৩১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা, আজ একটি মডেল টেস্ট ছাপা হলো। সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল।১. কোন বাগ্ধারাটি ভিন্নার্থক? ক. আদায়-কাঁচকলায় খ. রুই-কাতলা গ. অহিনকুল ঘ. দা-কুমড়া২. ‘যেখানে বাঘের ভয়, সেখানেই সন্ধ্যে হয়’—কোন বাক্য? ক. যৌগিক বাক্য খ. সরল বাক্য গ. আশ্রিত খণ্ড বাক্য ঘ. জটিল বাক্য৩. ভাবাধিকরণ কারকে সর্বদা কোন বিভক্তি ব্যবহূত হয়? ক. ষষ্ঠী খ. সপ্তমী গ. দ্বিতীয়া ঘ. শূন্য৪. আধুনিক নিয়মে সম্বোধন পদের পরে সম্বোধনসূচক চিহ্নের স্থলে কোন চিহ্ন ব্যবহার করা হয়? ক. কোলন খ. সেমিকোলন গ. কমা ঘ. ড্যাশ৫. কিসের ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে থাকে? ক. কাল ও দেশভেদে খ. পরিবেশ ও অঞ্চলভেদে গ. দেশ, কাল ও পরিবেশভেদে ঘ. কাল ও স্থানভেদে ৬. বাংলা ব্যাংকরণ প্রথম কোন বাঙালি বাংলা ভাষায় রচনা করেন? ক. ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায় খ. রাজা রামমোহন রায় গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ঘ. ড. এনামুল হক৭. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? ক. প্রাচীন যুগ খ. আদি মধ্যযুগ গ. মধ্য মধ্যযুগ ঘ. আধুনিক যুগ৮. পত্র শব্দের আভিধানিক অর্থ কী? ক. স্মারক বা চিহ্ন খ. যোগাযোগ গ. বিনিময় ঘ. সংযোগ৯. অনুবাদ করার সময় কোন বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন? ক. বানানের প্রতি খ. বিন্যাসের প্রতি গ. অর্থের প্রতি ঘ. বারবার পড়ার প্রতি১০. ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ কোনটি? ক. বালিকা খ. মালিকা গ. কনিষ্ঠা ঘ. নায়িকা১১. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে? ক. বিষমীভবন খ. সমীভবন গ. স্বরসঙ্গতি ঘ. সমীকরণ১২. ‘দোসরা’ তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে আগত? ক. আরবি খ. ফরাসি গ. হিন্দি ঘ. হিব্রু১৩. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদপ্রধান? ক. পূর্বপদ খ. অন্যপদ গ. পরপদ ঘ. উভয়পদ১৪. কোন পত্রে ব্যক্তিগত জীবনবৃত্তান্ত সংযোজন করতে হয়? ক. ব্যক্তিগত পত্রে খ. মানপত্রে গ. চুক্তিপত্রে ঘ. চাকরির আবেদনপত্রে ১৫. ‘শরতের পর বসন্ত আসে’—এখানে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে? ক. বিরতি খ. স্বল্প বিরতি গ. দীর্ঘ বিরতি ঘ. নৈকট্য১৬. ‘অম্বু’ শব্দের সমার্থক শব্দ কোনটি? ক. পানি খ. আগুন গ. বাতাস ঘ. মাটি১৭. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’—এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ? ক. ক্রিয়া খ. বিশেষ্য গ. বিশেষণ ঘ. ক্রিয়া বিশেষণ১৮. ‘শবদাহ’ স্থলে ‘শবপোড়া’ ব্যবহার করলে ভাষা কোন দোষে দুষ্ট হয়? ক. বাহুল্য দোষে খ. উপমার ভুল প্রয়োগে গ. দুর্বোধ্যতা দোষে ঘ. গুরুচণ্ডালী দোষে ১৯. ‘নিখাদ’ অর্থে কাঁচা শব্দের প্রয়োগ কোনটি? ক. কাঁচা বয়স খ. কাঁচা সোনা গ. কাঁচা ইট ঘ. কাঁচা লেখা২০. কোন বিষয়টির অনুবাদে আক্ষরিক অনুবাদই অপরিহার্য? ক. কাব্যসাহিত্য খ. দলিল ও আইন গ. পত্রসাহিত্য ঘ. নাট্যসাহিত্য।৩১তম বিসিএস (প্রিলিমিনারি) পরীক্ষার প্রস্তুতি: সঠিক উত্তর: মডেল টেস্ট-৯: ১. খ, ২. খ, ৩. গ, ৪. গ, ৫. ক, ৬. ক, ৭. খ, ৮. গ, ৯. ক, ১০. গ, ১১ গ, ১২. ঘ, ১৩. গ, ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০ ক।