২০১৪ সালের ডিগ্রির ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রি (পাস) বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষার (পুরোনো সিলেবাস) সময়সূচি প্রকাশ করা হয়েছে। চলতি মাসের ১৮ তারিখ থেকে এই পরীক্ষা শুরু হবে। ১৬ জুন পর্যন্ত চলবে। এ ব্যবহারিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
আজ বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।