৫৬ জনে ৫৪ জন জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার এইচএসসি পরীক্ষায় ঝিনাইদহ ক্যাডেট কলেজের শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। এ কলেজ থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৫৪ জন জিপিএ-৫ পেয়েছেন। দুজন পেয়েছেন ‘এ’ গ্রেড। জানতে চাইলে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতিকুর রহমান প্রথম আলোকে জানান, তাঁদের কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন এবং মানবিক বিভাগ থেকে চারজন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৫১ জন ও মানবিক বিভাগ থেকে তিনজন জিপিএ-৫ পান।