২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গদ্য প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। জাগো গো ভগিনী৪০। কোন উক্তি দিয়ে ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের মূল বক্তব্য ফুটে উঠেছে?ক. পরিশেষে বলি, আমরা সমাজেরই অর্ধঅঙ্গ খ. সর্বত্র আমরা যাতে তাদের পাশাপাশি চলতে পারি গ. প্রথমে জেগে ওঠা সহজ কাজ নয় ঘ. আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করার জন্য সৃষ্টি হইনিসঠিক উত্তর: ঘ. আমরা অকর্মণ্য পুতুল জীবন বহন করার জন্য সৃষ্টি হইনি৪১। ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে লেখিকা কাদের পক্ষে অবস্থান নিয়েছেন?ক. অধঃপতিত নারী সমাজের পক্ষে খ. আত্মপ্রতিষ্ঠিত নারী সমাজের পক্ষে গ. নারী শিক্ষায় সমর্থনদানকারী পুরুষের পক্ষে ঘ. অবহেলিত ও অশিক্ষিত নারীদের পক্ষেসঠিক উত্তর: ঘ. অবহেলিত ও অশিক্ষিত নারীদের পক্ষে৪২। আমাদের মনের কক্ষে জ্ঞানের আলো প্রবেশ না করার কারণ কী?ক. মনের দরজা-জানালা বন্ধ রাখা খ. নারীরা দীর্ঘদিন ধরে দাসীবৃত্তিতে অভ্যস্ত হওয়া গ. পুরুষের আধিপত্যের কারণ ঘ. উপযুক্ত স্কুল-কলেজের অভাবসঠিক উত্তর: ঘ. উপযুক্ত স্কুল-কলেজের অভাব৪৩। সমাজের উন্নতি নিশ্চিত হবে কীভাবে?ক. নারীর চেষ্টার মাধ্যমে খ. পুরুষের একক চেষ্টায় গ. নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায় ঘ. নারীর একক ক্ষমতায়ন নিশ্চিত হলেসঠিক উত্তর: গ. নারী ও পুরুষের সম্মিলিত চেষ্টায় ৪৪। কারা শিক্ষিত নারীর দোষত্রুটির প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করেন?ক. তথাকথিত পুরুষেরা খ. সংসারের বয়স্ক রমণীরা গ. অশিক্ষিত নারীরা ঘ. যারা নারী শিক্ষার বিপক্ষেসঠিক উত্তর: ঘ. যারা নারী শিক্ষার বিপক্ষে৪৫। বেগম রোকেয়ার মতে শিক্ষা লাভের উদ্দেশ্য কী?ক. সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নতি করা খ. যথেষ্ট অর্থপ্রাপ্তি দিয়ে স্বাবলম্বী হওয়া গ. অপরকে সুশিক্ষিত হতে সহায়তা করা ঘ. স্বাধীন ব্যবসায় নিজের উন্নতি লাভসঠিক উত্তর: ক. সৃজনশীলতা দিয়ে সমাজের উন্নতি করা ৪৬। নারী স্বাধীনতা লাভের উপায় কী?ক. স্বাধীনতা অর্জন খ. শিক্ষিত হওয়া গ. হাত-পা কাজে লাগানো ঘ. পুরুষকে সাহায্য করাসঠিক উত্তর: খ. শিক্ষিত হওয়া ৪৭। নারী জাতি জেগে উঠলে সবচেয়ে বেশি কল্যাণ সাধিত হবে কাদের?ক. নারীদের খ. পুরুষদের গ. সমাজের ঘ. পরিবারেরসঠিক উত্তর: গ. সমাজের ৪৮। ‘ঈশ্বর যে স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে অনুশীলন দ্বারা বৃদ্ধি করাই শিক্ষা’—এখানে ‘স্বাভাবিক জ্ঞান বা ক্ষমতা’ বলতে কী বোঝানো হয়েছে?ক. ঈশ্বরপ্রদত্ত জীবের স্বকীয়তা খ. মনুষ্যত্ব গ. হিতাহিত জ্ঞান ঘ. কর্মক্ষমতা।সঠিক উত্তর: গ. হিতাহিত জ্ঞান ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল