৩০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৬১  সাধারণ জ্ঞানপ্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর মিলিয়ে নিন আগামীকাল।১। পৃথিবীতে এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত?(ক) ১১১টি (খ) ১৯৮টি (গ) ১৫৮টি (ঘ) ১৭২টি২। অ্যাটম (Atom) শব্দটি প্রথম কে নাম দেন?(ক) ডেমোক্রিটাস (খ) সক্রেটিস(গ) নিউটন (ঘ) আইনস্টাইন ৩। কোন পদার্থের আন্তআণবিক শক্তি সবচেয়ে কম?(ক) বাতাস (খ) লোহা (গ) পানি (ঘ) বরফ ৪। নিচের কোনটি খাবার লবণ?(ক) সোডিয়াম ক্লোরাইড (খ) জিঙ্ক অক্সাইড (গ) সোডিয়াম কার্বনেট (ঘ) ক্লোরিন কার্বনেট ৫। এসিড নীল লিটমাসকে কী রঙে পরিবর্তন করে?(ক) নীল (খ) লাল (গ) কালো (ঘ) বর্ণহীন ৬। ক্যালসিয়াম কার্বনেট কী?(ক) কয়লা (খ) জীবাশ্ম (গ) চুনাপাথর (ঘ) শক্ত মাটি ৭। খর পানিতে সাবানের ফেনা কেমন হয়?(ক) ভালো হয় (খ) কম হয় (গ) হয় না (ঘ) মোটামুটি হয় ৮। পৃথিবীর কেন্দ্রে কোন বস্তুর ওজন কত হবে?(ক) শূন্য (খ) দ্বিগুণ (গ) তিনগুণ (ঘ) অর্ধেক৯। কেলভিন স্কেল কী কাজে ব্যবহূত হয়?(ক) উষ্ণতা পরিমাপে (খ) শীতলতা পরিমাপে (গ) উচ্চতা পরিমাপে (ঘ) শক্তি পরিমাপে ১০। থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন?(ক) জেমস ডিওয়ার (খ) আর্কিমিডিস (গ) জেমস ওয়াট (ঘ) কেলভিন১১। আলোর বেগ শূন্য মাধ্যমে কত?(ক) শূন্য (খ) ৩,০০,০০০ কিমি/সে. (গ) ১৮০,০০০ কিমি/সে. (ঘ) ২,২৫০০০ কিমি/সে. ১২। বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় কিসের সাহায্যে?(ক) অ্যামিটার (খ) ওহম (গ) ভোল্টামিটার (ঘ) ফিউজ ১৩। গোলপাতা কোন বনের গাছ?(ক) সুন্দরবন (খ) মধুপুর বন (গ) সিলেটের বন (ঘ) ভাওয়াল বন ১৪। প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?(ক) আলোকশক্তি (খ) তাপশক্তি (গ) রাসায়নিক শক্তি (ঘ) সৌরশক্তি ১৫। মরু উদ্ভিদের পাতা কেমন ধরনের হয়?(ক) ছোট (খ) মাঝারি (গ) লম্বা (ঘ) কোনোটি নয়১৬। মানুষের রক্তে লোহিত কণিকার পরিমাণ শতকরা কত ভাগ?(ক) ৪৫% (খ) ৭৫% (গ) ৬৫% (ঘ) ৫৫%১৭। বাতজ্বর সাধারণত কাদের বেশি হয়?(ক) শিশুদের (খ) নারীদের (গ) অপ্রাপ্তবয়স্কদের (ঘ) বৃদ্ধদের ১৮। মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?(ক) স্নায়ুকোষ (খ) ডেনড্রন (গ) অ্যাক্সন (ঘ) করোটিক স্নায়ু ১৯। মানুষের মস্তিষ্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে?(ক) সেরিবেলাস (খ) করোটি (গ) সেরিব্রাল (ঘ) ডেনড্রন ২০। জনগণের প্রধান ও প্রথম মৌলিক চাহিদা কী?(ক) অর্থ (খ) শিক্ষা (গ) নিরাপত্তা (ঘ) খাদ্য।৩০তম বিসিএস মডেল টেস্টমডেল টেস্ট-৬০-এর সঠিক উত্তর: ১. ক, ২. ক, ৩. ক, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. ক, ৯. ক, ১০. ক, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. গ, ২০. ক।