পাটিগণিত-১.২
প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। আজ আমরা পাটিগণিতের ১.২ থেকে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব এবং এর আলোকে নমুনা প্রশ্নের সমাধান করব।
লক্ষ করি, প্রথমে আমাদের এই অধ্যায় করার আগে বিভাজ্যতা সম্পর্কে সাধারণ ধারণা থাকতে হবে।
# ২ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি (০) শূন্য অথবা জোড় সংখ্যা হলে, প্রদত্ত সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য হবে।
উদাহরণ: ২৬৩৪
সংখ্যটির একক স্থানীয় অংক ৪। সুতরাং, সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য।
# ৩ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।
উদাহরণ: ৮৫৩৫
প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল (৮ + ৫ + ৩ + ৫) = ২১,
যা ৩ দ্বারা বিভাজ্য। সুতরাং, ৮৫৩৫ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য।
# ৪ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক স্থানের অঙ্ক ০ হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে।
উদাহরণ: ৫২৮৪
প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক ৮৪, যা ৪ দ্বারা বিভাজ্য। সুতরাং, ৫২৮৪ সংখ্যাটি ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
আবার, ৬৩০০
প্রদত্ত সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক ০, যা ৪ দ্বারা বিভাজ্য।
# ৫ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০ অথবা ৫ হলে সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য হবে।
উদাহরণ: ৮৭৭৫
প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অংক ৫, যা ৫ দ্বারা বিভাজ্য। সুতরাং, ৮৭৭৫ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য।
আবার, ৫০৭০
প্রদত্ত সংখ্যার একক স্থানীয় অঙ্ক ০। সুতরাং, ৫০৭০ সংখ্যাটি ৫ দ্বারা বিভাজ্য।
# ৬ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যা ২ ও ৩ দ্বারা বিভাজ্য হলে, সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।
উদাহরণ: ৭৮১২
প্রদত্ত সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক ২, যা জোড় সংখ্যা।
৭৮১২ সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য।
অথবা, ৭৮১২ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল (৭ + ৮ + ১ + ২) = ১৮, যা ৩ দ্বারা বিভাজ্য।
৭৮১২ সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য।
# ৯ দ্বারা বিভাজ্য: কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগাফল ৯ দ্বারা বিভাজ্য হলে, প্রদত্ত সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য।
উদাহরণ: ১৭৩৭
প্রদত্ত সংখ্যা অঙ্কগুলোর যোগফল (১ + ৭ + ৩ + ৭) = ১৮, যা ৯ দ্বারা বিভাজ্য।
১৭৩৭ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল