২১ দফা ছিলপূর্ব বাংলার জনগণের স্বায়ত্তশাসনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ইতিহাস থেকে অধ্যায়ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো। খ- বিভাগ: অধ্যায়-৭ প্রশ্ন: স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবীদের ভূমিকা কী ছিল?উত্তর: বাংলার স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা ছিল অপরিসীম। তাঁরা দেশে-বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত সৃষ্টি করেন এবং নানাভাবে স্বাধীনতা সংগ্রামে অংশ নেন।স্বাধীনতা সংগ্রামে বুদ্ধিজীবীদের ভূমিকা: বিভিন্ন বুদ্ধিজীবী যেমন—কবি, সাহিত্যিক, লেখক, শিল্পী, দার্শনিক, উকিল, শিক্ষক মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বুদ্ধিজীবীদের মধ্যে যাঁরা ভারতে ও দেশের বাইরে ছিলেন, তাঁরা বিশ্বের বিভিন্ন দেশ সফর করে বাংলাদেশের জন্য অর্থসাহায্য ও সমর্থন আদায় করেন। বাংলাদেশে অবরুদ্ধ বুদ্ধিজীবী সম্প্রদায় নানাভাবে গোপনে মুক্তিযুদ্ধে সহায়তা করেন। তাঁরা তাঁদের লেখনী ও গণসংযোগের মাধ্যমে মুক্তি আন্দোলনকে গতিশীল করে তোলেন। কিন্তু পাকিস্তানপন্থী এ দেশীয় রাজাকার, আলবদর, আল-শামস বাহিনীর তৎপরতায় অসংখ্য বুদ্ধিজীবীকে ধরে নিয়ে রায়েরবাজারের বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করা হয়।প্রশ্ন: একুশ দফার প্রধান চারটি দফার উল্লেখ করো।উত্তর: ১৯৫৪ সালের মার্চ মাসে ‘মুসলিম লীগ’ সরকার পাকিস্তানের বিলম্বিত সাধারণ নির্বাচন ঘোষণা করলে বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতাসীন দলের মোকাবিলা করার জন্য যুক্তফ্রন্ট নামে সম্মিলিত ঐক্যজোট গঠন করে। এই নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী মেনিফেস্টো ছিল ২১ দফা কর্মসূচি।২১ দফার প্রধান চারটি দফা: ২১ দফা কর্মসূচিতে তৎকালীন পূর্ববাংলার মধ্যবিত্ত শ্রেণীর অধিকার ও প্রয়োজন-সংক্রান্ত দাবি সন্নিবেশিত করা হয়। নিচে এর প্রধান চারটি দফা তুলে ধরা হলো— ১. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এবং মাতৃভাষার মাধ্যমে শিক্ষার সম্প্রসারণ।২. ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দেশরক্ষা, পররাষ্ট্র দপ্তর ও মুদ্রা ব্যতীত অন্য সকল বিষয় প্রাদেশিক দায়িত্বে অর্পণ।৩. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ। বাড়তি জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বণ্টন, খাজনার পরিমাণ হ্রাস, সার্টিফিকেট প্রথা রহিতকরণ ইত্যাদি।৪. ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করা।প্রশ্ন: বাংলাদেশের প্রতি অর্থনৈতিক বৈষম্যের বর্ণনা দাও।উত্তর: পাকিস্তানি আমলে পূর্ববাংলার প্রতি পাকিস্তানি শাসকগোষ্ঠীর চরম প্রকাশ ঘটে অর্থনৈতিক ক্ষেত্রে। পাকিস্তানের ২৪ বছরের ইতিহাস পর্যালোচনা করলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের সম্পর্ক ছিল ঔপনিবেশিক এবং সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক প্রবঞ্চনা ও নির্যাতনের এক করুণ ইতিহাস।অর্থনৈতিক বৈষম্য: অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের জনগণ চরম বৈষম্যের শিকার হয়। প্রাদেশিক সরকারের হাতে মুদ্রাব্যবস্থা ও অর্থনীতি নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা ছিল না। কেন্দ্র সরাসরি এসব নিয়ন্ত্রণ করত বলে পূর্ব পাকিস্তানের সমুদয় আয় পশ্চিম পাকিস্তানে চলে যেত। ফলে পূর্ব পাকিস্তান অর্থনৈতিকভাবে কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারেনি। স্টেট ব্যাংকসহ প্রায় সব ব্যাংক, বিমা, বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিদেশি মিশনসমূহের হেড অফিস ছিল পশ্চিম পাকিস্তানে। ফলে অবাধে অর্থ পাচার হতো। অন্য দিকে উদ্বৃত্ত আর্থিক সঞ্চয় পশ্চিম পাকিস্তানে জমা থাকত। ফলে পূর্ব পাকিস্তানে কখনো মূলধন গড়ে উঠতে পারেনি। শিল্পক্ষেত্রেও পূর্ব পাকিস্তান ছিল অনগ্রসর। পাকিস্তানের বৈদেশিক মুদ্রার দুই-তৃতীয়াংশ অর্জিত হতো পূর্ব পাকিস্তানের পাট থেকে। অথচ সেখানকার কৃষকেরা পাটের ন্যায্যমূল্য পেত না। # পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল