৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-১১  বাংলাদেশ বিষয়াবলিপ্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।১। যমুনা নদী কোন নদীতে পতিত হয়েছে? ক. পদ্মা খ. মেঘনা গ. ব্রহ্মপুত্র ঘ. শীতলক্ষ্যা ২। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? ক. পঞ্চগড় খ. নীলফামারী গ. জয়পুরহাট ঘ. কিশোরগঞ্জ৩। ফরায়েজী আন্দোলনের মূল নেতা কে?ক. হাজী শরীয়ত উল্লাহ খ. তিতুমীর গ. বঙ্গবন্ধু ঘ. দুদুমিয়া৪। দেশের সংবিধান প্রবর্তিত হয়—ক. ১৪ ডিসেম্বর খ. ১৬ ডিসেম্বর গ. ১৮ ডিসেম্বর ঘ. ২০ ডিসেম্বর। ৫। তারা মসজিদ নির্মাণ করেছেন—ক. শায়েস্তা খান খ. ইসলাম খান গ. নবাব সলিমুল্লাহ ঘ. মাজেদ সর্দার ৬। মিশুকের স্থপতি কে?ক. মোস্তফা মনোয়ার খ. হামিদুজ্জামান খান গ. মঈনুল হোসেন ঘ. শামীম সিকদার ৭। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন হয় ১৯৭১ সালের—ক. ২ মার্চ খ. ৩ মার্চ গ. ৭ মার্চ ঘ. ২৬ মার্চ৮। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে? ক. ফখরুদ্দিন মোবারক শাহ খ. শামসুদ্দিন ইলিয়াস শাহ গ. আকবর ঘ. ঈসা খাঁ৯। বাংলায় পাল শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন?ক. দেবপাল খ. ধর্মপাল, গ. গোপাল ঘ. রামপাল১০। জাতীয় সংসদ ভবন কোন থানায় অবস্থিত?ক. শেরে বাংলা নগর থানা খ. তেজগাঁও থানা গ. মোহাম্মদপুর থানা ঘ. আদাবর থানা১১। মৌর্য ও গুপ্ত শাসনাধীন বাংলার রাজধানী ‘পুন্ড্রনগর’ কোথায় ছিল?ক. বগুড়ায় খ. কুমিল্লায় গ. রাজশাহীতে ঘ. পাহাড়পুরে১২। ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত?ক. ১৫ কিলোমিটার খ. ১৬ কিলোমিটার গ. ১৫.৫ কিলোমিটার ঘ. ১৬.৫ কিলোমিটার১৩। নিচের কোন উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক? ক. গারো খ. খাসিয়া গ. মারমা ঘ. সাঁওতাল১৪। চন্দ্রঘোনা কাগজের কলের প্রধান কাঁচামাল—ক. বাঁশ খ. নলখাগড়া গ. আখের ছোবড়া ঘ. জারুলগাছ১৫। আমাদের জাতীয় পতাকার ডিজাইনার কে?ক. জয়নুল আবেদিন খ. কামরুল হাসান গ. হাশেম খান ঘ. নিতুন কুণ্ডু১৬। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?ক. নাফ খ. কর্ণফুলী গ. ভাগীরথী ঘ. পদ্মা১৭। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র তৈরিতে কোন দেশ আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে?ক. জাপান খ. যুক্তরাষ্ট্র গ. ফ্রান্স ঘ. চীন১৮। প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত?ক. ২৫ বছর খ. ৩০ বছর গ. ৩৫ বছর ঘ. ৪০ বছর১৯। বাঙালি জাতির আদি পুরুষ কারা? ক. মোঙ্গল খ. অস্ট্রিক গ. বাঙালি ঘ. ইংরেজ ২০। আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি?ক. ১২৩টি খ. ১৫৩টি গ. ১৬৪টি ঘ. ১৭৩টি।৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তরমডেল টেস্ট-১০: ১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. ক ১৪. ক ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক ১৯. খ ২০. গ।