. চ্যালেঞ্জমূলক।১৫. সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে? ক. পরিকল্পনার মাধ্যমে খ. বিশ্লেষণের মাধ্যমে গ. গবেষণার মাধ্যমে ঘ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে সঠিক উত্তর: ঘ. বিচার-বিশ্লেষণের মাধ্যমে।১৬. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-এর মতে, আমাদের উৎপাদনের শতকরা ৫০ ভাগ সেবা খাত থেকে আসে, এর উল্লেখ আছে?ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০১২সঠিক উত্তর: খ. ২০১০।১৭. বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১০ অনুযায়ী মোট উৎপাদনের কত ভাগ সেবা খাত থেকে আসে?ক. ২০ ভাগ খ. ৩০ ভাগ গ. ৪০ ভাগ ঘ. ৫০ ভাগ সঠিক উত্তর: ঘ. ৫০ ভাগ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল