২০১৭ সালের এইচএসসি পরীক্ষার সময় বিভাজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ
২০১৭ সাল থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার নম্বর বণ্টন পরিবর্তন
করেছে। নিচের সময় বিভাজন অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

* ৩০ নম্বরের বহুনির্বাচনি (MCQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং
৭০ নম্বরের সৃজনশীল (CQ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
* ব্যবহারিক বিষয়সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনি (MCQ) অংশের জন্য সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বর সৃজনশীল (CQ) অংশের জন্য সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
* পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে।
MCQ এবং CQ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
ক। সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
* সকাল ৯টা ৪৫ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
* সকাল ১০টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
* সকাল ১০টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০টা ২৫ মিনিট)।
খ। বেলা ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে
* বেলা ১টা ৪৫ মিনিটে অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনি OMR শিট বিতরণ।
* বেলা ২টায় বহুনির্বাচনি প্রশ্নপত্র বিতরণ।
* বেলা ২টা ৩০ মিনিটে বহুনির্বাচনি উত্তরপত্র (OMR শিট) সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ (২৫ নম্বরের বহুনির্বাচনি পরীক্ষার ক্ষেত্রে এ সময় বেলা ২টা ২৫ মিনিট)।