৩০ সেপ্টেম্বর প্রবেশপত্র সংগ্রহের শেষ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রবেশপত্র দেওয়ার কথা থাকলেও সময় বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। ৩০ সেপ্টেম্বরের পর আর কোনো প্রবেশপত্র সরবারাহ করা হবে না। ১৪ অক্টোবর ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আর শেষ হবে ‘চ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.univdhaka.edu)।