২১ সেপ্টেম্বরের প্রথম বর্ষের পরীক্ষা ২২ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২১ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ২০১৩ সালের প্রথম বর্ষের অনার্স পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। খবর বাসসের।

আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত করা এ পরীক্ষা ২২ সেপ্টেম্বর সোমবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রথম বর্ষ অনার্স পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।