২০১৪ সালের এসএসসির প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গদ্য প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্র থেকে কিছু বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। মানুষ মুহাম্মদ (সা.)১। ‘মানুষ মুহাম্মদ (সা.)’ প্রবন্ধের প্রতিপাদ্য আলোচনা কোনটি?ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্যখ. হজরত মুহাম্মদ (সা.)-এর প্রশংসাগ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর সৌন্দর্যঘ. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর মানবতাসঠিক উত্তর: ক. মানুষ হিসেবে হজরত মুহাম্মদ (সা.)-এর বৈশিষ্ট্য২। হজরত মুহাম্মদ (সা..-এর মৃত্যুসংবাদ হজরত উমর (রা.) কীভাবে গ্রহণ করেছিলেন?ক. ধারাবাহিকভাবে খ. উত্তেজিতভাবে গ. কান্নায় ভেঙে পড়ে ঘ. স্বাভাবিকভাবেসঠিক উত্তর: খ. উত্তেজিতভাবে ৩। হজরত মুহাম্মদ (সা.) মানুষের মন আকর্ষণ করেছিলেন কিসের দ্বারা ?ক. সৌন্দর্যের দ্বারা খ. মানবীয় গুণাবলির দ্বারা গ. বাগ্মিতার দ্বারা ঘ. আতিথেয়তার দ্বারাসঠিক উত্তর: খ. মানবীয় গুণাবলির দ্বারা৪। আঘাতে জর্জরিত হজরত মুহাম্মদ (সা.) কাদের জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন?ক. পৌত্তলিকদের জন্য খ. মুনাফিকদের জন্য গ. ইহুদিদের জন্য ঘ. নাসারাদের জন্যসঠিক উত্তর: ক. পৌত্তলিকদের জন্য৫। তায়েফ সৌদি আরবের কোন দিকে অবস্থিত?ক. পূর্বে খ. পশ্চিমে গ. উত্তরে ঘ. দক্ষিণেসঠিক উত্তর: ঘ. দক্ষিণে৬। ‘যে বলিবে হজরত মরিয়াছেন তাহার মাথা যাইবে’—উক্তিটি কোন সাহাবির?ক. হজরত আবু বকর (রা.)-এর খ. হজরত বেলাল (রা.)-এর গ. হজরত মুয়াবিয়া (রা.)-এর ঘ. হজরত ওমর (রা.)-এরসঠিক উত্তর: ঘ. হজরত ওমর (রা.)-এর৭. ‘স্থিতধী’ শব্দের অর্থ কী?ক. স্থির বুদ্ধিসম্পন্ন খ. কূটবুদ্ধিসম্পন্ন গ. অল্প বুদ্ধিসম্পন্ন ঘ. গভীর বুদ্ধিসম্পন্নসঠিক উত্তর: ক. স্থির বুদ্ধিসম্পন্ন৮. ‘তিতিয়া’ শব্দের অর্থ কী?ক. পুড়িয়া খ. রাঙিয়া গ. শুকাইয়া ঘ. ভিজিয়াসঠিক উত্তর: ঘ. ভিজিয়া৯. ‘অনুরুদ্ধ’ শব্দের অর্থ কী?ক. অনুপ্রাণিত খ. অনুঘটিত গ. অনুবন্ধ ঘ. অনুরোধ করা হয়েছে এমনসঠিক উত্তর: ঘ. অনুরোধ করা হয়েছে এমন১০. ‘সমাচ্ছন্ন’ শব্দের অর্থ কী?ক. আহ্লাদিত খ. সামীপ্য গ. অভিভূত ঘ. সমাহিত করা হয়েছে এমনসঠিক উত্তর: গ. অভিভূত ১১. ‘পুলকদীপ্তি’ শব্দের অর্থ কী?ক. পুলকে দৃশ্যমান হওয়া খ. অভিভূত গ. আনন্দের উদ্ভাস ঘ. পুলকিত হওয়াসঠিক উত্তর: গ. আনন্দের উদ্ভাস ১২. ‘বরাঙ্গ’ শব্দের অর্থ কী?ক. সুন্দর দেহ খ. বরের দেহ গ. বীরের বসন ঘ. দীর্ঘ দেহসঠিক উত্তর: ক. সুন্দর দেহ১৩. ‘লোষ্ট্রাঘাত’ শব্দের অর্থ কী?ক. পাথরের আঘাত খ. ঢিলের আঘাত গ. ফুলের আঘাত. ঘ. গালিগালাজসঠিক উত্তর: খ. ঢিলের আঘাত ১৪. ‘রাহী’ শব্দের অর্থ কী?ক. সাথি খ. মুসাফির গ. পথপ্রদর্শক ঘ. বন্ধুসঠিক উত্তর: খ. মুসাফির১৫. ‘অরাতি’ শব্দের অর্থ কী?ক. শত্রু খ. সাথি গ. পথিক ঘ. ঘাড়সঠিক উত্তর: ক. শত্রু১৬। কে শেষ পর্যন্ত হজরতের মৃত্যুশয্যার পাশে ছিলেন?ক. হজরত ফাতিমা(রা.) খ. হজরত আলী(রা.) গ. হজরত আবু বকর (রা.) ঘ.হজরত উমর (রা.)সঠিক উত্তর: গ. হজরত আবু বকর (রা.)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল