বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্রের আনন্দপাঠ থেকে ধারাবাহিকভাবে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
সাড়ে তিন হাত জমি
১. ছোটবেলা থেকে পাখোম বড় হয়েছিল—
i. মাটির কোলে ii. গ্রামের খোলা প্রান্তরে
iii. শহরের চার দেয়ালের ভেতর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. শয়তান যে রূপ ধারণ করে পাখোমের কাছে এসেছিল তা হলো—
i. জনৈক চাষি ii. মহাজন iii. স্টার্শিনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. বাসকিরদের দেশের লোকেরা বাস করত—
i. খোলা প্রান্তরে ii. নদীর তীরে
iii. রাস্তার ধারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বিদেশফেরত জহির সাহেবকে তাঁর এক বন্ধু এসে বললেন, একটি প্রতিষ্ঠান এসেছে যেখানে টাকা জমা রাখলে তিন মাসে দ্বিগুণ টাকা ফেরত দেয়। লোভের কাছে পরাজিত হয়ে জহির তাঁর পরিশ্রমের সব টাকা প্রতিষ্ঠানটির কাছে জমা করে দেন। তিন মাস পর খোঁজ নিতে গিয়ে দেখেন প্রতিষ্ঠানটিতে তালা ঝুলিয়ে লোকজন সব গা-ঢাকা দিয়েছে।
৪. উদ্দীপকের জহিরের সঙ্গে তোমার পাঠ্যবইয়ের কোন চরিত্রটির সাদৃশ্য খুঁজে পাও?
ক. পাখোম খ. স্টার্শিনা
গ. রিপভ্যান উইঙ্কল ঘ. রবিনসন ক্রুশো
৫. জহির ও তোমার পাঠ্যবই-সংশ্লিষ্ট চরিত্রটি যে কারণে নিজেদের জন্য বিপদ ডেকে আনে তা হলো—
i. সত্য-মিথ্যা যাচাই না করেই মানুষের কথা বিশ্বাস করা
ii. পরিশ্রম করে রোজগারের চেয়ে বিনা পরিশ্রমের রোজগারকে প্রাধান্য দেওয়া
iii. লোভের উপস্থিতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬। পাখোমকে নিয়ে কে মজার খেলা খেলল?
ক. পাখোমের ছেলে খ. পাখোমের বোন
গ. শয়তান ঘ. জিন
৭। পাখোমের কিসের অভাব?
ক. সুখ-শান্তির খ. সুযোগ-সুবিধার
গ. জমিজমার ঘ. টাকাপয়সার
৮। টুপি কোন ভাষার শব্দ?
ক. আরবি খ. ফারসি গ. হিন্দি ঘ. বাংলা
৯। ‘ভলগা’ দ্বারা নিচের কোন শব্দটিকে বোঝানো হয়েছে?
ক. একটি নদী খ. একটি পুকুর
গ. একটি বাড়ি ঘ. একটি দেশ
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
আনন্দপাঠ: সঠিক উত্তর
সাড়ে তিন হাত জমি
১. ক ২. ঘ ৩. ক ৪. ক ৫. গ ৬. গ ৭. গ ৮. গ ৯. ক
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা