জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (নেপ) ২৫ ফেব্রুয়ারি ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন চূড়ান্ত করেছে। প্রতি বিষয়ে যোগ্যতাভিত্তিক (Competency Based) প্রশ্ন হবে ৮০% এবং গতানুগতিক (Traditional) ধারার প্রশ্ন হবে ২০%। শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজনটি ছাপা হলো।
গণিত
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
[সকল প্রশ্নের উত্তর দিতে হবে। ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]
[জেনে রাখো: ৩ থেকে ৭ নম্বর এবং ৯ থেকে ১০ নম্বর পর্যন্ত প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রে সমাধান করে দেখাতে হবে। কোনো শিক্ষার্থী উল্লিখিত প্রশ্নগুলোর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না।]
১. বহুনির্বাচনি প্রশ্ন (২৪টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ২০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×২৪ = ২৪
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে ১০টিই হবে যোগ্যতাভিত্তিক) ১×১০ = ১০
৩. চার প্রক্রিয়া-সম্পর্কিত সমস্যাবলি [যোগ্যতাভিত্তিক]
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
৪. লসাগু ও গসাগু-সম্পর্কিত সমস্যা [যোগ্যতাভিত্তিক]
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
৫. সাধারণ ভগ্নাংশ-সম্পর্কিত সমস্যা [যোগ্যতাভিত্তিক]
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
৬. গড়-সম্পর্কিত সমস্যা [যোগ্যতাভিত্তিক]
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
৭. দশমিক ভগ্নাংশ / শতকরা সম্পর্কিত সমস্যা
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
৮. জ্যামিতি [যোগ্যতাভিত্তিক] ৫×২ = ১০
নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও বৈশিষ্ট্য লিখন (৩টির মধ্যে ২টির উত্তর দিতে হবে)
৯. পরিমাপ ও সময় সম্পর্কিত সমস্যা [যোগ্যতাভিত্তিক]
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
১০. উপাত্ত বিন্যস্তকরণ সম্পর্কিত সমস্যা
(২টির মধ্যে ১টির উত্তর দিতে হবে) ৮
English
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
# Read the text and answer the questions 1, 2, 3 and 4 (The text/ dialogue/ diagram/ picture will be taken from the book English for today Class 5.)
1. Multiple choice questions (MCQ: Competency based) 1×10 = 10
2. Matching the given words with their meanings/ Fill in the blanks [Competency based] 1×5 = 5
3. Short questions. (5 short constructed response questions will be given and students will have to answer all of them)
[Competency based] 10
4. Short Composition (Free writing or by answering a set of questions related to text. Students will write at least five sentences related to the topic. Capital letters, punctuation, spelling and sentence structure will be marked.) [Competency based] 10
# Read the text and answer the questions 5, 6, 7 and 8 (This text/ dialogue/ diagram/ picture will NOT be taken the book English for today Class 5 but it must be of similar difficulty level for Grade V students)
5. Multiple choice questions [Competency based] 1×10 = 10
6. Fill in the blanks with the given words
[Competency based] 1×5 = 5
7. Short questions (5 short constructed response questions will be given and students will have to answer all of them)
[Competency based] 2×5 =10
8. Writing a simple personal letter. (Clues will be given and students will have to write at least six sentences accordingly.)
[Competency based] 10
9. Making five Wh questions from the given statements (By using Who,What,When,Where,Why,Which and How). Student will make question with the underlined word. [Competency based] 2×5 =10
10. Short questions (Students will answer all questions by understanding short informative text/instructions/activities/ suggestions/directions/procedures to do any work) 1+2+3 = 6
11. Short questions / Fill in the blanks (By using information related to days, months, time, cardinal & ordinal numbers in tables/columns or words for figures, students will answer short questions/fill in the gaps.) 5
12. Rearrange words in the appropriate order to make meaningful sentences. 1×5 = 5
13. Form Completion (Students will complete a form by using given information) 4
ইংরেজি বিষয়ের ৯ নম্বর প্রশ্নের জন্য একটি নমুনা উত্তর
(Sample Answer for the Question No. 9.)
9. Making five Wh questions from the given statements (By using who, what, When, Where, Why, Which and How). Student will make question with the underlined word(s): [Competency based].
1. Raju was in class 5.
Ans. What class was Raju in?
2. Raju is a fire fighter.
Ans. Who is a fire fighter?
3. A long time ago there was a fire in Raju's School.
Ans. When was there a fire in Raju's School?
4. Raju teaches new fire fighters.
Ans. What does Raju do to the new fire fighters?
5. There are 13 Upazilas in the district.
Ans. How many Upazilas are ther in the district?
প্রাথমিক বিজ্ঞান
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. বহুনির্বাচনি প্রশ্ন
(৫০টি প্রশ্ন থাকবে। প্রথম ৪০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০ = ৫০
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
(১৫টি প্রশ্ন থাকবে। প্রথম ১০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫ = ১৫
৩. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন
(১০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ৮টি প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক।
এর মধ্যে ৬টির উত্তর দিতে হবে। শেষ ২টি প্রশ্ন থাকবে গতানুগতিক।
এর মধ্যে ১টির উত্তর দিতে হবে।) ৫×৭ = ৩৫
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ১০০
সময়: ২.৩০ মিনিট
১. বহুনির্বাচনি প্রশ্ন
(৫০টি প্রশ্ন থাকবে। প্রথম ৪০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০ = ৫০
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
(১৫টি প্রশ্ন থাকবে। প্রথম ১০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫ = ১৫
৩. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন
(১০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ৮টি প্রশ্ন হবে যোগ্যতাভিত্তিক।
এর মধ্যে ৬টির উত্তর দিতে হবে। শেষ ২টি প্রশ্ন থাকবে গতানুগতিক।
এর মধ্যে ১টির উত্তর দিতে হবে।) ৫×৭ = ৩৫
বাংলা
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
# প্রদত্ত অনুচ্ছেদ (পাঠ্যবই থেকে) পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর লেখো
১. বহুনির্বাচনি প্রশ্ন (৫টি) ৫
২. প্রশ্নের উত্তর লেখো (৩টি) ১+২+২= ৫
৩. শব্দার্থ লেখো (৫টি) ৫
৪. অনুচ্ছেদের সারাংশ লেখো ৫
[৫ থেকে ১৫ নম্বরের প্রশ্নগুলো হবে যোগ্যতাভিত্তিক]
# প্রদত্ত অনুচ্ছেদ/ কবিতাংশ (পাঠ্যবইবহির্ভূত) পড়ে ৫, ৬ ও ৭ ক্রমিক নম্বর প্রশ্নের উত্তর লেখো
৫. সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো (৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ১×৫ = ৫
৬. প্রদত্ত শব্দের অর্থ বুঝে শূন্যস্থান পূরণ করো
(৫টি শূন্যস্থান থাকবে) ১×৫ = ৫
৭. অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো/বুঝিয়ে লেখো (৩টি প্রশ্ন থাকবে। প্রতিটির উত্তর লিখতে হবে) ৩×৫ = ১৫
৮. যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ (৫টি) ২×৫ = ১০
৯. বিরাম চিহ্ন বসিয়ে প্রদত্ত অনুচ্ছেদ পুনঃলিখন(পাঠ্যপুস্তকের অনুচ্ছেদ) ৫
১০. এক কথায় প্রকাশ (৫টি)/ ক্রিয়াপদের চলিত রূপ লেখো (৫টি) ৫
১১. বিপরীত শব্দ লেখো(৫টি)/ সমার্থক শব্দ লেখো (৫টি) ৫
১২. পাঠ্যবইয়ের কবিতা / ছড়া (যেকোনা অংশ থেকে ৬-৮ লাইন) পড়ে প্রশ্নগুলোর উত্তর লেখো (৩টি প্রশ্ন থাকবে, প্রতিটি উত্তর লিখতে হবে, যার মধ্যে ১টি প্রশ্ন কবিতাংশের মূলভাব লিখতে হবে) ২+৫+৩ = ১০
১৩. প্রদত্ত নির্দেশনা অনুযায়ী ফরম পূরণকরণ ৫
১৪. প্রদত্ত নির্দেশনা অনুযায়ী দরখাস্ত/ চিঠি লেখো ৫
১৫. রচনা লেখো (৪টি রচনা দেওয়া থাকবে। এর মধ্যে ১টির উত্তর লিখতে হবে। ইঙ্গিত দেওয়া থাকবে। উত্তর ২০০ শব্দের মধ্যে হতে হবে) ১০
ধর্ম
[ইসলাম ও নৈতিক শিক্ষা
হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা
বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা
খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা]
পূর্ণমান: ১০০
সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
১. বহুনির্বাচনি প্রশ্ন (৫০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ৪০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×৫০ = ৫০
২. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৫টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ১০টি হবে যোগ্যতাভিত্তিক) ১×১৫ = ১৫
৩. কাঠামোবদ্ধ উত্তর প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে। যার মধ্যে প্রথম ৮টি হবে যোগ্যতাভিত্তিক। এর মধ্যে ৬টির উত্তর দিতে হবে। শেষ ২টি প্রশ্ন থাকবে গতানুগতিক। এর মধ্যে ১টির উত্তর দিতে হবে। ) ৫×৭ = ৩৫