অধ্যায়-১ পরিচ্ছেদ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর।৩৭. ধর্ম একটি—ক. মধ্যযুগীয় প্রতিষ্ঠান খ. নতুন প্রতিষ্ঠান গ. আধুনিক প্রতিষ্ঠান ঘ. প্রাচীন প্রতিষ্ঠান সঠিক উত্তর: ঘ. প্রাচীন প্রতিষ্ঠান৩৮. ইউরোপ এস্টেট প্রথার তিনটি বৈশিষ্ট্য ছিল—ক. আধুনিক যুগে খ. মধ্য যুগে গ. প্রাচীন যুগে ঘ. আদিম যুগে সঠিক উত্তর: খ. মধ্য যুগে।৩৯. সাম্প্রতিক সময়ে ‘নয়াবাস পরিবার’ দেখা যায়—i. গ্রামাঞ্চলে ii. চরাঞ্চলে iii. শহরাঞ্চলেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ. iii৪০. অণু পরিবারে সর্বময় ক্ষমতার অধিকারী হলো—i. পিতা ও মাতা ii. সন্তান ও মাতা iii. পিতা ও সন্তাননিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ. i ও iii.৪১. ধর্ম ব্যক্তির মনে সঞ্চারিত করে—i. মানবিক মূল্যবোধ ii. ধর্মীয় মূল্যবোধ iii. সামাজিক মূল্যবোধনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ. ii ও iii৪২. সামাজিকীকরণের বাহ্যিক ধাপ—i. শিক্ষাদীক্ষা ii. আচার-আচরণ iii. ভালো খাবারদাবারনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: গ. i ও ii৪৩. শিশুর সামাজিকীকরণের দায়িত্ব কার?ক. পিতামাতার খ. খেলার সাথিদের গ. শিক্ষাপ্রতিষ্ঠানের ঘ. প্রতিবেশীর সঠিক উত্তর: ক. পিতামাতার৪৪. শিশুর চরিত্রের ভিত্তিপ্রস্তর রচিত হয় কোথায়?ক. পরিবারে খ. বিদ্যালয়ে গ. খেলার মাঠে ঘ. পাঠাগারে সঠিক উত্তর: ক. পরিবারে৪৫. মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায়?ক. গারো সমাজে খ. বৌদ্ধ সমাজে গ. চাকমা সমাজে ঘ. হিন্দু সমাজে সঠিক উত্তর: ক. গারো সমাজে৪৬. পরিবার শিশুকে কী শিক্ষা দেয়?ক. খেলাধুলা করার শিক্ষা খ. সুবিধাভোগী হওয়ার শিক্ষা গ. জীবনযুদ্ধে মুখোমুখি হওয়ার শিক্ষা ঘ. আরামপ্রিয় হওয়ার শিক্ষা সঠিক উত্তর: গ. জীবনযুদ্ধে মুখোমুখি হওয়ার শিক্ষা # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল