৩০তম বিসিএস পরীক্ষার তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সরকারি কর্মকমিশন বিভিন্ন ক্যাডারের শূন্য পদসমূহ ৩০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের থেকে আবেদনপত্র আহ্বান করেছে।আসনসংখ্যা: (অ) সাধারণ ক্যাডারসমূহ/ক্যাডারের সাধারণ পদসমূহে শূন্য পদের সংখ্যা ৮৩১টি, (আ) প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডার/ক্যাডারের প্রফেশনাল পদসমূহে শূন্য পদের সংখ্যা ১৬৮৫টি, শিক্ষক প্রশিক্ষণে কলেজে বিষয় ভিত্তির শূন্য পদের সংখ্যা ৫৬টিসহ সর্বমোট ২৫৭২টি আসন।শূন্যপদ: সাধারণ ক্যাডারের পদগুলো হলো বিসিএস (প্রশাসন), বিসিএস (পররাষ্ট্র), বিসিএস (পুলিশ), বিসিএস (নিরীক্ষা ও হিসাব), বিসিএস (আনসার), বিসিএস (শুল্ক ও আবগারি), বিসিএস (সমবায়), বিসিএস (খাদ্য), বিসিএস (পরিবার পরিকল্পনা), বিসিএস (ডাক), বিসিএস (রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিক), বিসিএস (কর), বিসিএস (বাণিজ্য), বিসিএস (ইকোনমিক) ও বিসিএস (তথ্য)। এ ছাড়া প্রফেশনাল/টেকনিক্যাল ক্যাডারের ১২টি পদের জন্য পরীক্ষা নেওয়া হবে। (এ ব্যাপারে বিস্তারিত তথ্য বিএসএসের নিয়মাবলীতে এবং ওয়েবসাইটে পাওয়া যাবে)।আবেদনের যোগ্যতা: সাধারণ ক্যাডারের প্রার্থীদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি অথবা এইচএসসি পরীক্ষা পাসের পর চার বছর মেয়াদি শিক্ষা সমাপনী ডিগ্রি অথবা সমমানের ডিগ্রি। তবে প্রার্থীদের শিক্ষাজীবনে একাধিক তৃতীয় শ্রেণী/বিভাগ থাকলে তাঁরা আবেদন করতে পারবেন না। প্রফেশনাল ক্যাডারদের জন্য বিভাগ-সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। # ক্যাডারের নাম, পদের নাম, শূন্য পদের সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতাসহ বিস্তারিত তথ্য বিপিএসসির নিয়ামবলী ও ওয়েবসাইট থেকে জানা যাবে।আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) ও অন্যান্য ফরম পাওয়ার স্থান: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট পরীক্ষা কেন্দ্রের জন্য ভিন্ন রেঞ্জের রেজিস্ট্রেশন নম্বর এবং শীর্ষ অংশে ভিন্ন রং সংবলিত Computer (OMR) Readable বিপিএসসি ফরম-১ মুদ্রণ করা হয়েছে। কেন্দ্রভিত্তিক আবেদনপত্রের রেজিস্ট্রেশন নম্বরের রেঞ্জ ও ফরমের শীর্ষ অংশের রং নিচে উল্লেখ করা হলো—কেন্দ্র রেজি: নম্বরের রেঞ্জ ফরমের শীর্ষ অংশের রং(ক) ঢাকা ০০০০০১-২,০০,০০০ সবুজ (Green)(খ) রাজশাহী ২,০০০০১-৩,০০,০০০ হলুদ (Yellow)(গ) চট্টগ্রাম ৩,০০০০১-৪,০০,০০০ গোলাপি (Pink)(ঘ)খুলনা ৪,০০০০১-৫,০০,০০০ নীল (Blue)(ঙ) বরিশাল ৫,০০০০১-৬,০০,০০০ বেগুনি (Violet)(চ) সিলেট ৬,০০০০১-৭,০০,০০০ কমলা (Orange)# প্রার্থী যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক, তাকে ওই পরীক্ষার কেন্দ্রের জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বরের ফরম সোনালী ব্যাংকের নিচের কেন্দ্রভিত্তিক শাখা থেকে কিনতে হবে। অর্থাত্ কোনো প্রার্থী ঢাকা কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক হলে তাকে সোনালী ব্যাংকের শাখা থেকে ঢাকা কেন্দ্রের জন্য নির্ধারিত ফরম কিনতে হবে।আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) বিতরণের তারিখ ও সময়: বিপিএসসি ফরম-১ পূরণের নির্দেশাবলি ও সিলেবাস ২০০ টাকায় গত ১৪ মার্চ ২০১০ থেকে ব্যাংক খোলা থাকা সাপেক্ষে (রবি ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) সংগ্রহ করা যাবে। ওই দিনই আবেদনপত্র জমা দেওয়া যাবে। আবেদনপত্র (বিপিএসসি ফরম-১) জমা দানের শেষতারিখ: আবেদনপত্র (বিপিএসসি ফর্ম-১) জমাদানের শেষ তারিখ ও সময় ২০ এপ্রিল ২০১০ বিকেল ৫টা পর্যন্ত। এর পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।ঢাকা কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., সদরঘাট শাখা, ২। সোনালী ব্যাংক লি., রমনা শাখা,৩। সোনালী ব্যাংক লি., ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা, ৪। সোনালী ব্যাংক লি., মালিবাগ শাখা, ৫। সোনালী ব্যাংক লি., ফার্মগেট শাখা, ৬। সোনালী ব্যাংক লি., গ্রীনরোড শাখা, ৭। সোনালী ব্যাংক লি., ময়মনসিংহ শাখা, ৮। সোনালী ব্যাংক লি., জামালপুর শাখা, ৯। সোনালী ব্যাংক লি., টাঙ্গাইল শাখা, ১০। সোনালী ব্যাংক লি., ফরিদপুর শাখা।রাজশাহী কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., কোর্ট বিল্ডিং শাখা, রাজশাহী, ২। সোনালী ব্যাংক লি., রাজশাহী প্রধান শাখা, ৩। সোনালী ব্যাংক লি., বগুড়া শাখা, ৪। সোনালী ব্যাংক লি., পাবনা শাখা, ৫। সোনালী ব্যাংক লি., রংপুর শাখা, ৬। সোনালী ব্যাংক লি., দিনাজপুর শাখা।চট্টগ্রাম কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., পাঁচলাইশ শাখা, ২। সোনালী ব্যাংক লি., আগ্রাবাদ শাখা, ৩। সোনালী ব্যাংক লি., কুমিল্লা শাখা,৪। সোনালী ব্যাংক লি., নোয়াখালী (মাইজদি কোর্ট) শাখা, ৫। সোনালী ব্যাংক লি., রাঙামাটি শাখা, ৬। সোনালী ব্যাংক লি., বান্দরবান শাখা।খুলনা কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., প্রধান শাখা, খুলনা, ২। সোনালী ব্যাংক লি., কাস্টমস হাউস শাখা, খুলনা, ৩। সোনালী ব্যাংক লি., যশোর শাখা ৪। সোনালী ব্যাংক লি., কুষ্টিয়া শাখা।বরিশাল কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., বরিশাল শাখা, ২। সোনালী ব্যাংক লি., পটুয়াখালী শাখা।সিলেট কেন্দ্রের আবেদনপত্র প্রাপ্তির স্থান: ১। সোনালী ব্যাংক লি., সিলেট শাখা, ২। সোনালী ব্যাংক লি., দরগাহ গেট করপোরেট শাখা।সব কেন্দ্রের আবেদনপত্র ঢাকায় প্রাপ্তির স্থান : ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রের ফরম কেবলমাত্র ঢাকার সোনালী ব্যাংক লি., গ্রীনরোড শাখায় পাওয়া যাবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান: ৬৪টি জেলার জেলা প্রশাসকের দপ্তরে অথবা জেলা প্রশাসক দ্বারা জেলা সদরের নির্ধারিত স্থানে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের অফিস সময়ের মধ্যে অবশ্যই প্রার্থীকে নিজে অথবা তাঁর মনোনীত ব্যক্তির মাধ্যমে হাতে হাতে জমা দিতে হবে। তবে মনোনীত ব্যক্তির মাধ্যমে আবেদনপত্র জমা ও প্রবেশপত্র নিতে ইচ্ছুক প্রার্থীকে ওই ব্যক্তির স্বাক্ষর সত্যায়িত করে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। শেষ তারিখের নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। বিপিএসসি ফরম-১-এর প্রথম অংশের নিচে এবং পরিচিতি প্রতিপাদনের ওপরে পারফোরেটেড স্থানে নির্দেশ অনুযায়ী ভাঁজ করে বিজ্ঞাপণের সাত নম্বর অনুচ্ছেদে উল্লিখিত কাগজপত্র/ডকুমেন্টসহ ন্যূনতম র্৯র্ –১২র্ র্ সাইজের মুখ খোলা ইনভেলপে ভরে জেলা প্রশাসকের দপ্তরে জমা দিতে হবে। কোনোভাবেই ইনভেলপের মুখ বন্ধ করা যাবে না। কারণ জেলা প্রশাসকের দপ্তরে নিয়োজিত কর্মকর্তা প্রার্থীর আবেদনপত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র পরীক্ষা করবেন। সবকিছু সঠিক ও যথাযথ থাকলে ওই কর্মকর্তা পরিচিতি প্রতিপাদনের নির্ধারিত স্থানে প্রার্থীর/জমাদানকারীর প্রাপ্তি স্বীকারমূলক স্বাক্ষর নিয়ে প্রবেশপত্র আলাদা করবেন। আবেদনপত্র থেকে আলাদা করা প্রবেশপত্রের ছবির ওপরে সরকারি কর্মকমিশনের সিল ও ইস্যুকারী কর্মকর্তার জন্য নির্ধারিত স্থানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিল-স্বাক্ষর দিয়ে প্রার্থীকে প্রবেশপত্র দেবেন। উল্লেখ্য, কমিশনের প্রধান কার্যালয় ঢাকা এবং আঞ্চলিক কার্যালয় চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেটে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। # ৩০তম বিসিএস পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bpsc.gov.bd