৩০ তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষা: চূড়ান্ত মডেল টেস্ট
অংশ-২ প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার জন্য ১০০টি প্রশ্নের চূড়ান্ত মডেল টেস্ট ছাপা হচ্ছে। আজ ছাপা হলো মডেল টেস্টের ২য় অংশ। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।৫১। গরম জিনিস ঠান্ডা হওয়ার কারণ কী?ক. পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে তাপ পরিবাহিত হয় বলে খ. বাতাসে রেখে দিলে ঠান্ডা হয় গ. শীতের কারণে জিনিস ঠান্ডা হয় ঘ. কোনোটিই নয়৫২। শব্দ শোনার পর কত সেকেন্ড পর্যন্ত মাথায় এর রেশ থাকে?ক. ০.০০১ সে. খ. ০.০১ সে. গ. ০.১ সে. ঘ. ১ সে.৫৩। পারমাণবিক ভর ধারণার প্রবর্তক কে?ক. আইজ্যাক নিউটন খ. জন ডাল্টন গ. আলবার্ট আইনস্টাইন ঘ. গ্যালিলিও৫৪। মেরুরেখা বা অক্ষের দক্ষিণ প্রান্তবিন্দুকে কী বলা হয়?ক. বিষুবরেখা খ. সুমেরু গ. কুমেরু ঘ. দ্রাঘিমা রেখা৫৫। ক্ষমতার একক কোনটি?ক. ওয়াট খ. ওয়াট-ঘণ্টা গ. ভোল্ট ঘ. জুল/কুলম্ব ৫৬। কোনটি চুম্বক ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না?ক. ক্যাথোড রশ্মি খ. গামা রশ্মি গ. বিটা রশ্মি ঘ. আলফা রশ্মি৫৭। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?ক. C++ খ. FORTRAN গ. PASCAL ঘ. ADA৫৮। যৌন ও অযৌন পদ্ধতিতে বংশ বিস্তার করে—ক. অ্যামিবা খ. প্লাজমোডিয়াম গ. কেঁচো ঘ. হাইড্রা৫৯। সুষম খাদ্যে আমিষ, শর্করা ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত—ক. ৫:২:১ খ. ১:৪:১ গ. ৪:১:১ ঘ. ১:২:৪৬০। পৃথিবীর কেন্দ্রে ‘g’-এর মান কত?ক. ০ খ. ১০০ গ. ৯০ ঘ. ১৮০৬১। তামার সঙ্গে কোনটি মেশালে ব্রোঞ্জ হয়?ক. টিন খ. দস্তা গ. সিসা ঘ. নিকেল৬২। ‘তাসখন্দ চুক্তি’তে পাকিস্তান ও ভারতের পক্ষে স্বাক্ষর করেন—ক. ইস্কান্দর মির্জা ও ইন্দিরা গান্ধী খ. আইয়ুব খান ও লাল বাহাদুর শাস্ত্রীগ. আইয়ুব খান ও জওহরলাল নেহেরু ঘ. ইয়াহিয়া খান ও ইন্দিরা গান্ধী ৬৩। জাতিসংঘের ইউরোপীয় সদরদপ্তর কোথায় অবস্থিত?ক. নিউইয়র্ক খ. হেগ গ. ভিয়েনা ঘ. জেনেভা৬৪। ‘প্রতাপাদিত্য’ কোন অঞ্চলের জমিদার ছিলেন?ক. বিক্রমপুর অঞ্চল খ. আসাম-ত্রিপুরা অঞ্চল গ. নোয়াখালী অঞ্চল ঘ. যশোর-খুলনা অঞ্চল ৬৫। ঢাকা সেনানিবাসের মুক্তিযুদ্ধ জাদুঘরের নাম—ক. বিজয় কেতন খ. রক্তসোপান গ. বিজয় স্তম্ভ ঘ. স্বাধীনতা সোপান৬৬। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পদবি কোনটি?ক. নায়েক খ. সিপাহি গ. ল্যান্স নায়েক ঘ. হাবিলদার৬৭। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত?ক. ভৈরব খ. আড়িয়াল খাঁ গ. পশুর ঘ. হাড়িয়াভাঙ্গা ৬৮। ‘লাবণী পয়েন্ট’ কোথায় অবস্থিত?ক. ইনানী সমুদ্রসৈকতে খ. কক্সবাজার সমুদ্রসৈকতে গ. পতেঙ্গায় ঘ. কুয়াকাটা সমুদ্রসৈকতে৬৯। ইলিশ মাছের পোনা জাটকার দৈর্ঘ্যের সীমা—ক. ২৩ সেমি খ. ১৩ সেমি গ. ১৮ সেমি ঘ. ২৫ সেমি৭০। দেশের কোন গ্যাসক্ষেত্রে প্রথম অগ্নিকাণ্ড হয়?ক. হরিপুর খ. টেংরাটিলা গ. মাগুরছড়া ঘ. সেমুতাং৭১। কবে আদমজী পাটকল বন্ধ হয়?ক. ৩০ জুন, ২০০১ খ. ৩০ জুলাই, ২০০২ গ. ৩০ জুলাই, ২০০১ ঘ. ৩০ জুন, ২০০২৭২। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?ক. ১২ অক্টোবর, ১৯৭২ খ. ১৬ অক্টোবর, ১৯৭২ গ. ২৬ মার্চ, ১৯৭৩ ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩৭৩। আনন্দবিহার কোথায় অবস্থিত?ক. পাহাড়পুর খ. ময়নামতি গ. সোনারগাঁও ঘ. মহাস্থানগড় ৭৪। ‘BRAC’-এর পূর্ণ অভিব্যক্তি কোনটি?ক. Bangladesh Regional Advancement Committeeখ. Bangladesh Rural Advance Commissionগ. Bangladesh Rural Advancement Committeeঘ. Bangladesh Rural Advance Committee৭৫। বাংলাদেশ প্রতিরক্ষা কর্মবিভাগের সর্বাধিনায়ক হলেন—ক. স্বরাষ্ট্রমন্ত্রী খ. প্রধানমন্ত্রী গ. রাষ্ট্রপতি ঘ. স্পিকার ৭৬. সুপ্রিম কোর্টের বিচারপতিদের কার্যকাল কত বছর পর্যন্ত?ক. ৬৭ বছর খ. ৬৫ বছর গ. ৬৩ বছর ঘ. ৬৮ বছর৭৭. দেশে সব প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক অবৈতনিক শিক্ষা চালু হয় কত সালে?ক. ১৯৯২ খ. ১৯৯৩ গ. ১৯৯৪ ঘ. ১৯৯১৭৮. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে কাজী নজরুল ইসলামকে ডি-লিট উপাধিতে ভূষিত করে?ক. ১৯৭২ সালে খ. ১৯৭৩ সালে গ. ১৯৭৪ সালে ঘ. ১৯৭৬ সালে৭৯. কোন দেশটি ওপেকের সদস্য ছিল, এখন নেই?ক. নাইজেরিয়া খ. ভেনেজুয়েলা গ. গ্যাবন ঘ. অস্ট্রিয়া৮০. বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় আছে?ক. মহেশখালী খ. হাতিয়া গ. সন্দ্বীপ ঘ. সেন্টমার্টিন৮১. দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জ সামগ্রিকভাবে পরিচিত—ক. ইউরেশিয়া নামে খ. ওশেনিয়া নামে গ. পলিনেশিয়া নামে ঘ. মেলেনেশিয়া নামে৮২. ৩৮তম অক্ষরেখা কোন দুটি দেশের মধ্যে?ক. ভারত-পাকিস্তান খ. যুক্তরাষ্ট্র-কানাডা গ. আফগানিস্তান-পাকিস্তান ঘ. উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া৮৩. ভুটানে কোন জাতীয় সরকার পদ্ধতি প্রচলিত?ক. গণতন্ত্র খ. রাজতন্ত্র গ. সমাজতন্ত্র ঘ. রাষ্ট্রপতিশাসিত৮৪. আইএইএ-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?ক. লন্ডন খ. ওয়াশিংটন গ. ভিয়েনা ঘ. আদ্দিস আবাবা৮৫. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কোনটি?ক. উত্তর কোরিয়া খ. জাপান গ. চীন ঘ. ভিয়েতনাম৮৬. ‘Twin of Bretton Woods’ বলে পরিচিত কোনটি? ক. IMF, IDA খ. IMF, IBRD গ. ILO, IDA ঘ. ILO, IBRD৮৭. ‘M-19’ কোন দেশের সাবেক গেরিলা সংগঠন? ক. কলম্বিয়া খ. নিকারাগুয়া গ. মেক্সিকো ঘ. লেবানন৮৮. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?ক. ইব্রাহিম হোসেন জাকি খ. আবুল আহসান গ. শ্রীকান্ত কিশোর ভারসভা ঘ. জিয়াউর রহমান৮৯. Wailling wall কোথায় অবস্থিত?ক. বার্লিন খ. কায়রো গ. জেরুজালেম ঘ. বেইজিং৯০. NATO কবে প্রতিষ্ঠিত হয়? ক. ৪ এপ্রিল, ১৯৪৮ খ. ৭ মে, ১৯৪৯ গ. ১৪ এপ্রিল, ১৯৪৮ ঘ. ২৮ মে, ১৯৪৯৯১. ইরাক কুয়েত দখল করেছিল কবে? ক. ২ আগস্ট, ১৯৮৯ খ. ৩ আগস্ট, ১৯৯০ গ. ৩ আগস্ট, ১৯৯১ ঘ. ২ আগস্ট, ১৯৯০৯২. ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?ক. আর্জেন্টিনা খ. ব্রাজিল গ. জার্মানি ঘ. নেদারল্যান্ড৯৩. প্রথম ভারতীয় হিসেবে কে এককভাবে দুটি অস্কার পুরস্কার লাভ করেন?ক. সত্যজিৎ রায় খ. বানু আথাইয়া গ. দিলীপ কুমার ঘ. এ.আর. রহমান৯৪. যুক্তরাষ্ট্রের ৪৪তম এবং প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা দায়িত্ব গ্রহণ করেন কবে?ক. ২০ জানুয়ারি, ২০০৯ খ. ২১ জানুয়ারি, ২০০৯ গ. ২২ জানুয়ারি, ২০০৯ ঘ. ২৩ জানুয়ারি, ২০০৯৯৫. বাংলাদেশের চতুর্থ বা সর্বশেষ আদমশুমারি কবে অনুষ্ঠিত হয়?ক. ২০০১ সালে খ. ২০০২ সালে গ. ২০০৩ সালে ঘ. ২০০৫ সালে৯৬. উজবেকিস্তানের মুদ্রার নাম—ক. রুবল খ. টেন গে গ. সোম ঘ. মানাত৯৭. ২৩ ফেব্রুয়ারি ২০০৯ কোথায় সুনামি জাদুঘর উন্মুক্ত করা হয়?ক. আন্দামান, ভারত খ. গল, শ্রীলঙ্কা গ. কলম্বো, শ্রীলঙ্কা ঘ. আচেহ, ইন্দোনেশিয়া৯৮. দেশে প্রথম ইপিজেড (এক্সপোর্ট প্রোসেসিং জোন) কবে, কোথায় কার্যক্রম শুরু করে?ক. ১৯৮৩ সালে চট্টগ্রামে খ. ১৯৮০ সালে কক্সবাজারে গ. ১৯৮২ সালে সাভারে ঘ. ১৯৮৪ সালে চট্টগ্রামে৯৯. কালজয়ী চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি কোন দেশের?ক. স্পেন খ. জার্মানি গ. ইতালি ঘ. ফ্রান্স১০০. ডেনমার্কের আইনসভার নাম কী?ক. ডায়েট খ. ফোকেটিং গ. থুরাল ঘ. ক্রোটাস।