২০১৪ সালের এসএসসির সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য দেওয়া হলো সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর। পরিচ্ছেদ-২৪৭. কোনটি সামাজিক গোষ্ঠী নয়?ক. সন্ত্রাসবাদী দল খ. নারী পাচারকারী দল গ. শিশু অপহরণচক্র ঘ. ওপরের সব সঠিক উত্তর: ঘ. ওপরের সব ৪৮. মহাপ্রাণবাদ তত্ত্বের জনক—ক. ডারউইন খ. মেরেট গ. কুলি ঘ. রুশো সঠিক উত্তর: খ. মেরেট৪৯. বিবাহ কোন ধরনের প্রতিষ্ঠান?ক. অর্থনৈতিক খ. সামাজিক গ. রাজনৈতিক ঘ. বিনোদনমূলকসঠিক উত্তর: খ. সামাজিক৫০. আদিম মানুষ মৃত পূর্বপুরুষের আত্মাকে পূজা দিত, কারণ—ক. প্রেতাত্মাকে খুশি করার জন্য খ. স্মরণ করার জন্য গ. শ্রদ্ধা জানানোর জন্য ঘ. বিদায় জানানোর জন্যসঠিক উত্তর: ক. প্রেতাত্মাকে খুশি করার জন্য ৫১. সামাজিকীকরণের মাধ্যম কোনটি?i. পিতামাতা ii. সহপাঠী iii. সংস্কৃতিনিচের কোনটি সঠিক?ক. i খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii৫২. কোনটি গণমাধ্যম?i. রেডিও ii. ম্যাগাজিন iii. চলচ্চিত্রনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii.৫৩. সংস্কৃতি চর্চার ক্ষেত্রে কোন গণমাধ্যম সবচেয়ে কার্যকরী?i. রেডিও ii. টেলিভিশন iii. সংবাদপত্রনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iiiসঠিক উত্তর: খ. ii ৫৪. গণমাধ্যমের সবচেয়ে বড় ভূমিকা কোনটি?ক. সচেতনতা সৃষ্টি খ. তথ্যের একমাত্র মাধ্যম গ. জ্ঞানের প্রধানতম মাধ্যম ঘ. সংস্কৃতির ধারক ও বাহক সঠিক উত্তর: ক. সচেতনতা সৃষ্টি৫৫. ‘আত্মা হলো মূল ভিত্তি।’ বলেছেন—ক. ম্যাকাইভার খ. টেইলর গ. পেজ ঘ. ডুর্খেইমসঠিক উত্তর: খ. টেইলর৫৬. টেইলর প্রণীত উৎপত্তিসংক্রান্ত মতবাদকে বলা হয়—ক. সর্বপ্রাণবাদ খ. মহাপ্রাণবাদ গ. বিবর্তনবাদ ঘ. আবর্তনবাদ সঠিক উত্তর: ক. সর্বপ্রাণবাদ৫৭. সামাজিকীকরণে শিশুর নেতৃত্ব দেওয়ার গুণাবলি বিকশিত হয়— ক. শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে খ. পরিবারের মাধ্যমে গ. খেলার সাথির মাধ্যমে ঘ. সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেসঠিক উত্তর: গ. খেলার সাথির মাধ্যমে। পরিচ্ছেদ-৩১. কোনটি সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান?ক. মূল্যবোধ খ. আইনের শাসন গ. জনসংখ্যা ঘ. সামাজিক প্রগতি সঠিক উত্তর: গ. জনসংখ্যা ২. আদিম সমাজে বৈষম্য ছিল, এটা কারা স্বীকার করে না?ক. মুসলমানরা খ. হিন্দুরা গ. গণতন্ত্রীরা ঘ. মার্কসবাদীরা সঠিক উত্তর: ঘ. মার্কসবাদীরা ৩. কিসের ক্রিয়াকর্মের ওপরই সমাজ টিকে আছে?ক. প্রথার খ. প্রথা প্রতিষ্ঠানের গ. প্রতিষ্ঠানের ঘ. মানুষের সঠিক উত্তর: খ. প্রথা প্রতিষ্ঠানের ৪. সমাজ কাঠামো হলো মূলত—ক. একটি বিশাল ধারণা খ. একটি মূর্ত ধারণা গ. একটি বিমূর্ত ধারণা ঘ. একটি স্বতঃস্ফূর্ত ধারণা সঠিক উত্তর: গ. একটি বিমূর্ত ধারণা৫. শিক্ষা, চিকিৎসা, খাওয়া, পড়া বিভিন্ন ক্ষেত্রে কে কতটুকু সুযোগ-সুবিধা পাবে তা কিসের দ্বারা নির্ধারিত হয়? ক. সামাজিক মর্যাদা খ. সামাজিক স্তরবিন্যাস গ. সামাজিক শ্রেণী ঘ. সামাজিক অবস্থান সঠিক উত্তর: খ. সামাজিক স্তরবিন্যাস৬. সমাজ কাঠামো চোখে দেখা যায় না বা—ক. কাজে লাগানো যায় না খ. স্পর্শ করা যায় না গ. তৈরি করা যায় না ঘ. ধ্বংস করা যায় না সঠিক উত্তর: খ. স্পর্শ করা যায় না ৭. সমাজের মানুষকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ক্ষেত্রে যেসব বিষয় কাজ করে তা হচ্ছে—i. অর্থ, পেশা ও ক্ষমতা ii. ক্ষমতা, মর্যাদা ও শিক্ষা iii. অর্থ, ক্ষমতা ও মর্যাদানিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iiiসঠিক উত্তর: ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল