৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৪১  বাংলাপ্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।১। ‘এবং’, ‘ও’, ‘আর’ অব্যয়গুলোর নাম কী?(ক) সমুচ্চয়ী অব্যয় (খ) অনন্বয়ী অব্যয় (গ) অনুকার অব্যয় (ঘ) অনুসর্গ অব্যয় ২। কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে?(ক) তোমার মা কেমন আছেন (খ) আজ প্রচণ্ড গরম পড়েছে (গ) অরণী লক্ষ্মী মেয়ে (ঘ) ঠাণ্ডা বাতাস বইছে। ৩। প্রাপক সমবয়সী হলে স্বাক্ষরের আগে শিষ্টাচার জ্ঞাপক কোন শব্দ ব্যবহার করা প্রয়োজন? (ক) স্নেহভাজন (খ) আশীর্বাদক (গ) প্রীতিমুগ্ধ (ঘ) বিশ্বস্ত৪। ভাল ছেলে-মেয়েরা শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে।(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) আশ্রিত খণ্ডিত বাক্য ৫। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়?(ক) কর্তৃ কারক (খ) কর্ম কারক(গ) করণ কারক (ঘ) অপাদান কারক৬। শিক্ষক বললেন, ‘চুপ কর।’—এই প্রত্যক্ষ উক্তির পরোক্ষ উক্তিতে পরিবর্তন কোনটি?(ক) শিক্ষক বললেন যে চুপ কর। (খ) শিক্ষক চুপ করার অনুমতি দিলেন। (গ) শিক্ষক চুপ করার আদেশ দিলেন। (ঘ) শিক্ষক চুপ করালেন।৭। কোন যতিচিহ্ন থাকলে বিরতির প্রয়োজন হয় না?(ক) হাইফেন (খ) কোলন (গ) ড্যাশ (ঘ) উদ্ধরণ। ৮। সরকারি ব্যবস্থাপনার চিঠিপত্র বিলিবণ্ট করে—(ক) পোস্টমাস্টার জেনারেল (খ) মন্ত্রণালয় (গ) কুরিয়ার সার্ভিস (ঘ) ডাক বিভাগ৯। কোন বিষয়টি অনুবাদের ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না?(ক) ক্রিয়ার কাল (খ) ভাষার অলংকার (গ) বাক্যের দৈর্ঘ্য (ঘ) পদক্রম ১০। কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সংযুক্ত করা প্রয়োজন? (ক) চাহিদাপত্রে (খ) স্মারকলিপিতে (গ) চাকরির দরখাস্তে (ঘ) প্রশংসাপত্রে১১। কোনটি ব্যবসায়িক পত্র?(ক) ম্যানেজার পদের জন্য আবেদন (খ) সবুজ বিপ্লবের তাৎপর্য জানিয়ে বন্ধুকে পত্র (গ) দূষণমুক্ত পরিবেশ শীর্ষক প্রতিবেদন। (ঘ) হারানো মালের জন্য ক্ষতিপূরণ চেয়ে আবেদন। ১২। স্বয়ংসিদ্ধ ধাতু কাকে বলে?(ক) যে ধাতু বিশ্লেষণযোগ্য নয়। (খ) যে ধাতুর মূল অজ্ঞাত (গ) যে ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় আছে। (ঘ) যে ধাতু নামপদের সঙ্গে যুক্ত। ১৩। ‘ডেকে দে পাষণ্ড!’ বাক্যটিতে ক্রিয়ার ভাবটি— (ক) নির্দেশক (খ) আকঙ্খা (গ) সাপেক্ষ (ঘ) অনুজ্ঞাসূচক১৪। সংস্কৃত ভাষা থেকে আগত অপরিবর্তনীয় শব্দসমূহের নাম কী? (ক) তৎসম শব্দ (খ) তদভব শব্দ (গ) অর্ধতৎসম শব্দ (ঘ) দেশি শব্দ। ১৫। পশ্চাৎ দন্তমূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কী? (ক) দন্ত ধ্বনি (খ) তালব্য ধ্বনি (গ) মূর্ধন্য ধ্বনি (ঘ) কণ্ঠ ধ্বনি। ১৬। ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? (ক) মত+এক (খ) মত+ঐক্য (গ) মতঃ+এক (ঘ) মতঃ+ঐক্য ১৭। কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ? (ক) ভিখারিনী (খ) কাঙালিনী (গ) গোয়ালিনী (ঘ) নাপিতানী ১৮। কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত? (ক) বৃষ্টি পড়ে টাপুরটুপুর (খ) মন কেমন কেমন করছে। (গ) দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায়। (ঘ) বারবার মেঘ ডেকে ওঠে। ১৯। A Language never stands still-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?(ক) ভাষা নিজে কখনো সমৃদ্ধ নয়। (খ) ভাষা গতিশীল নয়। (গ) ভাষা একা এগিয়ে যেতে পারে না। (ঘ) ভাষা কখনো থেমে থাকে না। ২০। আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র তাকে কী বলে?(ক) নিমন্ত্রণ পত্র (খ) আমন্ত্রণ পত্র (গ) অভিনন্দন পত্র (ঘ) মানপত্র।৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তরমডেল টেস্ট-৪০: ১. গ ২. খ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ঘ ৭. গ ৮. গ ৯. ক ১০. খ ১১. ঘ ১২. ঘ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. খ ১৯. গ ২০. খ।