প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দধারা বহিছে ভুবনে’ গান অবলম্বনে

৫৭ ধারা বহিছে ভুবনে
৫৭ ধারা বহিছে ভুবনে,
প্রতিদিনই কত কোমল মন
উথলি ওঠে রাজনীতি অঙ্গনে
৫৭ ধারা বহিছে ভুবনে
৫৭ ধারা বহিছে ভুবনে।
অনুভূতি আছে শুধু দেহটা ভরিয়া
আঘাতে তাহার হইবে যে ক্ষতি!
তাহাতেই টোকা কোন-বা কারণে,
ভয় বলিয়া কিছু নাই কি মনে?
৫৭ ধারা বহিছে ভুবনে
৫৭ ধারা বহিছে ভুবনে।
চারিদিকে চলে দেখো উন্নয়ন-গাড়ি,
তাহার মাঝে অপপ্রচার না মানি,
জেলে ভরিলে শিক্ষা হইবে জীবনে
৫৭ ধারা বহিছে ভুবনে
৫৭ ধারা বহিছে ভুবনে।
প্যারোডি: মাহফুজ রহমান