৩ এপ্রিল থেকে কামিলের পরবর্তী পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসার কামিল (স্নাতকোত্তর) পরীক্ষা গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে। পরবর্তী পরীক্ষা আগামী ৩ এপ্রিল থেকে শুরু হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
২৭ মার্চ কামিলের প্রথম পর্ব ও ২৮ মার্চ দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্রে আরও জানা যায়, ৩ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কামিলের চারটি এবং ৮ ও ৯ এপ্রিল বাকি দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফ মোল্লা এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।