৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-১২  বাংলাদেশ বিষয়াবলিপ্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।১। কত সালে বক্সারের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল?ক) ১৭৬৪ সালে খ) ১৭৬১ সালে গ) ১৮৬৫ সালে ঘ) ১৮৬২ সালে। ২। তিতুমীরের প্রধান সেনাপতি কে ছিলেন? ক) গোলাম মাসুম খ) মীর কাশিম গ) ফয়েজ খাঁ) ঘ) মীর হামিদ। ৩। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক কত সালে প্রকাশিত হয়েছিল? ক) ১৮৬০ সালে খ) ১৭৬০ সালে গ) ১৮৫০ সালে ঘ) ১৮৬৫ সালে। ৪। ১৮২৩ সালে সংবাদপত্র বিধি পাসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন কে? ক) রাজা রামমোহন রায় খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গ) তফাজ্জল হোসেন মানিক মিয়া ঘ) নওয়াব আবদুল লতিফ। ৫। ১৯০৩ সালে কে বঙ্গভঙ্গ করার সিদ্ধান্ত নেন? ক) লর্ড কার্জন খ) সম্রাট পঞ্চম জর্জ গ) বড়লাট লর্ড হার্ডিঞ্জ ঘ) ছোটলাট ব্যামফিল্ড ফুলার। ৬। শেরেবাংলা এ কে ফজলুল হকের মন্ত্রিসভা কত সালে বঙ্গীয় কৃষি-খাতক আইন প্রণয়ন করে? ক) ১৯৩৫ সালে খ) ১৯৩৮ সালে গ) ১৯২৮ সালে ঘ) ১৯২৪ সালে। ৭। ‘মৌলিক গণতন্ত্র’ নামে এক অভিনব ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? ক) ইস্কান্দর মির্জা খ) জেনারেল আইয়ুব খান গ) এ কে ফজলুল হক ঘ) শহীদ সোহরাওয়ার্দী। ৮। শেখ মুজিবুর রহমান ছয় দফা কর্মসূচি কত সালে পেশ করেন? ক) ১৯৬৫ সালের ৭ ফেব্রুয়ারি খ) ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি গ) ১৯৬০ সালের ১৮ জানুয়ারি ঘ) ১৯৬৯ সালের ২ মার্চ। ৯। পৃথিবীর অন্যতম বৃহৎ ব-দ্বীপ কোনটি? ক) অস্ট্রেলিয়া খ) বাংলাদেশ গ) নিউজিল্যান্ড ঘ) সুমাত্রা।১০। বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত? ক) হিমালয় পাদদেশে খ) রাজশাহী বিভাগে গ) খুলনার সুন্দরবন অঞ্চলে ঘ) মধুপুর গড়ে। ১১। ‘তিতাস’ কোন নদীর উপনদী? ক) যমুনার খ) মেঘনার গ) ব্রহ্মপুত্রের ঘ) ধলেশ্বরীর। ১২। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ অর্জন করেছে? ক) ১৯৭২ সালে খ) ১৯৭৩ সালে গ) ১৯৭৪ সালে ঘ) ১৯৭৫ সালে। ১৩। বাংলাদেশের স্বল্প মাথাপিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের অন্যতম কারণ কী? ক) স্বল্প আয় খ) বেকারত্বের হার বেশি গ) শিল্পায়নের অভাব ঘ) দারিদ্র্যের দুষ্ট চক্র। ১৪। বাংলাদেশের জন্মের পর কত সালে দ্বিতীয় আদমশুমারি পরিচালিত হয়েছিল? ক) ১৯৮১ সালে খ) ১৯৯১ সালে গ) ১৯৭৩ সালে ঘ) ২০০১ সালে।৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তরমডেল টেস্ট-১১: ১. ক ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. খ ৭. ক ৮. খ ৯. গ ১০. ক ১১. ক ১২. ঘ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. ঘ ১৮. ক ১৯. খ ২০. খ।