৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৫৪  বাংলাপ্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।১। ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?ক. রামমোহন রায় খ. দেবেন্দ্রনাথ ঠাকুর গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ. বিহারীলাল চক্রবর্তী ২। ‘চাঁদের হাট’ অর্থ কী?ক. বন্ধুদের সমাগম খ. আত্মীয় সমাগম গ. প্রিয়জন সমাগম ঘ. গণ্যমান্যদের সমাগম৩। নত্ব বিধি সাধারণত কোন শব্দে ব্যবহূত হয়?ক. দেশি খ. বিদেশি গ. তৎসম ঘ. তদ্ভব ৪। কোনটি অনুজ্ঞা?ক. তুমি গিয়েছিলে খ. তুমি যাও গ. তুমি যাচ্ছিলে ঘ. তুমি যাচ্ছ ৫। কোন বানানটি শুদ্ধ?ক. মুমুর্ষু খ. মুমূর্ষু গ. মূমুর্ষ ঘ. ঘুমর্ষ ৬। ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?ক. কবিভাষা খ. উপভাষা গ. নাটক ঘ. কবিতা ৭। ‘বিরাগী’ শব্দের অর্থ কী?ক. উদাসীন খ. প্রতিকূল গ. রাগহীন ঘ. বিশেষভাবে রুষ্ট ৮। ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নাই’ কে বলেছেন?ক. কালীদাস খ. চণ্ডীদাস গ. বিদ্যাপতি ঘ. বিবেকানন্দ ৯। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?ক. চতুরঙ্গ খ. চতুষ্কুণ গ. চতুর্দশী ঘ. চতুষ্পাঠী ১০। বাংলা সাহিত্যের আদি কবি কে?ক. কাহ্নপা খ. লুইপা গ. চেন্ডসপা ঘ. বুসুকপা১১। ‘তৎসম’ শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?ক. চলিতরীতি খ. সাধুরীতি গ. মিশ্ররীতি ঘ. আঞ্চলিক রীতি। ১২। বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কত সালে?ক. ১৯৪৭ খ. ১৯৫০ গ. ১৯৫৫ ঘ. ১৯৫৭১৩। বাংলা ভাষায় সনেট কবিতার প্রবর্তক কে?ক. রজনীকান্ত সেন খ. দ্বিজেন্দ্রনাথ রায় গ. মাইকেল মধুসূদন দত্ত ঘ. অতুলপ্রসাদ সেন১৪। সমাস ভাষাকে কোন রূপ দেয়?ক. সংক্ষেপ করে খ. অর্থপূর্ণ করে গ. বিস্তৃত করে ঘ. অর্থের রূপান্তর ঘটায় ১৫। ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?ক. অগ্নিসাক্ষী খ. আরেক ফাল্গুন গ. মৃত্যুক্ষুধা ঘ. একরাত্রী ১৬। ‘সাত সাগরের মাঝি’ গ্রন্থের রচয়িতা কে?ক. ফররুখ আহমদ খ. আব্দুল কাদির গ. বন্দে আলী মিয়া ঘ. ইব্রাহিম খাঁ১৭. ‘দুরন্ত’ শব্দটির অর্থ কী? ক. দারুণ খ. দুর্লভ গ. দুরশা ঘ. অশান্ত১৮. বাংলা সাহিত্যে গদ্যের সূচনা হয় কোন শতকে?ক. ষোড়শ খ. উনিশ গ. সপ্তম ঘ. নবম ১৯। ইয়ং বেঙ্গল কী?ক. ইংরেজ শিক্ষার্থী খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক গ. সাময়িকপত্র ঘ. সাহিত্যিক গোষ্ঠী ২০। মঙ্গল যুগের সর্বশেষ কবি কে?ক. বিজয়গুপ্ত খ. ভারতচন্দ্র রায় গুণাকর গ. মুকুন্দরাম চক্রবর্তী ঘ. কানাহরি দত্ত।৩০তম বিসিএস মডেল টেস্ট: সঠিক উত্তরমডেল টেস্ট-৫৩: ১. গ ২. ক ৩. খ ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. গ ১০. গ ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. খ ১৭. ঘ ১৮. ঘ ১৯. ক ২০. ক।