২০১৪ সালের এসএসসিরপ্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতি বিষয় থেকে গুরুত্বপূর্ণ বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।

১২২. প্রাণিজ সম্পদের উৎস—

i. রাস্তাঘাট ii. বনভূমি iii. নদনদী

নিচের কোনটি সঠিক?

ক. i. খ. ii. গ. i. ও ii. ঘ ii. ও iii.

সঠিক উত্তর: খ।

১২৩. আতিক সাহেব খুব সুন্দর একটি জামা কিনলেন। এটি কোন ধরনের অভাব?

ক. প্রয়োজনীয় খ. দক্ষতার জন্য প্রয়োজনীয়

গ. আরামপ্রদ ঘ. বিলাসজনিত

সঠিক উত্তর: গ।

১২৪. খেলার মাঠ কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত খ. সমষ্টিগত

গ. জাতীয় ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর: খ।

১২৫. অভাব প্রধানত কয় প্রকার?

ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ প্রকার

সঠিক উত্তর: খ।

১২৬. কুতুবদিয়া দ্বীপে কোন খনিজ সম্পদ পাওয়া যায়?

ক. পাথর খ. চীনামাটি গ. কয়লা ঘ. গন্ধক

সঠিক উত্তর: ঘ।

১২৭. একটি দেশের মোট আয়তনের কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. শতকরা ১৫ ভাগ খ. শতকরা ২০ ভাগ

গ. শতকরা ২৫ ভাগ ঘ. শতকরা ৩০ ভাগ

সঠিক উত্তর: গ।

২৮. ‘উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা, যা মানুষের অভাব পূরণ করতে পারে’—উক্তিটি কে করেছেন?

ক. মার্শাল           খ. মেয়ার্স গ. রিকার্ডো ঘ. ভাইনার

সঠিক উত্তর: খ।

১২৯. ‘কোনো একটি নির্দিষ্ট জমিতে কৃষিকাজের জন্য শ্রম ও মূলধন নিয়োগের পরিমাণ বাড়ানো হলে সাধারণত উৎপাদন বাড়ার পরিমাণ সমানুপাতিক হারের চেয়ে কম হয়; অবশ্য এর মধ্যে যদি কৃষি উৎপাদন কৌশলের কোনো উন্নতি না ঘটে’—উক্তিটি কে করেছেন?

ক. মেয়ার্স খ. মার্শাল গ. রবিনস ঘ. স্মিথ

সঠিক উত্তর: খ।

১৩০. জীবন্ত উপকরণ— i. ভূমি ii. শ্রম

iii. মূলধন

নিচের কোনটি সঠিক?

ক. i. খ. ii.

গ. i. ও iii.

ঘ. ii. ও iii.

সঠিক উত্তর: খ।

১৩১. শ্রমের জোগান কয়টি বিষয়ের ওপর নির্ভরশীল?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

সঠিক উত্তর: ক।

১৩২. বৃদ্ধ বয়সে পেনশন শ্রমের দক্ষতার কোন নির্ধারক নির্দেশ করে?

ক. কাজ করার ক্ষমতা খ. কাজ করার ইচ্ছা

গ. কারখানার পরিবেশ ঘ. সামাজিক নিরাপত্তা

সঠিক উত্তর: ঘ।

১৩৩. উৎপাদন বলতে বোঝায়—

ক. কোনো কিছু সৃষ্টি করা

খ. উপাদান-সংগ্রহ বৃদ্ধি করা

গ. উপযোগ সৃষ্টি করা

ঘ. বিক্রয়ের জন্য নিয়ে আসা

সঠিক উত্তর: গ।

১৩৪. ‘ক’ দেশের আয়তন ২৫ হাজার বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা পাঁচ লাখ। ওই দেশের জনসংখ্যার ঘনত্ব কত?

ক. ১০ জন খ. ১৫ জন গ. ২০ জন ঘ. ২৫ জন

সঠিক উত্তর: গ

# পরবর্তী অংশ ছাপা হবেআগামীকাল