সঠিক উত্তরটি খাতায় লেখো অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গণিত বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ১নং প্রশ্নটি থাকবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো-এর ওপর। এ প্রশ্নটি গণিতের যোগ্যতাভিত্তিক প্রশ্ন। প্রশ্ন থাকবে ১০টি, প্রতিটিতে নম্বর থাকবে ১ করে।১২। ৬টি পেনসিলের দাম ১২ টাকা হলে ১টির দাম কত হবে?ক. ৭২ টাকা খ. ৩ টাকা গ. ২ টাকা ঘ. ২৪ টাকাউত্তর: ২ টাকা।১৩। ৫টি আমের দাম ৩৫ টাকা হলে ১টির দাম কত হবে?ক. ৭ টাকা খ. ১৭৫ টাকা গ. ১৫ টাকা ঘ. ৩ টাকাউত্তর: ৭ টাকা।১৪। ৪টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম কত হবে?ক. কম হবে খ. মান হবে গ. বেশি হবে ঘ. দ্বিগুণ হবেউত্তর: কম হবে।১৫। ১টি খাতার দাম ৮ টাকা হলে ৪টির দাম নির্ণয় কীভাবে করতে হবে?ক. যোগ করে খ. গুণ করে গ. ভাগ করে ঘ. বিয়োগ করেউত্তর: গুণ করে।১৬। ১ জোড়া কবুতরের দাম ১০০ টাকা হলে ৩ জোড়ার দাম কীভাবে নির্ণয় করতে হবে?ক. ১০০ আর ৩ গুণ করে খ. ভাগ করে গ. যোগ করে ঘ. বিয়োগ করেউত্তর: গুণ করে।১৭। ৮টি পেনসিলের দাম ২৪ টাকা হলে ১টির দাম কীভাবে নির্ণয় করতে হবে?ক. ২৪ কে ৮ দিয়ে গুণ করে খ. যোগ করে গ. বিয়োগ করে ঘ. ভাগ করেউত্তর: ভাগ করে।১৮। ৬টি খাতার দাম ২৪ টাকা হলে ১টি খাতার দাম কত?ক. কম হবে খ. সমান হবে গ. বেশি হবে ঘ. দ্বিগুণ হবেউত্তর: কম হবে।১৯। ৫টি পেনসিলের দাম ২০ টাকা হলে ১টি পেনসিলের দাম কত?ক. ১৫ টাকা খ. ৪ টাকা গ. ২৫ টাকা ঘ. ১২ টাকাউত্তর: ৪ টাকা।২০। ১টি খাতার দাম ৮ টাকা হলে ৮টির দাম কত?ক. ১ টাকা খ. ১৬ টাকা গ. ৬৪ টাকা ঘ. ২০ টাকাউত্তর: ৬৪ টাকা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল