২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী নমুনা প্রশ্নোত্তর।১. শিশুর সামাজিকীকরণের গৌণ মাধ্যম হলো—ক. ধর্ম খ. গণমাধ্যম গ. পরিবার ঘ. খেলার সাথি সঠিক উত্তর: খ. গণমাধ্যম ২. ব্যক্তির মধ্যে দায়িত্ববোধ ও সামাজিক চেতনা সৃষ্টি করতে কোন জিনিসটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ?ক. পরিবার খ. খেলার সাথি গ. শিক্ষা ঘ. ধর্ম সঠিক উত্তর: গ. শিক্ষা ৩. নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করার জন্য কী প্রয়োজন?ক. মিছিলে যোগ দেওয়া খ. রাজনীতি করা গ. খেলার সাথিদের সঙ্গে মেশা ঘ. ধর্মীয় আচরণ শিক্ষা করা সঠিক উত্তর: গ. খেলার সাথিদের সঙ্গে মেশা ৪. পরিবার গঠনের অন্যতম পূর্বশর্ত কী?ক. শিক্ষা খ. দলবদ্ধভাবে বসবাস করা গ. বিবাহ ঘ. সমাজে মিলেমিশে থাকা সঠিক উত্তর: গ. বিবাহ ৫. কমপক্ষে তিন পুরুষের পরিবারকে বলা হয়—ক. যৌথ পরিবার খ. বহুপত্নীক পরিবার গ. বর্ধিত পরিবার ঘ. নয়াবাস পরিবার সঠিক উত্তর: গ. বর্ধিত পরিবার৬. কোন উপজাতিদের মধ্যে বহুপতি পরিবার দেখা যায়—ক. মুরং খ. টিপরা গ. টোডা ঘ. চাকমাসঠিক উত্তর: গ. টোডা৭. মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়? ক. গারো সমাজে খ. হিন্দু সমাজে গ. বৌদ্ধ সমাজে ঘ. চাকমা সমাজেসঠিক উত্তর: ক. গারো সমাজে৮. গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হলো—ক. সামাজিক জীবন খ. বন্য জীবন গ. পারিবারিক জীবন ঘ. রাজনৈতিক জীবন সঠিক উত্তর: গ. পারিবারিক জীবন ৯. মহাপ্রাণবাদ তত্ত্বে কোন শক্তির কথা বলা হয়েছে?ক. আত্মা খ. প্রেতাত্মা গ. মনা ঘ. দেহ সঠিক উত্তর: গ. মনা১০. ধর্ম সম্পর্কে টেইলরের মতবাদের মূল ভিত্তি কী?ক. দেহ খ. শক্তি গ. জীবন ঘ. আত্মাসঠিক উত্তর: ঘ. আত্মা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল