২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের ৫ম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

অধ্যায়-৫
২১. তুলি গ্যাসের চুলা ধরাতেই আগুনের তাপে রান্নাঘর গরম হয়ে গেল। চুলার তাপ রান্নাঘরের চারদিকে ছড়িয়ে পড়ল। এটি তাপের কোন প্রক্রিয়া?
ক. পরিচলন খ. সঞ্চালন গ. পরিবহন ঘ. বিকিরণ
২২. রিমা প্রথমবার চা বানাবে বলে ঠান্ডা পানি চুলায় দিল। কিছুক্ষণ পর পাত্রের নিচের অংশের পানি গরম হয়ে তাপ সর্বত্র ছড়িয়ে পড়ে। তাপের এই প্রবাহকে কী বলে?
ক. বিয়োজন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. পরিবহন
২৩. সুমির মা গরম ডালের বাটিতে চামচ রাখলেন। সুমি চামচ দিয়ে ডাল নিতে গিয়ে বুঝল চামচের হাতল অনেক গরম। ডালের তাপ চামচে কোন উপায়ে ছড়িয়ে পড়ল?
ক. সংযোজন খ. বিকিরণ গ. পরিবহন ঘ. পরিচলন
২৪. সূর্য থেকে আমরা যে প্রক্রিয়ায় তাপ পাই, তা হলো তাপের—।
ক. পরিবহন খ. পরিচলন
গ. বিকিরণ ঘ. পরিবহন ও পরিচলন
২৫. তুমি একটি পাত্রে পানি নিয়ে চুলায় বসালে। তুমি কী লক্ষ করবে?
ক. পাত্রের ওপরের অংশের পানি ডান পাশে সরে যাচ্ছে
খ. পাত্রের ওপরের অংশের পানি বাঁ পাশে সরে যাচ্ছে
গ. পাত্রের নিচের অংশের পানি ওপরে উঠে আসছে
ঘ. পাত্রের পানি স্থির আছে
২৬. তাপ সঞ্চালনের তিনটি প্রক্রিয়া রয়েছে। কোনটি তাপ সঞ্চালনের প্রক্রিয়া নয়?
ক. প্রতিফলন খ. পরিচলন গ. বিকিরণ ঘ. পরিবহন
২৭. একটি বিকারে তুমি বরফখণ্ড নিলে। মোমবাতি দিয়ে বিকারটির নিচে তাপ দাও। বিকারের সব পানি যে পদ্ধতিতে গরম হয়ে উঠল তাকে কী বলে?
ক. পরিবহন ও বিকিরণ খ. পরিচলন
গ. বিকিরণ ঘ. পরিবহন
২৮. সূর্য থেকে আমরা তাপ ও আলো পাই। এগুলো কোন পদ্ধতিতে পৃথিবীতে আসে।
ক. বিকিরণ খ. পরিবহন
গ. পরিবহন ও পরিচলন ঘ. পরিচলন
২৯. ঘরের এক প্রান্তে হিটার জ্বালালে অন্য প্রান্তের বাতাস গরম হয়। এখানে তাপ কোন পদ্ধতিতে পরিবাহিত হয়?
ক. পরিবহন ও বিকিরণ খ. বিকিরণ
গ. পরিবহন ঘ. পরিচলন
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
প্রাথমিক বিজ্ঞান: সঠিক উত্তর
অধ্যায়-৫
২১. ঘ ২২. খ ২৩. গ ২৪. গ ২৫. গ ২৬. ক ২৭. খ ২৮. ক ২৯. খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা